হোম
নির্বাচিত কলাম

মুরাদ চুপিসারে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পালিয়েছে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১ ৯:৩৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

মুরাদ চুপিসারে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে পালিয়েছে। কানাডা ও সংযুক্ত আরব আমিরাতে ঢুকতে না পেরে অবশেষে দেশে ফিরে এসেছেন সম্প্রতি নানা সমালোচনার মুখে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করা ডা. মুরাদ হাসান। রোববার, ১২ ডিসেম্বর, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন তিনি। তবে এদিন তিনি বিমানবন্দর ত্যাগ করেছেন অত্যন্ত চুপিসারে। যদিও এর আগে তিনি বিমানবন্দরের সিআইপি গেট ব্যবহার করতেন।

dr murad leaves airport silently

কিন্তু সাংবাদিকদের দৃষ্টি এড়িয়ে আন্তর্জাতিক টার্মিনাল ব্যবহার না করে চুপিসারে অভ্যন্তরীণ টার্মিনাল দিয়ে বিমানবন্দর ত্যাগ করেন। বিমানবন্দর সূত্রে জানা যায়, বহুল আলোচিত সংসদ সদস্য ডা. মুরাদ হাসান আজ রোববার, ১২ ডিসেম্বর, সন্ধ্যা সোয়া ৬টার দিকে এভাবে নীরবে বিমানবন্দর ত্যাগ করেন। এর আগে বিকাল ৪টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালালে অবতরণ করেন তিনি। জানা যায়, কানাডা ও আমিরাতে থাকার অনুমতি না পেয়ে দেশে ফিরছেন আলোচিত-সমালোচিত মুরাদ হাসান— এমন খবরে সাংবাদিকরা দুপুর থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করতে থাকেন। কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষারত সাংবাদিকদের ফাঁকি দিয়ে চুপিসারে চলে যান ডা. মুরাদ। প্রসঙ্গত, তিন দিন আগে ডা. মুরাদ হাসান দেশ ছেড়ে কানাডায় উড়াল দিয়েছিলেন, দেশটিতে ঢুকতে না দিয়ে দুবাইয়ের ফিরতি ফ্লাইটে তুলে দেওয়া হয় তাকে। কিন্তু আমিরাতেও প্রবেশ করতে না পেরে দীর্ঘ সময় ধরে দেশটির দুবাই বিমানবন্দরে থাকতে হয় তাকে। শেষ পর্যন্ত দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। এদিকে, ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ রোববার জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, ঢাকা বার ইউনিটের সাধারণ সম্পাদক ওমর ফারুক এটি দায়ের করেন। এ মামলায় মুরাদ হাসানের সঙ্গে মহিউদ্দিন হেলাল নাহিদকেও আসামি করা হয়েছে।

উল্লেখ্য, রাষ্ট্রধর্ম ইসলাম না রাখা, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম না রাখা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ডা. মুরাদ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর নারী শিক্ষার্থীদের সম্পর্কে ন্যাক্কারজনক মন্তব্য করেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 15 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক