হোম
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রেও কোভিড-১৯ চিকিৎসায় অপরিহার্য বেড, মাস্ক, ভেন্টিলেটর এবং আইসিইউ সংকট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ জুলাই, ২০২০ ৪:৩৯ অপরাহ্ণ

USA-Krona-update-mknewsbd

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রেও কোভিড-১৯ চিকিৎসায় অপরিহার্য বেড, মাস্ক, ভেন্টিলেটর এবং আইসিইউ সংকট। কোভিড-১৯ চিকিৎসায় অপরিহার্য বেড, মাস্ক এবং ভেন্টিলেটর সংকট আগে থেকেই ছিল যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে।ক্রমবর্ধমান রোগীর চাপে এবার আইসিইউ’র (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভয়াবহ সংকট দেখা দিয়েছে। রাজ্যে রাজ্যে করোনার সংক্রমণ ভয়ংকর রূপ নিয়েছে। হাসপাতালগুলোতে জলোচ্ছ্বাসের মতো আসছে রোগী। অতিরিক্ত রোগী সামলাতে রীতিমতো লড়াই করছে ডাক্তার, চিকিৎসক ও নার্সরা। সব রোগীকেই সেবা দেয়া সম্ভব হচ্ছে না। বাছাই করে শুধু গুরুতর রোগীদেরকেই সেবা দেয়া হচ্ছে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে কোনো কোনো রাজ্যে কিছুটা উন্নতি হলেও গত তিন সপ্তাহে ফের চরম অবনতি হয়েছে। খবর সিএনএন, রয়টার্স ও সিএনবিসির।

লকডাউন শিথিল করায় টেক্সাস, অ্যারিজেনা ও ফ্লোরিডাসহ বেশ কয়েকটি রাজ্যে করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে। রুদ্ধশ্বাসে ছুটছে সংক্রমণের ঘোড়া। কোনোভাবেই রাশ টানা যাচ্ছে না। আগেই আশঙ্কা করা হচ্ছিল, দ্রুত লকডাউন শিথিল করলে এই রাজ্যগুলোতে করোনা ফের ভয়াবহ আকার নিতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের সেই আশঙ্কাই এখন সত্যি হচ্ছে। তিন সপ্তাহ ধরে একটানা টেক্সাস, অ্যারিজোনাসহ অর্ধডজন রাজ্যের হাসপাতালগুলোতে করোনা রোগী ভর্তি অব্যাহত রয়েছে।

সিএনএন জানিয়েছে, ফ্লোরিডায় অন্তত ৪২টি বড় হাসপাতালে এখন আর কোনো আইসিইউ খালি নেই। বাকি হাসপাতালগুলোতেও দ্রুতই কমে আসছে। তবে রাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ এজেন্সি ফর হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেন দাবি করেছে, রাজ্যের হাসপাতালগুলোতে সাধারণ বেডগুলোকে দ্রুত আইসিইউতে রূপান্তর করার সক্ষমতা রয়েছে। এবং পরিস্থিতি বুঝে প্রয়োজন হলে অতিরিক্ত আইসিইউ’র ব্যবস্থা করা যাবে।

রাজ্যের মিয়ামি শহরের জ্যাকসন মেমোরিয়াল হসপিটালের ট্রমা সেন্টারের পরিচালক ড. নিকোলাস নামিয়াস সিএনএনকে বলেছেন, এই মুহূর্তে আমাদের হাসপাতালে তেমন ভয়াবহ কিছু ঘটতে দেখছি না। তবে প্রতিদিনই আমরা আইসিইউ সক্ষমতা নিয়ে শঙ্কা বাড়ছে। তিনি জানান, আইসিইউ’র অভাবে কিছু তরুণ করোনা রোগীকেও শুধু ভেন্টিলেটরে রাখা হয়েছে। অ্যারিজোনায় চলতি সপ্তাহজুড়ে প্রতিদিনই মৃত্যুর নতুন রেকর্ড নথিভুক্ত করেছে রাজ্য স্বাস্থ্য কর্তৃপক্ষ। সেই সঙ্গে রাজ্যের হাসপাতালগুলোতে করোনা রোগীতে আইসিইউগুলো দ্রুত ভরে যাচ্ছে বলেও জানিয়েছে। এই মুহূর্তে সবচেয়ে কম সংখ্যক আইসিইউ হাতে রয়েছে বলেও জানিযেছেন কর্মকর্তারা। ফিনিক্স শহরের মেয়র কেইট গ্যালেগো মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, আমাদের হাসপাতালগুলো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

আগামী দুই সপ্তাহের মধ্যে এই সংকট আরও নতুন মাত্রা নিতে যাচ্ছে। জর্জিয়ার হাসপাতালগুলোতেও একই পরিস্থিতি বিরাজ করছে। রাজ্যের করোনা বিষয়ক ওয়েবসাইটে জর্জিয়া ইমারজেন্সি ম্যানেজমেন্ট অ্যান্ড হোমল্যান্ড সিকিউরিটি এজেন্সি বলেছে, রাজ্যের হাসপাতালগুলোর পাঁচ ভাগের চার ভাগই আইসিইউ বেডই এখন রোগীতে পূর্ণ। গুরুতর রোগীদের জন্য আর মাত্র ১৮ শতাংশ আইসিইউ খালি রয়েছে। যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোর সংগঠন আমেরিকান হাসপাতাল অ্যাসোসিয়েশনের (এএইচএ) দেয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এক লাখেরও কম বেড রয়েছে। যার বেশির ভাগই এখন রোগীতে পূর্ণ।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 1 day আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 1 day আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 1 day আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 2 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 2 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 2 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক