হোম
নির্বাচিত কলাম

মৌলভীবাজারের বড়লেখায় যুবককে ডেকে নিয়ে দুই সন্তানের জনীন ৪৬ বছর বয়সী এক বিধবা নারী বিয়ে করেন ২২ বছর বয়সী এক যুবকে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১২ নভেম্বর, ২০১৯ ১১:১৮ পূর্বাহ্ণ

weeding-mknewsbd

ফাইল ছবি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অফিস বাজারের ২২ বছর বয়সী এক ব্যবসায়ীকে পাওনা টাকা দেয়ার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে আটকিয়ে কাজী ডেকে বিয়ে করেন দুই সন্তানের জনীন ৪৬ বছর বয়সী এক বিধবা নারী। পরে নানা কৌশলে ওই যুবকের ব্যবসার টাকা-পয়সা হাতিয়ে নেন। অতঃপর দেন মোহরের টাকার জন্য এলাকাসহ থানা পুলিশে স্বামী জাবেরের বিরুদ্ধে অভিযোগ করেন। গ্রাম পঞ্চায়েত ও পুলিশ দিয়ে সুবিধা করতে না পেরে অবশেষে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন আদালতে ৩ জনের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা করেছেন ওই নারী। এ বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের সোয়ারারতল গ্রামের মৃত হারিছ আলীর ছেলে জাবের উদ্দিন (২২) স্থানীয় অফিস বাজারে মুদি দোকানদার। প্রায় ২ বছর আগে একই গ্রামের মৃত বশির উদ্দিনের স্ত্রী বিধবা হেনা বেগম (৪৬) মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া-আসার সুবাদে জাবের উদ্দিনের দোকানে যেতেন এবং গৃহস্থালি বিভিন্ন মালামাল কিনতেন। এক সময় হেনা বেগম বাকিতেও সদাই নিতে থাকেন। একপর্যায়ে বিধবা হেনা বেগমের নিকট জাবের উদ্দিনের ৬০ হাজার টাকা পাওনা হলে হেনা দোকানে যাতায়াত বন্ধ করে দেন।

জাবের দীর্ঘদিন পাওনা টাকার তাগাদা দিতে থাকলে হেনা ও তার ভাইয়েরা তার ওপর ক্ষিপ্ত হয়ে উঠে। পরে হেনা এবং তার ভাইয়েরা মিলে পাওনা টাকা নিতে তাদের বাড়িতে যাওয়ার জন্য বললে জাবের সে রাতে দোকান বন্ধ করে হেনা বেগমের বাড়িতে যায়। যাওয়া মাত্র ওঁৎ পেতে থাকা লোকজন হেনা বেগমের ঘরে ডুকে জাবেরকে আটকিয়ে রাতেই কাজী ডেকে ২ লাখ টাকা দেনমোহরে তাদের বিয়ে পড়িয়ে দেন। সাবেক ইউপি সদস্য নুর উদ্দিন ও ব্যবসায়ী বশির উদ্দিন জানান, ২০১৮ সালের ৪ এপ্রিল মাসে বিয়ে করার পর ব্যবসায়ী জাবের উদ্দিনের বাড়িতে হেনা বেগম এক মাস ঘর সংসার করেন। সেখানে গিয়ে একের পর এক জাবেরের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে দেন মোহরের জন্য হাঁটাহাঁটি করেন। বড়লেখা থানায়ও জাবেরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন। এখন জানতে পারি জাবেরসহ আরও দুজনকে আসামি করে মৌলভীবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেছেন। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েতে ক্ষোভ বিরাজ করছে। এ ব্যাপারে মামলার বাদী হেনা বেগম জানান, আমার ভাইদের পরিবারে আসার পরও জাবের এখানে এসে আমার ওপর নির্যাতন চালায়। আমার গর্ভে তার সন্তানও রয়েছে। মামলায় যা হয় তা হবে। ভুক্তভোগী জাবের উদ্দিন জানান, আমি ওই নারীর ছেলের বয়সী। আমাকে ফাঁদে ফেলে বিয়ে করে সে আমার সর্বস্ব লুটে নিয়েছে। এখন নারী নির্যাতনের মিথ্যা মামলা দিয়ে আমাকে, আমার মা ও ভাইদের ধ্বংস করে দিতে চাচ্ছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 6 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 9 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 16 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক