হোম
নির্বাচিত কলাম

মৌসুমি ধান রোপণের আশায় উত্তরের শ্রমিকদের ঢল সান্তাহারে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫ ৭:৪৪ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার: আজ শনিবার সকাল ৯টা। বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে তিতুমির আন্তঃনগর ট্রেন থেকে দলে দলে নেমে এলেন মৌসুমি ধান রোপণের শ্রমিকরা। কারও হাতে ব্যাগ, কারও হাতে ধান কাটার সরঞ্জাম। পুরো স্টেশনজুড়ে এখন কয়েকশত শ্রমিকের পদচারণা।

এদের বেশিরভাগই এসেছেন নীলফামারী, দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের কাউনিয়া ও গাইবান্ধা অঞ্চল থেকে। প্রতিবছরের মতো এবারও ইরি-বোরো ও আমন মৌসুমে দক্ষিণাঞ্চলের নওগাঁ, নাটোর, রাজশাহী, জয়পুরহাট অঞ্চলের ধান রোপণের কাজের সন্ধানে ছুটে এসেছেন তারা।

দিনাজপুরের চিরিরবন্দর থেকে আসা শ্রমিক কফিল উদ্দিন ডাকঘর নিউজকে বললেন-“হামরা কামলা মানুষ। দিনমজুরির যা আয় হয়, তাই দিয়ে সংসার চলে। এখন এলাকায় কোনো কাজ নাই। নগদ টাকাও নাই। তাই ২১ জন মিলি দল বাঁইধা কাজে বের হয়েছি। দুই-তিন সপ্তাহ কাম করির পাইলে সাত-আট হাজার টাকা লইয়া বাড়ি ফিরিম।

শুধু কফিল নন, এমন বাস্তবতায় বহু শ্রমিক কাজের খোঁজে পাড়ি জমিয়েছেন অজানার পথে। কেউ পরিবারের খরচ চালাতে, কেউবা ঋণ শোধের তাগিদে। আনোয়ার নামে আরেক শ্রমিক ডাকঘর নিউজকে জানান, বাড়িতে বৃদ্ধ মা, স্ত্রী ও সন্তান রয়েছে। কাজের সময় দোকান থেকে বাকিতে নিত্যপণ্য নেওয়ার কথা বলে এসেছেন। তার ভাষায়-“বাড়ি ফিরি বাকির টাকা শোধ করিম।

১৩ জনের আরেকদল শ্রমিক সফিক ডাকঘর নিউজকে জানালেন, সান্তাহারের দমদমা গ্রামের কৃষক মোবারকের সঙ্গে মোবাইলে আগেই চুক্তি হয়েছে। তারা মোবারকের বাড়িতে থেকে ধান রোপণের কাজ করবেন। রাতে থাকতে হবে মহাজনের বাড়ি বা স্কুলঘরে।

কৃষক জাহাঙ্গির আলম ডাকঘর নিউজকে বললেন- “দূরত্ব ভেদে ধান রোপণের দর নির্ধারিত হয়। সাধারণত বিঘা প্রতি ২ হাজার টাকার আশেপাশে মজুরি দিয়ে থাকি। এছাড়া তিনবেলা খাবারের ব্যবস্থাও করতে হয়।

দমদমা গ্রামের ইউপি সদস্য শিপলু খান ডাকঘর নিউজকে বলেন- “গতবারের মতো এবারও বাম্পার ফলনের আশা করা হচ্ছে। মৌসুমি শ্রমিক না এলে ধান রোপণ কঠিন হয়ে পড়তো। এখানকার কৃষকরা তাই মৌসুমি শ্রমিকদের মোবাইল নম্বর সংরক্ষণ করে রাখেন, প্রয়োজন পড়লে ডাক পাঠান।

সান্তাহার নাগরিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম ডাকঘর নিউজকে জানান- “সময় পাল্টেছে। অনেক স্থানীয় শ্রমিক এখন রাজমিস্ত্রি, সিএনজি চালকসহ অন্যান্য পেশায় চলে গেছে। এসব পেশায় আয় বেশি, পরিশ্রম কম। তাই ধান কাটার মৌসুমে পুরোপুরি মৌসুমি শ্রমিকের ওপর নির্ভর করতে হয়। না এলে মাঠের ফসল মাঠেই পড়ে থাকত।

সান্তাহার জংশন স্টেশনের মাস্টার খাদিজা খানম ডাকঘর নিউজকে বলেন-“সপ্তাহখানেক ধরে মৌসুমি শ্রমিকদের চাপে ট্রেনগুলোতে ব্যাপক ভিড়। অনেক সময় টিকিট থাকা সত্ত্বেও অনেকে বগিতে উঠতে পারেন না। তখন আমরা টিকিটের টাকা ফেরত দিই বা পরবর্তী ট্রেনে যাওয়ার পরামর্শ দিই।##

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

পঞ্চগড়ের শালবাহান বাজারে ঘরের চালের টিন কেটে মোবাইল এর দোকানে
দুর্ঘটনা 9 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের শতগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক সেবনের অপরাধে তিনজনের কারান্ড ও অর্থ জরিমানা।
অপরাধ 12 hours আগে

সুনামগঞ্জে অবৈধ পাড় কাটা বন্ধে মাঠে প্রশাসন, ঝুঁকিতে শিমুল বাগানসহ
সারা বাংলা 13 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
আইন-বিচার 13 hours আগে

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মানবিক পরিবেশ গড়ে তুলতে জেল সুপার মামুনের
আইন-বিচার 18 hours আগে

দিনাজপুরের বিরামপুর উপজেলা পরিষদ রোডে চলাচলের অযোগ্য জনসাধারণ দুর্ভোগের শিকার।
জনদুর্ভোগ 18 hours আগে

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 1 day আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 day আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক