হোম
আন্তর্জাতিক

ভারতে পেঁয়াজের ঝাঁজ বাড়ছে ,ভরসা তুরস্ক থেকে আমদানি

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০১৯ ৭:৩৪ পূর্বাহ্ণ

india-onion-mknewsbd

ফাইল ছবি

পেঁয়াজের মালা গলায় মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিল্লিতে বিরোধীদল কংগ্রেসের বিক্ষোভ। পেঁয়াজের দাম পশ্চিমবঙ্গের বাজারে প্রতি কিলো ১০০ টাকা ছুঁয়েছিল আগেই। কিন্তু হঠাৎই বুধবার থেকে সেই দাম বেড়ে ১৫০ টাকা কিলো হয়ে গেছে। কলকাতা আর পশ্চিমবঙ্গের বেশ কিছু বাজারে পেঁয়াজের এই দামই নেওয়া হচ্ছে। কোথাও সেটা দশ টাকা কম। তবে পশ্চিমবঙ্গ সরকারের যে সবজি বিপণন ব্যবস্থা আছে, সেখানে প্রতি কিলো ৫৯ টাকা দরে পেঁয়াজ পাওয়া যাচ্ছে। ৮৮ টাকায় কেনা ওই পেঁয়াজ ভর্তুকি দিয়ে বিক্রি করা হচ্ছে। তবে ঐ সরকারি দোকান আর চলমান ভ্যান হাতে গোনা, যার ফলে সাধারণ মানুষকে ১৫০ বা ১৪০ টাকা দিয়েই পেঁয়াজ কিনতে হচ্ছে। ওদিকে দিল্লিতেও পেঁয়াজের দাম ১০০ টাকা পেরিয়েছে। সরকার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না বলে বিরোধীরা সংসদে সরব হয়েছে। সরকার বলছে, যেখানে পেঁয়াজ চাষ সবচেয়ে বেশি হয়, সেই মহারাষ্ট্রে ব্যাপক বন্যার ফলে উৎপাদন মার খেয়েছে। সরকার কম দামে পেঁয়াজ সরবরাহ করার চেষ্টা করছে বলেও দাবি করা হচ্ছে।

সরকারি ভ্যানে স্বল্পমূল্যের পেঁয়াজের জোগান অনেক কম।

সরকারি ভ্যানে স্বল্পমূল্যের পেঁয়াজের জোগান অনেক কম।

আর অন্যান্য এলাকায় যারা পেঁয়াজ চাষ করেন, তারা বলছেন কয়েক মাস আগেও ছয়-সাড়ে ছয় টাকা দরে পেঁয়াজ বিক্রি করেছেন ক্ষেত থেকে। সেই দরে অবশ্য চাষিদের লাভ প্রায় কিছুই থাকে না। তবু সেই পেঁয়াজই মুজত করে এখন আগুন দামে বিক্রি করা হচ্ছে। পাইকারি বাজারে বা খুচরো দোকানে পেঁয়াজের ক্রমাগত দাম বৃদ্ধি কতটা নিয়ন্ত্রণে আনা যাবে, তা নিয়ে প্রশাসনিক মহলেই সন্দেহ রয়েছে। বাজারের চাহিদা পূরণে ভারত নিজেই বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করছে। বুধবার তুরস্ক থেকে বড়সড় এক চালান এসে পৌঁছেছে কর্ণাটকের ম্যাঙ্গালোরে, যে চালানে ১১,০০০ টন পেঁয়াজ আনা হয়েছে। পেঁয়াজ বিপণনের দায়িত্বে আছে ন্যাফেড বলে যে সরকারি এজেন্সি, তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গ সরকার ৮০০ টন পেঁয়াজ আনার অর্ডার পেশ করেছে বলে রাজ্য সরকারের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। ঐ পেঁয়াজ মুম্বাই বন্দরে ৫৫ টাকা কিলো দরে আনা হবে, যার সঙ্গে পরিবহন খরচ প্রভৃতি যোগ করে কলকাতায় তা ৬৫ টাকা কেজি দরে বিক্রি করা সম্ভব হবে বলে পিটিআই জানাচ্ছে। পেঁয়াজ যত দুর্মূল্য হচ্ছে, ততই পেঁয়াজ চুরিও বেড়ে গেছে।

ফসল বাঁচাতে রাতে ক্ষেত পাহারা দিতে হচ্ছে পেঁয়াজ চাষীদের। এখানে চন্ডিগরের এক ক্ষেত থেকে পেঁয়াজ তোলা হচ্ছে।

ফসল বাঁচাতে রাতে ক্ষেত পাহারা দিতে হচ্ছে পেঁয়াজ চাষীদের। এখানে চন্ডিগরের এক ক্ষেত থেকে পেঁয়াজ তোলা হচ্ছে।

মধ্যপ্রদেশের কৃষকরা রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন যাতে পেঁয়াজ চুরি না হয়। আবার পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার একটি মুদি দোকান থেকে গত সপ্তাহে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের পেঁয়াজ চুরি হয়ে গেছে বলে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। সুতাহাটা এলাকার ওই দোকানের তালা ভেঙ্গে ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ বা অন্য কিছুই চুরি হয়নি। চোরেরা নিয়ে গেছে শুধু ১০ বস্তা পেঁয়াজ। আবার পেঁয়াজ অগ্নিমূল্য হয়ে ওঠায় বর্ধমান জেলায় এক বিয়েতে নবদম্পতি বন্ধুদের কাছ থেকে উপহার পেয়েছেন ৩০ কিলো পেঁয়াজ। পেঁয়াজ নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে নানা মীম আর পোস্টারও।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 13 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 13 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 20 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক