হোম
আইন-বিচার

সেনাবাহিনীর হাতে আন্তঃজেলা মহাসড়ক ডাকাত গ্রেফতার

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ ফেব্রুয়ারি, ২০২৫ ১:৪৯ অপরাহ্ণ

ফাইল ছবি

হানিফুর আলী, স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহা সড়কে ডাকাতির ঘটনার সাথে জড়িত আন্তঃজেলা ডাকাত দল সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে সেনাবাহিনী। গ্রেফতারকৃত ডাকাত আব্দুল কুদ্দুস (৪৫) ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের হাজী ইদাজুল্লাহ পুত্র। শনিবার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার একাধিক স্থানে অভিযান চালিয়ে হায়দরপুর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ সময় কাছ থেকে উদ্ধার করা হয় ১টি দেশীয় তৈরি পাইপগানসহ ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্র।

ছাতক ও জগন্নাথপুর সেনা ক্যাম্প সুত্র জানায়, গত ২৩ জানুয়ারি রাত ১ টায় দিকে সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের দারাখাই নামক স্হানে রাস্তায় গাছ পেলে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় অজ্ঞাতনামা ১০/১২ জন ডাকাত দল রাস্তায় গাছ পেলে ঢাকাগামী ২ টি বাস আটকে গাড়িতে থাকা যাত্রীদের মারধরসহ অস্ত্রের মুখে জিম্মি করে টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় ছাতক থানায় মামলা রুজু হয়।

ছাতক ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সোহেব বিন আহমেদ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত আব্দুল কুদ্দুসকে গ্রেফতার করি।গ্রেফতারকৃত ডাকাত প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির ঘটনার সাথে নিজে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এমনকি সে নিজে ডাকাতির নেতৃত্ব দেয়। তিনি আরো জানান, ডাকাত ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম রাতে ছাতক থানায় পাঠানো হয়। এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান বলেন, ডাকাত আব্দুল কুদ্দুসকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

প্রসঙ্গত, গত ২৩ জানুয়ারী দিবাগত রাত ১টার দিকে জগন্নাথপুরের সীমান্তবর্তী পাগলা-জগন্নাথপুর- ঢাকা আঞ্চলিক মহাসড়কের কোন্দানালা নামক স্থানে ডাকাতির ঘটনা ঘটে। ২০-২৫ জনের একটি ডাকাত দল সড়কে গাছ ফেলে প্রথমে একটি লরি গাড়ির গতিরোধ করে। পরে ওই লরিটি সড়কে মধ্যখানে রেখে সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাস আল-মোবারক ও মামুন পরিবহণসহ প্রায় ২০টি গাড়িতে লুটপাট চালায়। অস্ত্রের মুখে গাড়িতে থাকা টাকা, সোনা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এসময় হামলায় কয়েকজন যাত্রী রক্তাক্ত হন। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাত দল পালিয়ে যায়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 1 hour আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 5 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 8 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 17 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 17 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 17 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক