হোম
নির্বাচিত কলাম

রাসিক এর সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা আর আর ইউ এর

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২২ ১০:৪৩ অপরাহ্ণ

ফাইল ছবি

মাসুদ আলী পুলক,ব্যুরো রাজশাহীঃ রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র (আরআরইউ) জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় আরআরইউ এর সকল নেতাকর্মী ও সদস্যদের সম্মতিক্রমে রাসিক এর সকল প্রকার সংবাদ বয়কটের ঘোষণা করা হয়।সোমবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র অস্থায়ী কার্যালয়ে এ জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে রাজশাহী রিপোর্টার্স ইউনিট’র সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু হেনা মোস্তফা জামানের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।

আরআরইউ সভাপতি এসএম আব্দুল মুগনী নীরো মহান বিজয় দিবস মাসে উপস্থিত সকল সাংবাদিক নেতৃবৃন্দ ১৪ই ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী ‘গণহত্যা দিবস’ ও ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস পালনে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। উক্ত সভায় গত ৭ই ডিসেম্বর রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন কর্তৃক রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র সাংবাদিক বৃন্দকে দীর্ঘ চার ঘন্টা অপেক্ষার পরও সাক্ষাত না দিয়ে নগর ভবনে বসিয়ে রাখেন এবং এক পর্যায়ে নগর ভবনে (রাসিক) সাংবাদিকদের বসিয়ে রেখে দপ্তর থেকে বের হয়ে যান।

সাংবাদিকদের এই অবমাননাকর ঘটনায় সাংবাদিকগণ ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এই ধরনের অবমাননাকর ঘটনা খুবই বিরল। সোমবার রাতে জরুরী সভায় আরআরইউ-এর সাংবাদিকগণ সর্বসম্মতিক্রমে রাজশাহী সিটি করর্পোরেশনের উন্নয়নমূলক কাজের সংবাদ প্রচার বা প্রসারে বিরত থাকবার সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সিদ্ধান্ত রাজশাহী রিপোর্টার্স ইউনিটি’র (আরআরইউ) সকল সদস্যকে মেনে চলবার জন্য বিশেষ ভাবে নির্দেশ দেয়া হয়। উল্লেখ্য, গত ৭ই ডিসেম্বর রাজশাহী রিপোর্টার্স ইউনিটির (আরআরইউ) একটি প্রতিনিধি দল রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সংগে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে আরআরইউ-এর নব নির্বাচিত কমিটির পরিচিতি তালিকা ও রাসিক মেয়র লিটনের বিভিন্ন উন্নয়নমূলক কাজের স্বীকৃতি স্বরূপ একটি ক্রেস্ট উপহার ও ফুলেল শুভেচছা প্রদান করতে রাসিক ভবনে যান। কিন্তু রাসিক মেয়র প্রায় চার ঘন্টা বসিয়ে রেখে স্বাক্ষাত না দিয়ে নগর ভবন ছেড়ে চলে যান। যা কোনভাবেই গ্রহণ যোগ্য হতে পারে না।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর খ্যাত জাতীয় চার নেতার অন্যতম শহিদ এ এইচ এম কামারুজ্জামানের সুযোগ্য পুত্র রাজশাহীর উন্নয়নের রূপকার সফল মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছ থেকে এমন অশালীন আচরণ সাংবাদিক সমাজ মেনে নিতে পারে না। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সভার সিদ্ধান্ত সবাই মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। সবাইকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 11 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক