হোম
আইন-বিচার

রাজশাহীবাসী ডাবলু সরকারের শাস্তি চায়

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মার্চ, ২০২৩ ৩:২৯ অপরাহ্ণ

ফাইল ছবি

মারুফ সরকার,স্টাফ রির্পোটারঃ রাজশাহীবাসী ডাবলু সরকারের শাস্তি চায়। গেল দুই সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর কুলকিনারা প্রত্যাশী হয়ে রাজশাহীবাসী এবার রাস্তায় নেমে এসেছে। রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের আপত্তিকর ভিডিও ইস্যু নিয়ে বৃহস্পতিবার রাজশাহীর সাহেব বাজার জিরো পয়েন্টে সচেতন রাজশাহীবাসীর উদ্যোগে এক মানববন্ধনে বক্তারা বলেছেন, “দুই সপ্তাহ যাওয়ার পরেও কেন ডাবলু সরকারকে বহিষ্কার করা হচ্ছে না ? ”
আওয়ামীলীগের হাই কমান্ডের কাছে বিচার প্রার্থী হয়ে বক্তারা বলেছেন, আজ সারাদিন রাজশাহীবাসীর কাছে যাওয়া ছাড়াও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগি এবং সমর্থিত সংগঠনের কাছে আমরা যাব। রাজশাহীর কৃতি সন্তান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে বিচার চাইবো। যোগাযোগ করব দলের কেন্দ্রিয় নেতা এস এম কামালের সাথেও। আমরা আবার আগামীকাল জিরো পয়েন্টে সব পেশার মানুষকে নিয়ে একত্রিত হব।
মানববন্ধনে অংশ নেয়া প্রধান আলোচক হিসাবে এডভোকেট আবু রায়হান মাসুদ বলেন, “যখন রাজশাহীকে এই দেশের শ্রেষ্ঠ নগরী হিসাবে দাঁড় করানো গেছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুরো দেশ এগিয়ে যাচ্ছে, তখন কতিপয় হাইব্রিড দুষ্টু কথিত নেতার নৈতিক স্খলনের ভিডিও চিত্রকে আমরা অভিনন্দন তো জানাতে পারি না। এই বছর জাতীয় নির্বাচনের বছর। এই বছর এখানে রাসিক নির্বাচনও হবে। কাজেই ডাবলু সরকারের এহেন অনৈতিক কর্ম জনমনে যে প্রভাব ফেলছে, এর প্রতিউত্তর মহানগরবাসী ব্যালটের মাধ্যমে দিয়ে দলে শেখ হাসিনার ক্ষতি, এ এইচ এম খায়রুজ্জামান লিটনের ক্ষতি। কাজেই প্রতিকারে যেতে হবে। এমন ব্যক্তিকে গ্রহণ করার জন্য রাজশাহীবাসী প্রস্তুত নেই। আমি আশা করব, কাল থেকে আওয়ামী লীগের সকলেই এই ডাবলু সরকারের শাস্তি চেয়ে রাজপথে নেমে আসবে।”
এদিকে গেল মাসের ১৭ ফেব্রুয়ারি দুপুর থেকে ৩ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওটিতে দেখা যায়, বাথরুমের ভেতরে ডাবলু সরকার ভিডিও কলে কারো(নারী) সঙ্গে কথা বলছেন। এক পর্যায়ে বিবস্ত্র হয়ে অপরপ্রান্তে থাকা কাউকে শরীর তথা যৌনাঙ্গ দেখাচ্ছেন। ভিডিও সম্পর্কে রাজশাহী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার বলেছেন, ভিডিওটি এডিট করা। সম্পূর্ণ ফেইক। আমরা মামলা করেছি। তদন্তে সব বেরিয়ে আসবে।
অস্বীকার করলেও ফাঁস হওয়া ভিডিও নিয়ে এখন প্রশ্নের মুখে পড়েছেন দলীয় নেতারা। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ বলেন, যেটা দেখেছি, সেটা ন্যক্কারজনক। ব্যাপারটা কি জানতে অনেকে গ্রাম থেকে ফোন করছে। আমি আশা করব, এটা যেন মিথ্যা প্রমাণিত হয়। তা না হলে এটা দলের জন্য বিব্রতকর।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য এবং উপস্থিত থাকার মধ্যে ছিলেন, সাবেক যুবমৈত্রী নেতা বুলবুল আহমেদ, এখন আওয়ামী লীগ কর্মী, বেলাল হোসেন, যিনি ছাত্রমৈত্রীর সাবেক সহসভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সময়ে।
মানববন্ধনের শেষ পর্যায়ে ডাবলু সরকারের কয়েকজন অনুসারী আসেন এবং বাঁধা দেয়ার চেষ্টা করেন। সে সময়ে তাঁর ভাই সেডু সরকার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুনমুন সঙ্গী হন। কিন্তু, মহানগর আওয়ামী লীগের নেতারা সে সময়ে কেহ বাঁধা দেন নি। তারা নিজেরাও খুবই বিব্রত হওয়াই বিচার চাইছে। উত্তাল মার্চে দলিয় কর্মসূচী পালন নিয়েও উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে রাজশাহীর নেতাকর্মীদের মাঝে। উপলক্ষের নাম ডাবলু সরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জে খেয়া পারাপার বন্ধ চরম দুর্ভোগে লাখো মানুষ ও পর্যটকদের।
জনদুর্ভোগ 6 hours আগে

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 16 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 19 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 19 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 20 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 20 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 1 day আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক