হোম
নির্বাচিত কলাম

ভারতীয় বিএসএফ মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৭ নভেম্বর, ২০২১ ৬:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

ভারতীয় বিএসএফ মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়। সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাস হয়েছে। পাঞ্জাবের পর দ্বিতীয় রাজ্য হিসেবে এ ধরনের প্রস্তাব পাস করল পশ্চিমবঙ্গ। প্রস্তাবের আলোচনায় তৃণমূলের এক বিধায়ক দাবি করেছেন, বিএসএফ মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়। এতদিন এমন অভিযোগ বাংলাদেশের মানুষ করে আসলেও ভারতের পক্ষ থেকে তা সব সময়ই অস্বীকার করা হয়েছে। বিএসএফের ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে সমালোচনা।

west bengal bidhansabha

কেন্দ্রীয় শাসকদল বিজেপি এই সিদ্ধান্তের পক্ষে থাকলেও বিরোধিতা করছে আঞ্চলিক দলগুলো। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিধানসভার শীতকালীন অধিবেশনে বিএসএফের এখতিয়ার বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। তাতে বিএসএফের বিরুদ্ধে সরব হন দিনহাটার সদ্য নির্বাচিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সীমান্তরক্ষী এই বাহিনীর বিরুদ্ধে তিনি বিস্ফোরক অভিযোগ আনেন। তার দাবি, তল্লাশির সময় নারীদের স্পর্শকাতর স্থানে হাত দেয় বিএসএফ।

তার এমন অভিযোগের প্রেক্ষিতে রাজ্য বিধানসভায় দেশের বাহিনী নিয়ে এমন আলোচনা করা যায় কি-না, তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি। কেন্দ্রীয় শাসকদলের নেতারা দাবি করছেন, অনুপ্রবেশকারীদের সাহায্য করতেই তৃণমূল নেতা এ ধরনের বক্তব্য দিয়েছেন। তৃণমূল বিধায়ক উদয়ন গুহের অভিযোগ এ পর্যন্তই সীমাবদ্ধ ছিল না। তিনি দাবি করেন, সীমান্তে বিএসএফ নৃশংস নির্যাতন চালায়। মানুষকে অসম্মান করে। কখনো ছেলের সামনে বাবাকে কান ধরে উঠবসও করায়। এমন মন্তব্যের প্রতিবাদ করেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। তৃণমূলে আরেক বিধায়ক তাপস রায় এ সময় দাবি করেন, বিএসএফ মানুষ মেরে কাঁটাতারে ঝুলিয়ে দেয়।

বিজেপির পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, তৃণমূলের এহেন অবস্থান কার স্বার্থে? সীমান্তে দিন দিন চোরাচালান বাড়ছে। গরুপাচার ও অন্যান্য সামগ্রী পাচার নিয়ন্ত্রণ করতে বিএসএফ পুলিশকে জানালেও তারা তৎপর হয় না। তাই সীমান্তরক্ষী বাহিনীর এখতিয়ার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএসএফের ক্ষমতার আওতা বাড়িয়ে ১১ অক্টোবর একটি নোটিশ জারি করে ভারতের কেন্দ্রীয় সরকার। এর ফলে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ ও আসামের আন্তর্জাতিক সীমান্তে ৫০ কিলোমিটার পর্যন্ত ভারতীয় অংশে তল্লাশি, বাজেয়াপ্ত আর গ্রেপ্তার করার ক্ষমতা পেয়েছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস।

তাদের অভিযোগ, রাজ্য পুলিশের এলাকার মধ্যে গিয়ে কাজ করার ছাড়পত্র দেয়া হচ্ছে বিএসএফকে। এর ফলে রাজ্য পুলিশের এলাকার মধ্যে নাক গলাতে পারে বিএসএফ। পশ্চিমবঙ্গের বিধানসভায় মঙ্গলবার এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রস্তাব উত্থাপন করে তৃণমূল কংগ্রেস। তুমুল হট্টগোল ও আলোচনা শেষে প্রস্তাবটি ১১২ ভোটে পাস হয়, এর বিপক্ষে পড়ে ৬৩ ভোট।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিনের উদ্বোধন।
রংপুর 3 hours আগে

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 6 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 6 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 15 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 15 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 15 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 16 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 1 day আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক