মুরাদ হোসেন, যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৯:১১ অপরাহ্ণ
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম খান রাসেলকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে সেনাবাহিনীর একটি টিম।
প্রথমে তাকে বাজার করা সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাকে কোতয়ালী থানার হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর একটি বিশেষ অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান রাসেলকে আটক করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর বিশেষ অভিযানে বসুন্দিয়া ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রাসেলকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে থানায় হস্তান্তর করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||