admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার বানিয়ারগাতি রেল ক্রসিং এর উত্তর পাশে মহাসড়কের উপর থেকে ৪০ পিস ইয়াবাসহ নিয়মিত মাদক কারবারি লিটন বেপারী(২৬) কে গ্রেফতার করেছে বসুন্দিয়া ক্যাম্পের ইনচার্জ এসআই মোফাজ্জেল হোসেন।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টা ৪৫ মিনিটের সময় এসআই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম বানিয়ারগাতি রেল ক্রসিংয়ের উত্তর পাশে অবস্থানরত ইজিবাইকে থাকা চিহ্নিত মাদক কারবারি লিটন ব্যাপারীকে তার পকেটে থাকা ৪০ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত লিটন জঙ্গলবাধাল গ্রামের খালঘাট এলাকার চিহ্নিত মাদক কারবারি সুনু ব্যাপারীর ছেলে।
এসআই মোফাজ্জল হোসেন বলেন আটকের পর রাতেই তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||