হোম
আন্তর্জাতিক

মানুষ তাঁর হাসির সমান সুন্দর: নিউইয়র্কে হুমায়ুন আহমেদ সম্মেলনে জাদু শিল্পী জুয়েল আইচ

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

ফাইল ছবি

হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র সিনিয়র প্রতিনিধিঃ মানুষ তাঁর হাসির সমান সুন্দর, স্বপ্নের সমান বড়ো আর তার কাজের সমান সফল। গত ৭ অক্টোবর, শনিবার নিউইয়র্কের মেরি লুইস একাডেমি, জ্যামাইকায় ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানে এ কথা বলেন বিশ্বখ্যাত জাদুশিল্পী শিল্পী মুক্তিযোদ্ধা জুয়েল আইচ। রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্রের ব্যবস্থাপনায় এবং শোটাইম মিউজিকের আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে তিনি আরো বলেন, বিখ্যাত মানুষ দেখলেই সেলফোনে ছবি তোলার পরিবর্তে উল্লিখিত তিনটি অনুশীলন দ্বারা বরং নিজেই বিখ্যাত হওয়ার দিকে আমাদের সবাইকে মনোনিবেশ করতে হবে।

সকাল এগারোটায় উদ্বোধনের কথা থাকলেও তুমুল বৃষ্টি ও ঝড়ো হাওয়ার কারণে বিকেল তিনটে থেকে শুরু হয়ে রাত বারোটা পর্যন্ত একটানা চলে হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠান। দিন যত হাব্রতে থাকে ততই সম্মেলন জুড়ে হলুদ পাঞ্জাবি পরে হিমুদের আনাগোনা শুরু হয় সম্মেলন প্রাঙ্গন জুড়ে। সম্মেলনের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ড. নুরুন নবী, জ্যোতিপ্রকাশ দত্ত, পূরবী বসু, বেলাল বেগ, জুয়েল আইচ, লুৎফর রহমান রিটন, জিনাত নবী, ফরহাদ হোসেন ও মাজহারুল ইসলাম সহ অতিথিরা দিনভর সম্মেলনে উপস্থিত ও নানা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতেই সদ্য প্রয়াত কবি আসাদ চৌধুরী স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। হলুদ হিমুদের পাশে মেয়েরাও হলুদ শাড়ি পরে সম্মেলনে অংশ নিয়ে সম্মেলনের পুরো হিমুময় করে তোলে। এমনকী ছোট ছোট শিশু শোররাও হলুদ পোশাকে সেজেগুজে মুলমঞ্চে চিত্রাংকণ প্রতিযোগিতায় অংশ নেয়। ফারজিন রাকিবা, ডা. আইনুন নাহার রলি চিত্রাঙ্কণ প্রতিযোগিতা দেখভাল করেন। নেলী ইসলাম, ছন্দা সুলতান ও শাহীন দিলওয়ারের সঞ্চালনায় স্বরচিত কবিতা ও ছড়ার আসর বসে। এবিএম সালেহ উদ্দিন পরিচালনা করেন বই পরিচিতির আসর। লেখক হুমায়ুন আহমেদ: আমার ভালো লাগা অনুষ্ঠান পরিচালনা করেন মাকসুদা আহমেদ। সহযোগিতায় ছিলেন নেলী ইসলাম। বেনজির সিকদার রচিত পুঁথি পাঠ করেন মৃদুল আহমেদ।

রাইটার্স ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন সদস্য সচিব খালেদ সরফুদ্দিন। হুমায়ুন সাহিত্যেের সৌরভ শীর্ষক আলচনায় অংশ নেন কৌশিক আহমেদ, জ্যোতিপ্রকাশ দত্ত ও ড. নুরুন নবী। সঞ্চালনা করেন মনজুর কাদের। শিশু কিশোদের অংশগ্রহণে ‘আমাদের প্রজন্ম আমাদের অহঙ্কার’ সঞ্চালনা করেন আবু সাইদ রতন। হুমায়ূন আহমেদের শিশুতোষ গল্প পাঠ ‘গল্পে গল্পে হুমায়ুন’ পর্বে গল্পদিদিমনি সাবিনা নিরু শিশুদের সাথে গল্পের আসর জমান। শিশুদের মাঝে পুরস্কারবিতরন করেন লুৎফর রহমান রিটন, জুয়েল আইচ, কৌশিক আহমেদ, ড. নুরুন নবী ও পূরবী বসু। আবৃত্তির অনুষ্ঠান সঞ্চালনা করেন জি এইচ আরজু। “গীতিকার হুমায়ুন আহমেদ’ বিষয়ে আলোচনা করেন বেলাল বেগ। সঞ্চালনা করেন শাহ ফিরোজ। মুমু আনসারী ও নাহরীন ইসলামের যুগল কন্ঠ ‘জাগো বাহে কুনঠে সবাইকে চমৎকৃত করেছে। ফরিদা ইয়াসমিন ও শামীম আরা বেগমের তত্বাবধানে ও মার্জিয়া স্মৃতির কোরিওগ্রাফিতে বাফার ক্ষুদে শিল্পীদের নৃত্য পরিবেশনা প্রশংসা কুড়িয়েছে।

‘হুমায়ুন ঘনিষ্ঠদের স্মৃতিচারন’ অনুষ্ঠান সঞ্চালনা করেন মাজহারুল ইসলাম। অংশ নেন পুরবী বসু, লুৎফর রহমান রিটন, ফরহাদ হোসেন ও জুয়েল আইচ। এই পর্বে জুয়েল আইচের চমৎকার কথা ও যাদূতে দর্শকবৃন্দ বিমোহিত হন। সঙ্গীত পরিবেশন করেন চিত্রা রোজারিও, লিয়ানা মানহা, বাঁধন, তাসকিনুল হক। কৃষ্ণা তিথি, সেলিম চৌধুরী ও এস আই টুটুল। যুগলবন্দি করেন শান্তনু সাজ্জাদ ও ডা. আইনুন নাহার রলি। মেলায় নালন্দা, রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র, সময় প্রকাশন, অন্য প্রকাশ, পঞ্চায়েত, ছড়াটে সহ বিভিন্ন প্রকাশনা সংস্হা ও সাংস্কৃতিক সংগঠন অংশ গ্রহণ করে। আগামী বছর তিনদিনব্যাপি হুমায়ুন সম্মেলন আয়জন এবং বাংলাদেশ থেকে আরো প্রকাশদের অংশগ্রহণের অঙ্গীকারের মধ্যে দিয়ে ষষ্ঠ হুমায়ূন আহমেদ সম্মেলন ও আন্তর্জাতিক বাংলা বই মেলা ২০২৩ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবনিযুক্ত ইউএনওর সঙ্গে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ।
সারা বাংলা 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে হায়না সদৃশ্য বন্য প্রাণীর হামলায় আহত ১০।
দুর্ঘটনা 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে খাল খননে বদলে গেল কৃষি চিত্র।
বগুড়া 1 day আগে

রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: হামলাকারীদের গ্রেফতারে ৭২ ঘণ্টার আলটিমেটাম।
আইন-বিচার 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের অভিযানে ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
অপরাধ 1 day আগে

মানব পাচারকারীদের প্রতারণার মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রীর।
জাতীয় 1 day আগে

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত। 
রংপুর 2 days আগে

সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম
আইন-বিচার 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
অপরাধ 2 days আগে

নাগরিক ভাবনা: ফাহিমের শৈশবকে হত্যা করল কারা? রাষ্ট্র ও রাজনীতিবিদদের
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক