হোম
আইন-বিচার

রাজারহাটে সিঙ্গার ডাবড়ীহাট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষককে আদালতের শোকজ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৪ ১:১৫ অপরাহ্ণ

ফাইল ছবি

ইব্রাহিম আলম সবুজ,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফুল ইসলামকে ৪ঠা জুলাই ২০২৪ ইং তারিখে শোকজ করে গভর্নিং বডিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন রাজারহাট সহকারী জজ আদালত।

নোটিশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সিঙ্গারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও গভর্নিং বডির সদস্য সচিব ভারপ্রাপ্ত অধ্যাক্ষ মোঃ আরিফুল ইসলাম কে জবাব প্রদানের আদেশ দেন।

জানা গেছে উক্ত বিদ্যালয়ের তিনটি শূন্যপদে জনবল চেয়ে সম্প্রতি পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করে প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। যা এখনো নিয়োগ চুড়ান্ত হয়নি। রোববার ৭জুলাই বিদ্যালয়ের গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও হঠাৎ করেই অভিভাবকগণের ভোটাধিকার প্রয়োগ কার্যক্রমের স্থগিতাদেশের আদেশ আসে।

এতে হতবিম্বল হয়ে যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা সহ সাধারণ ভোটারগন।অপরদিকে কলেজ শাখার গভর্নিং বডির নির্বাচনের তফসিল পরবর্তী সময়ে সিলেকশন হয়েছেন দুইজন অভিভাবক সদস্য।
বিজ্ঞ আদালতের নোটিশ সূত্রে জানা যায়, অভিযোগকারী আব্দুল্ল্যা আল করিম ওরফে রতনকে প্রধান শিক্ষক মনোনয়নপত্র না দেওয়া ও অভিভাবক হিসাবে মৃত ব্যক্তির নাম ২৭৭নংক্রমিক ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা ইত্যাদি অসঙ্গতি এনে আদালতে মামলা করলে আদালত উক্ত নির্বাচন সাময়িক বন্ধের জন্য প্রধান শিক্ষক আরিফুল ইসলাম কে তিন কার্য দিবসের মধ্যে কারণ দর্শাতে বলেন।

অভিযোগকারী আব্দুল্ল্যা আল করিম রতন চলমান সিংগারডাবড়ীহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভোকেশনাল শাখার বিদ্যুৎসাহী আলহাজ্ব আব্দুল ওয়াহেদ মাস্টারের পুত্র ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামের ঘনিষ্ট সহচর বলে সাধারণ অভিভাবক সদস্যগন সাংবাদিক কে জানান।

নির্বাচনে অংশগ্রহণকারী অভিভাবক সদস্য জাহাঙ্গীর আলম মঞ্জু বলেন,নির্বাচন প্রচারণার শেষ মূহুর্তে মুঠোফোনে প্রধান শিক্ষক জানান আদালতের আদেশে নির্বাচন স্থগিত করা হয়েছে। পরেরদিন জানতে পারি আব্দুল্ল্যা আল করিম ওরফে রতন প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করে আদালতে মামলা করেন।
উল্লেখ্যঃ অভিযোগকারী রতন বিদ্যালয়ের তফসিল ঘোষণা, মনোয়নপত্র ক্রয় ও যাচাই-বাছাই কার্যক্রমে প্রধান শিক্ষকের রুমে উপস্থিত ছিলেন,তার উপস্থিত থাকার ছবি ভিডিও ও প্রধান শিক্ষকের রুমে থাকা সিসি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে।

মনোনয়নপত্র প্রত্যাহারকারী অভিভাবক সদস্য আশা আলী জানান আমার মনোনয়ন পত্র গ্রহন, দাখিল ও প্রত্যাহারের সময়ে আমি আব্দুল্ল্যা আল করিম ওরফে রতনকে প্রধান শিক্ষকের কক্ষেই দেখি। তাহলে নিজেই মনোনয়ন ক্রয় ও দাখিল না করে প্রধান শিক্ষকের যোগসাজশে এই অভিযোগ করেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কার্তিক চন্দ্র রায় বলেন, অভিযোগকারী রতন উল্লেখ করেন তিনি মনোনয়নপত্র নিতে পারেননি।তার এই অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন বানোয়াট,এই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে তার অত্যান্ত গভীর সম্পর্ক। তিনি সবসময় তফসিল ঘোষণা থেকে শুরু করে বর্তমান কার্যক্রম পর্যন্ত পুরোপুরি জরিত। তার মিটিংয়ে থাকা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখনো দৃশ্যমান। তার বাবা আলহাজ্ব আব্দুল ওয়াহেদ সরকার চলমান কমিটির বিদ্যুৎসাহী সদস্য। দীর্ঘদিন তারা কমিটিতে সমন্বয় করে বিদ্যালয় পরিচালনা ও নিয়োগ বাণিজ্য করে আসছে। যখন আমরা ভোট করছি,শিক্ষার্থীর অভিভাবকগণ ভোট দিতে প্রস্তুত ঠিক সেই সময়ে আদালতে মামলা করে ভোট বন্ধের এই ষড়যন্ত্রে প্রধান শিক্ষক নিজেই জড়িত।

প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলামের বক্তব্য জানতে মুঠো ফোনে একাধিকবার কল করলে তিনি ফোন বন্ধ করে রাখেন।এবিষয়ে রাজারহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রব বলেন,আদালতের নিষেধাজ্ঞার বিষয়ে আমার জানা নেই।

গভর্নিং বডির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহ আলম সরকার বলেন আদালতের নিষেধাজ্ঞা থাকায় রোববার ৭জুলাই নির্বাচন অনুষ্ঠান হবে না।অভিযোগে মনোনয়ন পত্র ক্রয় করতে না পারা ও মৃত ব্যক্তি ভোটার তালিকায় থাকার বিষয়ে জানতে চাইলে তিনি এসব বিদ্যালয় কর্তৃপক্ষের বিষয় বলে জানান।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 20 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 22 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 1 day আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক