মুরাদ হোসেন,যশোর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ
যশোরের অভয়নগর উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া ও উড়োতলা গ্রামে তীব্র জলাবদ্ধতার কারণে প্রায় দুই মাস ধরে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ইপিজেডের ভরাট হওয়া ধুলিয়ার বিল এবং টানা ভারি বর্ষণে এই পানিবন্দি অবস্থার সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক ত্রাণ সহায়তা পান পানিবন্দি এলাকা: চেঙ্গুটিয়া, উড়োতলা ও মহাজেরপাড়া গ্রামের প্রায় তিন শতাধিক পরিবার। জলাবদ্ধতার কারণ: প্রেমবাগ ইউনিয়নে যশোর ইপিজেডের নির্মাণ কাজের জন্য পানি নিষ্কাশনের পথ বা বিল ভরাট হয়ে যাওয়া এবং একাধিক শিল্পপ্রতিষ্ঠানের বর্জ্য ও বৃষ্টির পানি একসাথে জমা হওয়া।
ত্রাণ বিতরণ: পানিবন্দি ও চরম দুর্ভোগে থাকা অসহায় মানুষের মাঝে অভয়নগর উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছ।দীর্ঘদিনের এই জলাবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয় বাসিন্দারা একপর্যায়ে যশোর-খুলনা মহাসড়কও অবরোধ করেছিলেন।ভুক্তভোগীরা স্থায়ীভাবে পানি নিষ্কাশনের জন্য জোর দাবি জানিয়ে আসছেন।
দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। অভয়নগরে পানিবন্দীদের সহায়তায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় ত্রাণ বিতরণ করেছেন যশোর-৪ আসনের এমপি অধ্যাপক গোলাম রসুল।টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত।জনগনের পাশে দাঁড়ালেন ইউ,এন,ও। জলাশয়ে দুর্ভোগ, ২০০ পরিবারের খাবার দিলেন তিনি।
এ ছাড়া বর্তমান ক্ষমাতাশীন দল বি,এন,পি ও তাদের অঙ্গ সংঘটন থানা বি,এন,পির সাধারন সম্পাাদক কাজী গোলাম হায়দার ডাব্লু কাজী ১নং প্রেমবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস এম সিরাজুল ইসলাম মান্নু্, ইউনিয়ন বি,এন,পির সাং গাঠনিক আবুল কােশম,সভাপতি রেজাউল করিম মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিনিয়ত খাদ্য বিতরন ও অন্যান্য কর্ম সূচীর মাধ্যমে অ-ক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।