হোম
আন্তর্জাতিক

ভারতে গত চব্বিশ ঘন্টায় কোভিড-১৯-এর প্রায় দশ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে, ভারত ইতালিকে ছাড়িয়ে গেল

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৬ জুন, ২০২০ ৯:৩৫ অপরাহ্ণ

india-korona-mknewsbd

ফাইল ছবি

ভারতে লকডাউন শিথিল করার প্রক্রিয়ার মধ্যে সংক্রমণের এই উর্ধ্বমুখী হার দেখা যাচ্ছে। ভারতে গত চব্বিশ ঘন্টায় কোভিড-১৯-এর প্রায় ১০ হাজার নতুন সংক্রমণ ধরা পড়েছে। এর ফলে দেশটিতে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা এখন ইতালিকে ছাড়িয়ে গেছে। বিশ্বে আক্রান্তের হারের হিসাবে ভারত এখন ষষ্ঠ স্থানে। ভারতে এখন শনাক্ত রোগীর সংখ্যা ২ লাখ ৩৬ হাজার ৬৫৭। মারা গেছে ৬ হাজার ৬৪৯ জন। ভারতে গত কয়েক সপ্তাহ ধরেই প্রতিদিন সংক্রমণের সংখ্যা বাড়ছে। গত মার্চের শেষে ভারতে যে কঠোর লকডাউন জারি করা হয়েছিল, এখন তা ধীরে ধীরে শিথিল করা হচ্ছে।

মুম্বাইয়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। আর রাজধানী দিল্লিতে হাসপাতালগুলো রোগীদের জায়গা দিতে হিমশিম খাচ্ছে বলে জানা যাচ্ছে। ইতোমধ্যে শপিং মল, উপাসনাস্থল, রেস্তোরাঁ এবং অফিসগুলো সোমবার থেকে আবার খুলে দেয়া হচ্ছে।
গত কয়েক সপ্তাহ ধরে কোভিড-১৯-এ সংক্রমণের সংখ্যা তুলনামূলকভাবে কম থাকার বিষয়টি বিশেষজ্ঞদের বিভ্রান্ত করেছে।
বিপুল জনসংখ্যা, রোগের বিস্তার এবং সরকারি হাসপাতালগুলোতে বিনিয়োগের অভাবের কারণে সংক্রমণ মোকাবেলার বিষয়টি দেশটির জন্য একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তবে সংখ্যার বিচারে ভারত যদিও বিশ্বে আক্রান্তের তালিকায় ছয় নম্বরে আছে, কিন্তু মৃত্যুর হিসাবে ভারতের স্থান বিশ্বে ১২ নম্বরে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসাব থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে।

ভারত লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছিল এই আশা থেকে যে, ভারতে যেসব সংক্রমণ এখনও শনাক্ত হয়নি, তার বেশির ভাগই গুরুতর পর্যায়ের সংক্রমণ নয়, যার জন্য রোগীকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন ভারতে যেভাবে শনাক্তের হার বাড়ছে, তাতে মনে হচ্ছে দেশটিতে সংক্রমণ গ্রাফের চূড়ায় পৌঁছচ্ছে দেরি করে।সোশাল মিডিয়াতে বহু ভারতীয় চিকিৎসা সেবা পাবার ক্ষেত্রে তাদের যে ভোগান্তিতে পড়তে হচ্ছে তা নিয়ে কথা বলছে। কোন কোন হাসপাতাল রোগীদের বলেছে তাদের কাছে যথেষ্ট পরীক্ষা সরঞ্জাম আর নেই।

সমালোচকরা বলছেন ভারতে সংক্রমণ এখন যে চূড়ায় পৌঁছাচ্ছে, তা থেকে মনে হচ্ছে লকডাউন দেশটিতে কাজ করেনি। এই লকডাউনের জন্য দেশকে বিশাল অর্থনৈতিক মূল্য দিতে হয়েছে, কিন্তু এই লকডাউনের সময়কালে সরকারের চিকিৎসা সেবা ব্যবস্থাসহ অন্যান্য যেসব প্রস্তুতি নিয়ে রাখা উচিত ছিল, সমালোচকরা বলছেন সরকার সেটাও করেনি। তবে, সংক্রামক ব্যাধি বিষয়ক একজন গবেষক ও অধ্যাপক গৌতম মেনন এর আগে বলেছিলেন ভারতের সামনে আর কোন বিকল্প ছিল না। তিনি বলেন, এই লকডাউন এত দীর্ঘদিন চালু রাখা একটা সময়ের পর অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল- অর্থনৈতিক, সামাজিক, মনস্তাত্ত্বিক সব দিক বিবেচনা করলে আর কোন বিকল্প ছিল না।

 

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 9 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 13 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 19 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক