হোম
নির্বাচিত কলাম

রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিরাপদে রাস্তা পারাপারের পুশ বাটন সিগন্যাল কেউ মানছে না

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ নভেম্বর, ২০১৯ ৩:৫৫ অপরাহ্ণ

signal-mknewsbd

ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে নিরাপদে রাস্তা পারাপারে নতুন ধরনের সিগন্যাল বসেছে, যার নাম ‘পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যাল’। সেখানে থাকা বাটন চেপে নিরাপদে রাস্তা পার হতে পারবেন পথচারীরা। পথচারীদের পারাপারের জন্য প্রাথমিকভাবে সবুজ সংকেত হিসেবে ২৫ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে পথচারীদের রাস্তা পার হতে হবে। ২৫ সেকেন্ড পর গাড়ি চলাচল শুরু হবে। গাড়ি চলাচলের জন্য সময় থাকবে ১২৭ সেকেন্ড। ওই সময়ে বাটনে চাপ দিলেও পথচারী পারাপারের জন্য সবুজ সংকেত প্রদান করা হবে না। ১২৭ সেকেন্ড পরই সবুজ সংকেত চালু হবে। পথচারী পারাপারের জন্য সবুজ সংকেত চালু হলে গাড়ি থামানোর জন্য লাল সংকেত দেখানো হবে। তখনই পথচারীরা রাস্তা পার হবেন। পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এমনই পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং বসিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু সচেতনতা ও প্রচারণার অভাবে এটি কেউ মানছে না। মঙ্গলবার নতুন পদ্ধতির এই সিগন্যালের সামনে গিয়ে দেখা গেছে, পথচারীরা অনেকেই এই পদ্ধতি সম্পর্কে জানেন না। আর যারা জানেন তারাও এই সিগন্যাল মানছেন না। যদিও সেখানে শিফট অনুযায়ী চারজন নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করছেন। তাদের কাজই হলো পথচারীদের সিগন্যাল সম্পর্কে জানিয়ে পদ্ধতি অনুযায়ী তাদের পারাপারে সহযোগিতা করা। কিন্তু তারপরও সিগন্যাল মানতে দেখা যাচ্ছে না পথচারীদের। মোহম্মাদ ওয়াজেদুলস্নাহ একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। স্কুল শেষে নাতিকে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পুশ বাটন সিগন্যাল পার হওয়ার পর ওয়াজেদুলস্নাহ বলেন, নতুন সিগন্যাল বিষয়ে এখনো অনেকে জানে না। এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করার মাধ্যমে জনগণকে সঠিক নিয়ম মেনে রাস্তা পারাপারে উদ্বুদ্ধ করতে হবে। আর তা না হলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। সাইদুর রহমান নামের এক পথচারী নিজেও সিগন্যাল না মেনেই রাস্তা পার হলেন। তিনি বলেন, ‘আসলে এটা আমাদের অজ্ঞতা, যেটা আমরা জানি না। তারপরও সচেতনতা বৃদ্ধির জন্য আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করা উচিত ছিল সংশ্লিষ্টদের। এখানে যদি ১০০ মানুষ সড়ক পার হয়, তাহলে দেখা যাবে এর মধ্যে ৭০ জনই এই সিগন্যাল সম্পর্কে জানে না। আর বাকি যে ৩০ জন জানে তাদের মধ্যে বেশির ভাগই সিগন্যাল পদ্ধতি না জেনে যত্রতত্র পার হচ্ছে। এটার যদি প্রচারণা চালানো হতো তাহলে মানুষ ভালোভাবে জানত। এছাড়া রেলগেটের মতো যদি কিছু দিয়ে এখানে চলাচলে বাধা সৃষ্টি করা হতো, তাহলেও অনেকে বাধ্য হয়ে সিগন্যাল মানত।’ সিগন্যাল অনুযায়ী যখন পথচারীদের পারাপার হওয়ার সময়, ঠিক তখনই আসাদ গেটের দিক থেকে আসা একটি প্রাইভেটকার সেই সিগন্যালটি অতিক্রম করে গেল। একটু এগিয়েই সেই চালকের কাছে জানতে চাওয়া হলো, ‘আপনি এই নতুন পুশ বাটন সিগন্যাল মানলেন না কেন?’ উত্তরে চালক এরশাদ আলী বলেন, ‘আসলে এখানে এমন সিগন্যাল আছে এটাই আমি জনতাম না। আমরা অনেক চালকই এটার ব্যবহার জানি না। জানলে অবশ্যই সিগন্যাল মানতাম। সবার আগে এটার প্রচারণা দরকার।’ নতুন এই সিগন্যালে দুই শিফটে দায়িত্ব পালন করছেন চারজন নিরাপত্তাকর্মী। তারা পথচারীদের পারাপারে সহযোগিতা করছেন। তাদের একজন মাহাবুবুল হক বলেন, ‘নতুন এই সিগন্যাল পথচারী, গাড়িচালক কেউই মানছে না। তাদের ধৈর্য কম। আমরা মানানোর চেষ্টা করছি, কিন্তু আমাদের কথা মানুষ তেমন একটা শুনছে না। মানুষ যদি সচেতন না হয় তবে এটা মানানো কঠিন। এজন্য আগে সবাইকে বিষয়টি জানাতে হবে এবং তাদের সচেতন হতে হবে। পাশাপাশি পথচারীরা যেন এই সিগন্যাল মানে সেজন্য প্রথম দিকে তাদের বাধ্য করাতে হবে।’ জানা গেছে, পথচারীদের পারাপার নির্বিঘ্ন করতে রাজধানীর ২০টি স্থানে পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং বসাবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসব পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যাল ক্রসিং দিয়ে যেন শারীরিক প্রতিবন্ধীসহ সব বয়সের মানুষ সহজে রাস্তা পারাপার হতে পারে, সেজন্য ফুটপাত-রাস্তার সঙ্গে সমান করে মেলানো হবে। এছাড়া এসব স্থানে গাড়ির গতি কমানোর জন্য রেইজড জেব্রাক্রসিং তৈরি করা হবে। গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনকালে তিনি বলেছিলেন, নতুন এসব সিগন্যাল লাইটের সঙ্গে ক্যামেরার ব্যবস্থা আছে। যেসব গাড়ির চালক ট্রাফিক আইন ভঙ্গ করবেন তাদের গাড়ির নম্বর ক্যামেরা দিয়ে খুঁজে বের করা হবে। তাদের চিহ্নিত করে মামলা দেওয়া হবে। ইতোমধ্যে পুলিশকে সে নির্দেশনা দেওয়া হয়েছে। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের সুনাগরিক হতে হবে, সিগন্যাল মানতে সবাইকে সচেতন হতে হবে, তাহলেই ঢাকা শহর স্মার্ট সিটিতে রূপান্তর হবে। ইতোমধ্যে এমন পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যাল পাইলট প্রকল্প হিসেবে রাজধানীর মোহাম্মদপুরের গ্রিন হেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে চালু করার পরে একইভাবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অনুরূপ একটি পুশ বাটন টাইম কাউন্টডাউন সংকেতসহ জেব্রাক্রসিং স্থাপনের কাজ চলছে। এ দুটি সিগন্যালসহ জেব্রাক্রসিং নির্মাণে প্রায় ৯ লাখ ২০ হাজার টাকা ব্যয় করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ডিএনসিসি সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ সিটি করপোরেশন এলাকায় মোট ৪৮টি স্থানে পুশ বাটন টাইম কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিংয়ের চাহিদা প্রেরণ করেছে। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে ২০টি পুশ বাটন কাউন্টডাউন সিগন্যালসহ জেব্রাক্রসিং স্থাপনের কাজ প্রক্রিয়াধীন। পথচারীদের নিরাপদে সড়ক পারাপার নিশ্চিতে ডিএনসিসির সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এ সিগন্যালগুলো বসানো হচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক