হোম
ঢাকা

শাড়ী বিতরণকে কেন্দ্র করে ঢাবির বঙ্গমাতা হলে ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৩

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জানুয়ারি, ২০২০ ৮:২৭ পূর্বাহ্ণ

D-University-women-fighting-mknewsbd

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণের ঘটনাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। রবিবার রাত ৮টা ৩০মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩জন ছাত্রী আহত হয়েছে। আহত তিনজন ছাত্রলীগ নেত্রীরা হলেন ইসরাত জাহান ইতি, পাপিয়া আকতার ও মিলি রাণী। এদের মধ্যে ইতি ও পাপিয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত আছেন।

জানা গেছে, ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর শাড়ি বিতরণকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর দিন কর্মীদের শাড়ি বিতরণ করছিলেন হলের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ানসহ হল ছাত্রলীগের অন্যান্য নেত্রীরা। এসময় কর্মীদের মধ্য থেকে ৬ জন শাড়ি না পাওয়ায় তারা রুমে চলে গেলে হলের সহ-সভাপতি সালসাবিল রাবেয়া ৬টি শাড়ি সেখান থেকে নিয়ে ৬ জনের রুমে গিয়ে দিয়ে আসেন। সালসাবিল ৬টি শাড়ি কর্মীদের দেওয়ার কারণে ওই সময় ক্ষোভ প্রকাশ করেন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রওনক জাহান রাইয়ান। সে সময় বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়।

এদিকে রবিবার রাত আটটার দিকে সালসাবিল রুমে গিয়ে দেখেন তার রুমের সকল জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে রাইয়ানের কর্মীরা। তিনি তার প্রতিবাদ করতে গেলে রওনক জাহান রাইয়ানসহ তার সমর্থকেরা তার ওপর তিন দফায় হামলা চালায়। এ সময় হলের হাউজ টিউটর ও হল সংসদের এক সম্পাদকের উপরও হামলার ঘটনা ঘটে। সালসাবিলকে হল থেকে মারতে মারতে হল গেটের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে হলের আরেক পক্ষের দাবি সালসাবিল আজকে আগে হামলা করেছে। সালসাবিলের হামলায় হলের পাপিয়া নামে এক শিক্ষার্থী আহত হয়েছেন। এরপর হলের আবাসিক শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে সালসাবিলকে মারতে মারতে হল থেকে বের করে দেয়।

সংঘর্ষে আহত সালসাবিল বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীতে ৬ জন মেয়ে শাড়ি পায়নি। পরে আমি ৬টি শাড়ি সংগ্রহ করে তাদের রুমে গিয়ে দিয়ে আসি। তাদের শাড়ি দেওয়ার কারণে সাধারণ সম্পাদক রাইয়ান আমার প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেন। রাত আটটার দিকে বাইরে থেকে হলে ফিরে এসে দেখি আমার রুমের সকল জিনিসপত্র বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। আমি তার প্রতিবাদ করতে গেলে রাইয়ান ও তার কর্মীরা আমার উপর হামলা চালায়। তারা ডাকসুর অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক শান্তা, ও হলের হাউস টিউটরকে মারধর করেছে।

এ বিষয়ে হল শাখা ছাত্রলীগের সভাপতি বেনজির হোসেন নিশি বলেন, হল সংসদের অভ্যন্তরীণ ও বহিরাঙ্গন ক্রীড়া ‍সম্পাদকের মধ্যে বিরোধ ছিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতির সময়ও ঝামেলা হলে আমরা সেটার সমাধান করি। পরবর্তী সময়ে হল সংসদের রিয়া পাপিয়াকে মারধর করে। এর প্রতিবাদে হলের মেয়েরা এক হয়ে তাকে বহিষ্কারের দাবি তোলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এদিকে রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্তে হলে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ছাত্রলীগের সহ-সভাপতি সালসাবিল খানকে সাময়িক বহিস্কার করা হয়েছে বলে জানানো হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 8 hours আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 10 hours আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 11 hours আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 11 hours আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 12 hours আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 13 hours আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 19 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 1 day আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 1 day আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক