admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ জুলাই, ২০২১ ৮:৪১ পূর্বাহ্ণ
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে আজ রোববার দিবাগত রাতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে হারারেতে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিতে শিরোপা নিশ্চিত করে টাইগাররা।
সিরিজের তৃতীয় ম্যাচ আগামী মঙ্গলবার (২০ জুলাই) অনুষ্ঠিত হবে। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিকরা। তাদের ছুড়ে দেওয়া ২৪১ রানের টার্গেট নিয়ে মাঠে নামে বাংলাদেশ। শুরুটা ভালো হলেও মাঝামাঝি গিয়ে অনেকটা ম্যাচ হাতছাড়া হওয়ার অবস্থা দাঁড়ায়। সেখান থেকে সাকিব আল হাসানের দৃঢ়তায় অবশেষে ৩ উইকেটে স্বাগতিকদের হারিয়ে দেয় টাইগাররা।