হোম
নির্বাচিত কলাম

মহাসচিবের নিজ জেলায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র হিসেবে মাঠে থাকছে বিএনপি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ নভেম্বর, ২০২১ ১:৫৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মোঃ মজিবর রহমান শেখ, জেলা প্রতিনিধিঃ এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না বলে ঘোষণা দিয়েছে বিএনপি। এ অবস্থায় চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নিচ্ছে না দলটি। দলীয়ভাবে নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনী মাঠে থাকতে ভিন্ন কৌশল নিয়েছে দলটি। দলের অনেক নেতাই স্বতন্ত্রভাবে নির্বাচনী মাঠে নেমেছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাড়ি ঠাকুরগাঁও জেলায় । ইতিপূর্বে (১অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ না নেওয়ার সিদ্ধার্ন্তটি জোড়ালোভাবে জানিয়ে দেন। কিন্তু তার ঠাকুরগাঁও জেলাতেই বিএনপির নেতাকর্মীরা কেন্দ্রের সিদ্ধার্ন্ত অমান্য করে কৌশলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্রীয়ভাবে বিএনপি-জামায়াত অংশ না নিলেও ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল ও হরিপুর উপজেলায় দল দুটির একাধিক নেতা-কর্মী চেয়ারম্যান পদে লড়ছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজিত করতে মাঠে নেমেছেন তাঁরা। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহী একাধিক প্রার্থী নির্বাচনী মাঠে নামায় বিএনপির অবস্থান অনুকূল বলে অনেকে মন্তব্য করছেন।

রানীশংকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বাইরেও রয়েছেন একাধিক বিদ্রোহী প্রার্থী। রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. হামিদুর রহমান। তবে তাঁর প্রতিদ্বন্দ্বী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মাস্টার। একই চিত্র অন্য ইউপি গুলোতেও। হরিপুর উপজেলার ৬টি ইউপিতে বিএনপির একাধিক নেতা-কর্মী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। প্রার্থীরা হলেন, গেদুরা ইউপিতে বিএনপির ইউনিয়ন কমিটির সভাপতি জাহেরুল ইসলাম, জেলা কমিটির সদস্য তরিকুল ইসলাম ও ইউনিয়ন কমিটির অন্যতম নেতা ইমরান। আমগাঁও ইউপিতে হরিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

বকুয়া ইউপিতে বিএনপির উপজেলা কমিটির সদস্য আবুল কাশেম বর্ষা। ডাঙ্গীপাড়া ইউপিতে লড়েছেন, বিএনপি নেতা আহসান হাবিব চৌধুরি ও উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজ উদ্দিন আহম্মেদ। হরিপুর ইউপিতে লড়ছেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম ও বিএনপি নেতা বর্তমান ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা। ভাতুরিয়া ইউপিতে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক করিমুল ইসলাম চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একই ইউপিতে বিএনপির পেছনে জামায়াতও নির্বাচনে পিছিয়ে নেই। সমানতালে জামায়াত নেতা রফিজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক চেয়ারম্যান পদে লড়াই করছেন।

অপরদিকে রানীশংকৈল উপজেলার ৮ ইউপির মধ্যে ৫ টিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকি তিনটি ইউপিতে জনপ্রতিনিধিদের দায়িত্বভারের মেয়াদ শেষ না হওয়ায় ঐ ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। বর্তমানে পাঁচটি ইউপিতে নির্বাচনে বিএনপি ও জামায়াত প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনী পরিবেশ সরগরম হয়ে উঠেছে। বিএনপির রাজনৈতিক জুটি জামায়াত নেতা নেকমরদ ইউপিতে কাজী মাকসুদুর রহমান ও ধর্মগড় ইউনিয়নে জামায়াতের লোকমান আলী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। তবে ধর্মগড় ইউপিতে আওয়ামী লীগের দুজন বিদ্রোহী থাকাতে সুবিধাজনক অবস্থায় আছে জামায়াত সমর্থিত এই প্রার্থী। এ উপজেলার রাতোর ইউপিতে আওয়ামী লীগ প্রার্থী শরৎ চন্দ্রের সঙ্গে পাল্লা দিয়ে নেমেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি আখতার হোসেন।

হরিপুরের বকুয়া ইউপি নির্বাচনে অংশ নিয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সদস্য ও বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম। তিনি বলেন দেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা একেবারেই শুন্যের কোঠায় । এ অবস্হায় নির্বাচন করলেও আমাদের জয়ী প্রায় নিশ্চিত। এ সুযোগ ছেড়ে দেব কেন ? এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ- সম্পাদক মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমরা কাউকে দলীয় মনোনয়ন দেয়নি।’ ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি তৈমুর রহমান বলেন ,স্হায়ীভাবে বিএনপির কেউ স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা, তা জানা নেই। আর নির্বাচন করলেও এটা তাদের ব্যক্তিগত সিদ্ধার্ন্ত।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

১৭ পিস ইয়াবাসহ সুমন নামের এক ব্যক্তি আটক করেছে ঠাকুরগাঁও
অপরাধ 7 hours আগে

হনুমাান এলো হাত কর্তনের বিচার চাইতে।
খুলনা 11 hours আগে

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 14 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 17 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 17 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 1 day আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক