হোম
অপরাধ

রাজারহাটে যাওয়া-আসা রাস্তা বন্ধ করে দেওয়ায় পাঁচ পরিবারের চলাচল ব্যাহত

ইব্রাহিম আলম সবুজ || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ৫:০৬ অপরাহ্ণ

ফাইল ছবি

কুড়িগ্রামের রাজারহাটে উপজেলার চাকিরপশার ইউনিয়নের বাজেমুজরাই দিনোবাজার এলাকার মৃত পিয়ারী মহন রায়ের ছেলে পরেশ চন্দ্র সহ আরও চার পরিবারের বাড়িতে যাওয়া আসা করার একমাত্র রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের প্রতিপক্ষ পংকজ চন্দ্র রায় (গ্রাম পুলিশ)গংয়ের বিরুদ্ধে।

স্থানীয় সুত্রে জানা যায়,পারিবারিক জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে গত ৪/৯/২০২৫ইং তারিখে বিকেল ৩ টার দিকে প্রতিপক্ষ উৎপল চন্দ্র রায় পরেশ চন্দ্র রায়ের বাড়িতে যাওয়া আসার রাস্তাটি বন্ধ করে দিয়ে মাছ শিকার করতে থাকেন। এমতাবস্থায় পরেশ চন্দ্রের ভাতিজা দীপক কুমার রায় সাইকেল যোগে ওই রাস্তাটি দিয়ে পাশে দীনো বাজারে যাওয়ার জন্য রহনা করেন।কিন্তু রাস্তা বন্ধ করে মাছ শিকার করা উৎপল চন্দ্রকে রাস্তা বন্ধ করার কারণ জানতে চাইলে তদের দুজনের মধ্যে বাকবিতন্ডা হয়।

এই সময় উৎপল চন্দ্র দীপক চন্দ্র রায় কে অশ্লীল ভাষায় গালিগালাজ করলে পরেশ চন্দ্রের জ্যাঠিমা এগিয়ে এসে তাদের ঝগড়া থামানোর চেষ্টা করেন। এতে পংকজ চৌকিদার গংয়ের লোকজন এক সাথে হয়ে বৃদ্ধা শোরোবালার উপর ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি চড় থাপ্পড় মেরে ধাক্কা দিয়ে মাঠিতে ফেলে দেন। পরে পংকজ চৌকিদার গংয়ের মহিলা সদস্যরা এসে ষাটোর্ধ শোরোবালা কে জোরপূর্বক তাদের বাসায় নিয়ে আটকিয়ে রাখে। জমিজমা সংক্রান্ত বিবাদ দীর্ঘদিন থেকে চলে আসায় ষাটোর্ধ শোরোবালার কাছে তার নামীয় জমি পংকজ চৌকিদার গংয়ের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন।

এই ঘটনা জানাজানি হলে শোরোবালার নাতি জামাই ৯৯৯ এ কল দিলে ঘটনা স্থলে রাজারহাট থানা পুলিশ এসে ষাটোর্ধ বৃদ্ধ শোরোবালাকে উদ্ধার করে প্রদীপ নামের একজন কে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেন। ওই ঘটনায় পরেশ চন্দ্রকেও মাইরধর করে তার শরীরের বিভিন্ন জায়গায় ছিলাজখম করেন। আহত পরেশ চন্দ্র কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহণ করে,রাজারহাট থানায় অভিযোগ দায়ের করেন।রাজারহাট থানা অভিযোগ আমলে না নিলে গত ১১/৯/২৫ ইং তারিখে পরেশ চন্দ্র বাদী হয়ে বিজ্ঞ আমলী আদালত রাজারহাটে পংকজ চৌকিদার সহ ৯জন কে বিবাদী করে মামলা দায়ের করেন।

বিজ্ঞ আমলী আদালত ঘটনার সত্যতা যাচাই বাছাই করে আগামী ২৫/১১/২৫ ইং তারিখে তদন্তপূর্বক প্রতিবেদন জমা দিতে রাজারহাট থানার ওসি কে নির্দেশ দেন। তদন্তের বিষয়ে রাজারহাট থানার উপ পরিদর্শক এস আই রেজাউল করিম বলেন, আদালতের নির্দেশনা পেয়েছি নিবির তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করে নির্ধারিত সময়ের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 2 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 7 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »