হোম
নির্বাচিত কলাম

মমিনুল হক সাঈদ ও ফারহানা আহম্মেদ হলফনামায় তথ্য বাড়ি -গাড়ি নেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২০ ১২:২১ অপরাহ্ণ

Said-Farhana-mknewsbd

ফাইল ছবি

হলফনামার তথ্য। সাঈদের হাতে নগদ আছে মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। স্বর্ণ আছে ৬০ তোলা। কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিয়েছেন ‘ক্যাসিনো সাঈদ’, তাতে তিনি উল্লেখ করেছেন তাঁর হাতে আছে (নগদ) মাত্র ৭১ হাজার ৮৬১ টাকা। তবে তাঁর চেয়ে অন্তত ছয় গুণ বেশি নগদ টাকা রয়েছে স্ত্রী ফারহানা আহম্মেদে (বৈশাখী) কাছে। ফারহানাও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁর হাতে নগদ রয়েছে ৪ লাখ ৮০ হাজার ৭০২ টাকা। সাঈদের নিজের বা স্ত্রীর নামে কোনো ফ্ল্যাট বা বাড়ি, এমনকি গাড়িও নেই।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে এবার প্রার্থী হয়েছেন এই দম্পতি। এর আগে ২০১৫ সালের সিটি নির্বাচনেও এই ওয়ার্ড থেকে নির্বাচন করে কাউন্সিলর হন এ কে এম মমিনুল হক ওরফে সাঈদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সম্পাদক। গত বছরের সেপ্টেম্বরে ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হলে তাঁর নাম আলোচনায় আসে। ঢাকার বিভিন্ন খেলার ক্লাবে যাঁরা ক্যাসিনো ব্যবসা চালিয়ে অবৈধ আয় করতেন, তার মধ্যে তিনি অন্যতম বলে অভিযোগ রয়েছে। অবশ্য অভিযান শুরুর সময় দেশের বাইরে ছিলেন তিনি। গত ডিসেম্বরের শেষ সপ্তাহে গোপনে দেশে ফেরেন তিনি। এর আগে গত অক্টোবরে তাঁকে কাউন্সিলর পদ থেকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনী হলফনামার তথ্য অনুযায়ী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩৪ লাখ ৩৪ হাজার টাকা রয়েছে ক্যাসিনো সাঈদের। পাঁচ বছর আগে ব্যাংক বা আর্থিক খাতে তাঁর নামে কোনো টাকা জমানো ছিল না। ২০১৫ সাল এবং এবারের নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, পাঁচ বছরে তাঁর ব্যবসায়িক (ঠিকাদারি প্রতিষ্ঠান বৈশাখী এন্টারপ্রাইজ) মূলধন বেড়ে হয়েছে ১ কোটি ৩৭ লাখ ৫২ হাজার ১৮৮ টাকা। ২০১৫ সালে ছিল ১ কোটি ২ লাখ ৯৭ হাজার ৯০১ টাকা। তাঁর বাৎসরিক আয় বেড়ে হয়েছে ২৬ লাখ ৫৮ হাজার টাকা। আগের হলফনামায় বার্ষিক আয় ছিল ১৮ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা।

হলফনামা অনুযায়ী, সাঈদ ‘স্বাক্ষরজ্ঞান’সম্পন্ন। পেশা ঠিকাদারি। তাঁর স্ত্রী ফারহানা আহ্ম্মেদও স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। ফারহানার পেশা বুটিক ব্যবসা। ব্যবসা ও অন্যান্য খাত থেকে তাঁর বাৎসরিক আয় ৪ লাখ টাকা। ফারহানার নামে কোনো মামলা নেই। তবে সাঈদের বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। দুটিতে তিনি খালাস পেয়েছেন। দুদকের মামলার তদন্ত চলছে। তাঁর স্থাবর কোনো সম্পদ নেই।

২০১৫ সালে সাঈদের কাছে ২ লাখ টাকার প্রাইজবন্ড ছিল, পাঁচ বছর পরেও সেটি একই আছে। তখনো তাঁর ৩ লাখ টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রী ছিল, এখনো তা-ই আছে। স্বর্ণ আছে মাত্র ৬০ তোলা। ব্যাংকে এই প্রার্থীর কোনো ঋণ নেই।

গত নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাঈদের বিরুদ্ধে যে মামলা করেছে, তাতে বলা হয়েছে, অসৎ উদ্দেশ্যে নিজ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসাসহ বিভিন্ন অবৈধ ব্যবসা এবং অবৈধ কার্যক্রমের মাধ্যমে ৪ কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকা অর্জন করেছেন তিনি। হলফনামা অনুযায়ী, সাঈদের স্ত্রী ফারহানার কোনো স্থাবর সম্পদ নেই। ব্যাংক ও আর্থিক খাতে জমানো আছে ১৩ লাখ ৮৯ হাজার ৪৭৫ টাকা। ২ লাখ টাকার প্রাইজবন্ড ও ৩ লাখ টাকার আসবাব ও ইলেকট্রনিক সামগ্রীর মালিক তিনি। নিজস্ব কোনো গাড়িও নেই। তবে ৫০ ভরি স্বর্ণ আছে।

বিতর্কিত ময়নুল হক
ক্যাসিনোবিরোধী অভিযান শুরুর পর গত অক্টোবরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন ডিএসসিসির ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক ওরফে মঞ্জু। তিনি এবারও একই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। হলফনামা অনুযায়ী, পাঁচ বছর আগে বাড়ি ও দোকানভাড়া থেকে কোনো আয় না থাকলেও এবার এই খাতে আয় দেখিয়েছেন তিনি। এই খাত থেকে তিনি বছরে ৪ লাখ ৮০ হাজার টাকা ও তাঁর স্ত্রী ২ লাখ ৪০ হাজার টাকা আয় করেন।

ময়নুল হকের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলদারি, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকাসহ নানা ধরনের অভিযোগ আছে। তাঁর বিরুদ্ধে চারটি মামলা আছে। স্বশিক্ষিত এই প্রার্থী ২০১৫ সালের হলফনামায় পেশা উল্লেখ করেছিলেন, রাজধানী সুপার মার্কেটের একটি দোকানে তৈরি পোশাকের ব্যবসা। নগদ ৩ লাখ টাকা ছাড়া তখন অস্থাবর কোনো সম্পদ ছিল না তাঁর। স্থাবর সম্পদের মধ্যে ছিল তিনটি দোকান ও একটি ফ্ল্যাট। এখন কারাগারে থাকা এই প্রার্থীর হাতে নগদ কোনো টাকা নেই। আর তাঁর স্ত্রীর হাতে আছে মাত্র ৪০ হাজার টাকা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 4 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 7 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 9 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 14 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক