admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৪ জুলাই, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
লাশবাহী গাড়িতে ঢাকায় ফিরছে অনেকে! সারাদেশ থেকে চলমান কঠোর লকডাউন বাস্তবায়নে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু তারপরও বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে ঢাকায় ফেরার চেষ্টা করছেন অনেকে। এজন্য লাশবাহী গাড়িতে চেপে বসতেও কুণ্ঠাবোধ করছেন না তারা। গতকাল শুক্রবার এমন ঘটনা ঘটেছে রাজশাহীতে। লাশবাহী গাড়ি দেখলে দ্রুতই তা ছেড়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি চক্র রাজশাহী থেকে ঢাকায় যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল। নগরীর ভদ্রামোড়ে আসলে তারা ধরা পড়ে।
মোট ৫ জন যাত্রী ছিল ওই গাড়িতে। প্রত্যেকের কাছে ১৫০০ টাকা করে নেওয়া হয়েছে, তাও আবার অগ্রিম। এর আগেও ওই ড্রাইভার এমন কাজ করেছেন বলে জানা গেছে। আজ শনিবারও এমন একাধিক ঘটনা ধরা পড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে চালিত ফেরির মধ্যে। কঠোর লকডাউনের কারণে এখন ফেরিও বন্ধ রাখা হয়েছে। তবে লাশবাহী গাড়ি, রোগীবাহী অ্যাম্বুলেন্স এবং জরুরি পণ্যবাহী গাড়ি পারাপারের জন্য দুটি ফেরি খোলা রাখা হলেও সেখানে চেপে বসছে সাধারণ মানুষ। এক রোগীর আত্মীয় পরিচয় দিয়ে পারাপার হতে দেখা গেছে ৪-৫ জনকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা এরিয়া অফিসের ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান জানান, সুযোগ বুঝে লাশবাহী গাড়ি এবং অ্যাম্বুলেন্সের সঙ্গে ফেরিতে উঠে পড়ছেন অনেকেই। মানবিক কারণে তাদেরকে নামিয়ে দেওয়া যাচ্ছে না। আবার নানা মিথ্যা অজুহাতে অনেকেই দায়িত্বশীলদের বোকা বানানোর চেষ্টা করছেন।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||