হোম
ক্রিকেট

র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন, মুশফিক-মাহমুদউল্লাহ-শান্তরাকে কোথায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৫ ৫:১৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মুক্ত কলম ডেক্সঃ তিনদিন আগে শেষ হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। মেগা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়েছে ওয়ানডে সংস্করণে। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি শেষেই যে এই ফরম্যাটের র‌্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন আসবে সেটি অনুমেয় ছিল। বোলিং-ব্যাটিং দুই বিভাগেই বেশ উন্নতি হয়েছে চ্যাম্পিয়ন ভারত ও রানারআপ হওয়া নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। ‍বাংলাদেশি ক্রিকেটারদের অবস্থানেও বেশকিছু পরিবর্তন এসেছে।

আজ (বুধবার) পুরুষ ক্রিকেটের ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ব্যাটিংয়ে ৪ ধাপ পিছিয়ে ৩১ নম্বরে নেমে গেছেন। যদিও অফফর্মের কারণে সম্প্রতি সমালোচনার মুখে পড়া দুই অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম (৪১) ও মাহমুদউল্লাহ রিয়াদ (৪৩) এগিয়েছেন এক ধাপ করে। এ ছাড়া বড় কোনো পরিবর্তন হয়নি দেশের আর কোনো ব্যাটারের।

ওয়ানডেতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে আগে থেকেই শীর্ষ দুইয়ে আছেন যথাক্রমে শুভমান গিল ও বাবর আজম। দুই ধাপ এগিয়ে তিনে এসেছেন রোহিত শর্মা। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে খেলেছিলেন ৮৩ বলে ৭৬ রানের কার্যকরী ইনিংস। এ ছাড়া ব্যাটিংয়ে দারুণ ফর্ম দেখানো কিউই ওপেনার রাচিন রবীন্দ্র বড় লাফ দিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্টসেরা এই ক্রিকেটার ১৪ ধাপ এগিয়ে উঠেছেন ১৪ নম্বরে।

এ ছাড়া কিউই ব্যাটার ৬ ধাপ এগিয়ে ২৪তম, ড্যারিল মিচেল একধাপ এগিয়ে জায়গা পেয়েছেন ষষ্ঠ স্থানে। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার পাঁচ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে যথাক্রমে ৩১-৩২ নম্বরে অপরিবর্তিত রয়েছে তাসকিন আহমেদ ও মেহেদি মিরাজের অবস্থান। ১ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান আছেন ৩৫ নম্বরে। এ ছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা না হলেও নাসুম আহমেদ এগিয়েছেন ৩ ধাপ (৬৮তম)। মূলত অন্য ক্রিকেটারদের পারফর্ম না করার সুবাদে এগিয়েছেন এসব টাইগার বোলার।

ওয়ানডেতে বোলারদের তালিকায় আগে থেকেই শীর্ষে আছেন মাহেশ থিকশানা। বড় লাফ দিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সদ্য সমাপ্ত টুর্নামেন্টে ৯ উইকেট শিকার এই অলরাউন্ডার ৯ উইকেট ছয় ধাপ এগিয়ে এখন ওয়ানডের দ্বিতীয় সেরা বোলার। তিন ধাপ এগিয়ে তিনে উঠেছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। আরেক ভারতীয় স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা তিন ধাপ এগিয়ে ১০ নম্বরে উঠেছেন। শীর্ষ দশে থাকা বোলারদের মধ্যে পিছিয়েছেন কেশভ মহারাজ, ম্যাট হেনরি, রশিদ খান ও গুদাকেশ মোতি।

আগে থেকেই ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই। তার পেছনে আছেন মোহাম্মদ নবি ও সিকান্দার রাজা। বড়সড় উন্নতি হয়েছে মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রর। ব্রেসওয়েল সাত ধাপ এগিয়ে সাতে এবং আট ধাপ এগিয়ে রবীন্দ্র আছেন আটে। মেহেদী মিরাজ এক ধাপ পিছিয়ে ৫–এ নেমে গেছেন। তার জায়গা (৪) নিয়েছেন স্যান্টনার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৪ বছর পর সাগর-রুনি হত্যা মামলায় তদন্তের রেডার ও সিডিআরে
আইন-বিচার 7 hours আগে

বাংলাদেশের স্বাস্থ্যখাতে যুক্তরাষ্ট্রের ২৪ লাখ ডলারের সহায়তা।
আন্তর্জাতিক 16 hours আগে

চাঁদার দাবীতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড ও
আইন-বিচার 16 hours আগে

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পীরগঞ্জের ডুবন্ত লিপনের পরিবারকে ২৫ হাজার
রংপুর 21 hours আগে

বগুড়ায় দিনে দুপুরে স্বর্ণ ব্যবসায়ীর বাসায় ভয়াবহ ডাকাতি, লুটপাট-ভাঙচুরে আহত
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
খেলাধুলা 1 day আগে

ফ্যাসিস্টদের লুটপাট ও অনিয়ম-দুর্নীতির কারণে  স্বাস্থ্যসেবা ব্যবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে:
খুলনা 1 day আগে

নাগরিক ভাবনা: বিচারের দ্বারে ঘুষই যদি হয় প্রবেশের চাবিকাঠি-তহলে বিচারপ্রার্থীরা
নাগরিক ভাবনা 2 days আগে

এক অভিযানে শীর্ষ মাদক কারবারি মিশাল মন্ডল আটক।
অপরাধ 2 days আগে

পর্যাপ্ত সারের মজুত আছে, কৃত্রিম সংকট করলেই ব্যবস্থা: কৃষিমন্ত্রী।
অর্থনীতি 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক