হোম
আন্তর্জাতিক

ভারতের লকডাউনের কারণে  শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে মানবিক সঙ্কট,কয়েকশো বাঙালী শ্রমিক শুধু পানি খেয়ে জীবন ধারণ করছে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১ এপ্রিল, ২০২০ ২:১৩ অপরাহ্ণ

India-korona-no-food-mknewsbd

ফাইল ছবি

ভারতের লকডাউনের কারণে  শ্রমিকদের নিয়ে তৈরি হয়েছে মানবিক সঙ্কট, আমরা কয়েকশো বাঙালী শ্রমিক শুধু নলের পানি খেয়ে থাকছি, করোনাভাইরাস প্রভাব ফেলছে সকল কর্মক্ষেত্রে রবিবার কারফিউ লাগার আগের দিন মালিক কিছু টাকা দিয়েছিল। তা দিয়ে তিন চার দিন খেয়েছি। তারপর থেকে আমরা কয়েকশো বাঙালী শ্রমিক শুধু নলের পানি খেয়ে থাকছি। একটাও পয়সা নেই হাতে। কোনও মতে পেটে গামছা বেঁধে রয়েছি। সবাইকে মিনতি করছি, একটু আমাদের কথাটা ভাবুন, বলছিলেন গুজরাটের সুরাট শহরে কাজ করতে যাওয়া পশ্চিমবঙ্গের এক শ্রমিক মুহম্মদ সেকেন্দার শেখ। মাস তিনেক হল পূর্ব বর্ধমান থেকে সুরাটে এম্ব্রয়ডারির কাজ করতে গেছেন মি. শেখ। ভারতে করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে যখন লকডাউন চলছে, তার মধ্যেই এক মানবিক সঙ্কটের দিকে দেশটি এগোচ্ছে বলে মনে করছেন অনেকে।

দিল্লি, মুম্বাই, গুজরাট বা দক্ষিণ ভারতে কাজ করতে যাওয়া কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক সেইসব জায়গায় আটকে পড়েছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি তাদের আর্থিক অনুদান এবং খাদ্যদ্রব্য সরবরাহের বিষয়ে আশ্বস্ত করলেও সেসব সাহায্য তাদের কাছে এখনও পৌঁছায়নি। সপ্তাহান্তে দিল্লির একটি আন্তরাজ্য বাস টার্মিনালের ছবি বহু মানুষই দেখেছেন — কয়েক লক্ষ মানুষের ভিড় সেখানে, লকডাউনের পরে তারা নিজের নিজের গ্রামে ফেরার চেষ্টা করছেন। বহু মানুষ পায়ে হেঁটেই পাঁচ, ছয় বা সাতশো কিলোমিটার দূরে নিজের গ্রামে যাওয়ার জন্য রওনা হয়েছেন স্ত্রী সন্তানদের হাত ধরে। অনেকেই সামাজিক মাধ্যমে আশঙ্কা প্রকাশ করছিলেন যে এই কয়েক লক্ষ মানুষ নিজেদের গ্রামে ফিরে যেতে গিয়ে সারা দেশে করোনাভাইরাস ছড়িয়ে দেবেন।

কিন্তু তারা বাধ্য হচ্ছিলেন পায়ে হেঁটে শয়ে শয়ে কিলোমিটার পাড়ি দিতে – কারণ এদের কাজ বন্ধ, তাই খাবারের সংস্থান অনিশ্চিত। গ্রামে ফিরলে অন্তত ঘরভাড়া গুনতে হবে না, আর কোনও মতে খাবার ঠিকই জুটে যাবে – এমনটাই ভেবেছিলেন এরা। যদিও দিন কয়েক পরে সরকার ওইসব পরিযায়ী শ্রমিকদের দিল্লি ত্যাগ আটকাতে পেরেছেন। তবে লকডাউন শুরু হওয়ার আগেই অনেকে ফিরে এসেছেন গ্রামের বাড়িতে।

চেন্নাইতে কাজ করতে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার একদল শ্রমিক। সারা দেশে লকডাউন হয়ে যেতে পারে, এমন একটা আশঙ্কা করে ২২ তারিখের জনতা কারফিউয়ের আগেই তারা ট্রেন ধরেছিলেন বাড়ির উদ্দেশ্যে। কোনও মতে বাড়ি ফিরতে পেরেছিলেন, কিন্তু যেহেতু ভিন রাজ্য থেকে এসেছেন, তাই ডাক্তার তাদের বাড়িতেই কোয়ারেন্টিনে থাকার উপদেশ দিয়েছিলেন।

আমাদের বাড়ির অবস্থা এমন নয় যে আলাদা ঘরে থাকতে পারব। আবার এই পরিস্থিতিতে গ্রামের মানুষ বা পরিবারের অন্যদের কোনও বিপদ হোক তাও চাই নি। তাই গ্রামের বাইরে একটা বড় গাছে মাচা বেঁধে আমরা সাতজন থাকছিলাম। দিন ছয়েক ওইভাবেই ছিলাম। গ্রাম থেকে খাবার দিয়ে যেত। সংবাদ প্রচার হতে সরকারি কর্মকর্তারা জানতে পারেন। তারা এখন একটা শিশু বিকাশ কেন্দ্রতে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। জল, খাবার – সব সরকারই দিচ্ছে,” বলছিলেন দিন ছয়েক মাচা বেঁধে গাছের ওপরে আশ্রয় নেওয় এক পরিযায়ী শ্রমিক বিজয় সিং লায়া। ব্যাঙ্গালোরেও কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক থাকেন। পশ্চিমবঙ্গের বহু নারীও সেখানে গৃহকর্মী হিসাবে কাজ করেন।

অনেকেই বাড়ি ফিরে যাচ্ছেন কাজের অভাবে ব্যাঙ্গালোরের বাসিন্দা মিজ রোজি, যিনি শুধুই তার নাম ব্যবহার করেন, পরিযায়ী শ্রমিকদের নিয়ে গবেষণা করেন। সেই সূত্রেই পরিযায়ী শ্রমিকেদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। রোজি জানাচ্ছিলেন, “প্রতিদিন আমাদের কাছে ৮০ থেকে ১০০-রও বেশি ফোন আসছে। সবাই বলছে তাদের হাতে পয়সা নেই, খাবার নেই, এমনকি জল কেনারও পয়সা নেই। অনেক জায়গাতেই জল কিনে খেতে হয়। যারা গৃহকর্মে যুক্ত আছেন, সেই সব নারী যেখানে কাজ করেন, সেখানে গিয়ে বেতন আনতে পারছেন না। আবার যারা নির্মান কাজে যুক্ত, তাদের নির্মানস্থলেই অস্থায়ী ছাউনি বানিয়ে রাখা হয়। লকডাউনের ফলে এরা সকলেই আটকে পড়েছেন।

রোজি এবং আরও বেশ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা সরকারি ব্যবস্থাপনার সঙ্গে যোগাযোগ করছেন – শ্রমিক মহল্লাগুলিতে খাবার পাঠানোর জন্য। সারা দেশেই কয়েক লক্ষ শ্রমিক এই লকডাউনের ফলে আটকে রয়েছেন। খুব কম মানুষই আগে বাড়ি চলে আসতে পেরেছিলেন। করোনাভাইরাস সংক্রমণ রুখতে গিয়ে একটা বড় মানবিক সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন মাইগ্র্যান্ট ওয়ার্কার্স সলিডারিটি নামের একটি সংগঠনের নেতা রাতুল ব্যানার্জী। সরকার বলেছে ঠিকই যে এদের কাছে আর্থিক অনুদান, খাদ্যশস্য পৌঁছানো হবে। কিন্তু সেটা ঠিক কীভাবে হবে, তার কোনও দিশা কিন্তু এখনও নেই। আমাদের নেটওয়ার্কের সবার কাছে অসংখ্য ফোন আসছে, ফেসবুকে পোস্ট করছেন অনেকে নিজেদের দুরবস্থা জানিয়ে। আমরা সেই সব এলাকার স্থানীয় প্রশাসনের কাছে সেই বার্তা পৌঁছিয়ে দিচ্ছি।

ভারতের সংবাদমাধ্যমগুলি বলছে পায়ে হেঁটে কয়েকশো কিলোমিটার পাড়ি দিতে গিয়ে ইতিমধ্যেই দু’জন মারা গেছেন।
মি. ব্যানার্জীর মতো সামাজিক কর্মকর্তারা বলছেন দ্রুত যদি এই শ্রেণীর মানুষের কাছে খাবার, পানীয় জল, চিকিৎসার ব্যবস্থা আর কিছু অর্থ সাহায্য না পৌঁছে দেওয়া যায়, তাহলে এরা রাস্তায় বেরোতে বাধ্য হবেন খাবারের খোঁজে, আর তখন লকডাউনের মূল উদ্দেশ্যটাই ব্যর্থ হয়ে যাবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 1 day আগে

সুনামগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়ীকে মারধর ও পিস্তল ঠেকানোর অভিযোগ।
অপরাধ 2 days আগে

রাতের আঁধারে ড্রেজার তাণ্ডব, হুমকির মুখে যাদুকাটার দুই পাড়ের ২০-২৫
আইন-বিচার 2 days আগে

সুনামগঞ্জে জমি বিরোধে নারীসহ ৬ জনকে কুপিয়ে আহত, ১২ দিন
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে অনলাইন ক্যাসিনো কার্যক্রমে জড়িত থাকায় খোরশেদ গ্রেপ্তার।
রংপুর 2 days আগে

সাভারে টাকার অভাবে জোড়া লাগছে না মাথার হাড় ৮ বছরের
ঢাকা 3 days আগে

পঞ্চগড়ে ২১৮ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক।
অপরাধ 3 days আগে

বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে
দুর্ঘটনা 3 days আগে

ঠাকুরগাঁওয়ে ইউএনওকে অভিযোগের পরও বাল্য বিবাহ,কাজীর বক্তব্যে নতুন বিতর্ক।
রংপুর 3 days আগে

নাগরিক ভাবনা: জীবনের এক পর্যায়ে আমরা শোষক এবং আর পর্যায়ে
নাগরিক ভাবনা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক