কামাল,যশোর-অভয় নগর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬ ১০:০৪ অপরাহ্ণ
যশোর-অভয় নগর রাস্তাটি সংযোগ কৃত কালভার্টটি ভেঙে চুরে লাজুক অবস্থায় পড়ে আছে। দেখার যেন কেউ নেই।অভয় নগর থানার ১নং প্রেমবাগ ইউনিয়নের ঐতিহ্য- বাহী সিঙ্গিয়াপাড়া-সৈয়দ পাড়ার রাস্তাটি সংযোগ কৃত কালভার্টটি ভেঙে চুরে লাজুক অবস্থায় পড়ে আছে। দেখার যেন কেউ নেই।
যা এলাকার মানুষের চরম দূর্যোগের সৃষ্টি করেছে।কালভার্টটি যশোোয় খুলনা মহাস-সড়কের পাশে অবস্থিত। এলাকার লোহা লক্কর ব্যবসায়ীরা তাদের ইচ্ছামত কালভার্ট ও রাস্তাটি ব্যবহার করেছে। মালামাল লোেডের সময় তারা ৩০-২৫ টনের ট্রাক লোড দেওয়ায় ২০২৪ সালে একবার এবং ২০২৫ সালে আরো একবার মাল লোড ট্রাক সহ-ব্রিজটি ভেঙে পড়ে।
এ ছাড়া ইব্রাহীমের পুকুর ও গহরর ভেড়ির ভিতর রাস্তা টির ২৫০ ফিটের এক-তৃতীয়াংশ বিলীন হয়ে গেছে। ঐ এলাকার জনসাধারণের মালামাল ও পন্য পরিবহনে দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ব্রিজ-কাল ভার্ট ও রাস্তাটি মেরামতের জন্য উর্ধতন কর্তীপক্ষের দৃষ্টি কামনা করছে এলাকাবাসী।সেই সাথে রাস্তা বিনাষ্টকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করছে এলাকাবাসী।