হোম
নির্বাচিত কলাম

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির এসডিপি পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল(অব.) করোনায় মৃত্যু

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৫ মে, ২০২০ ১১:৪৭ পূর্বাহ্ণ

Brak.death-mknewsbd

ফাইল ছবি

ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির (এসডিপি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দীন আহমদ আজ বৃহস্পতিবার দুপুরে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফতাব উদ্দীন আহমদ রাজধানীর সিএমএইচ হাসপাতালে ফুসফুসজনিত জটিলতা নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। চিকিৎসকেরা জানান, তিনি কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হয়েছিলেন। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আফতাব উদ্দীন আহমদ ২০১৯ সালের অক্টোবর মাসে ব্র্যাকে যোগদান করেন। ব্র্যাকে যোগদানের আগে তিনি সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রির (সিইবিএআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। বাংলাদেশ মিলিটারি ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে (ইএমই) দীর্ঘ ২৭ বছরের বেশি সময়ের সফল কর্মজীবনে তিনি বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিসেফ, আন্তর্জাতিক শ্রম সংস্থা, আইকেইএ, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, প্ল্যান ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপীয় কমিশন, সিটি ব্যাংক এনএসহ বেশ কিছু প্রতিষ্ঠান এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যকরভাবে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারি-বেসরকারি অংশীদারত্ব তৈরির ক্ষেত্রে কৌশলগত নেতৃত্ব দিয়েছেন। তিনি বিশ্বব্যাংক ও সুইসকন্টাক্টের মতো কয়েকটি দক্ষতা উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০১১ সালে জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা তৈরির জন্য গঠিত জাতীয় পরামর্শক কমিটির তিনি ছিলেন অন্যতম প্রধান সদস্য।

এ ছাড়া জাতীয় শিক্ষানীতি, আনুষ্ঠানিক শিক্ষানীতি, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ সংস্কার, এডুকেশন ওয়াচ ২০১৩ এবং করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) নীতি তৈরির ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠা এবং বেড়ে ওঠার পেছনে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) সেক্টরে তাঁর অবদানের কথা সবাই কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়ে, আফতাব ছিলেন সদালাপী, নিরহংকার এবং প্রাণবন্ত একজন মানুষ। কোভিড-১৯ মোকাবিলায় ব্র্যাকের সব উদ্যোগের সঙ্গে তিনি শুরু থেকেই সক্রিয় ছিলেন। গত কিছুদিন তিনি শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বোধ না করা সত্ত্বেও সব কাজে সমান উৎসাহী থেকেছেন। তিনি ছিলেন একজন সত্যিকারের ভালোমানুষ, সৎ, আন্তরিক ও নিষ্ঠাবান। দেশ ও মানুষের কল্যাণে তিনি আজীবন নিরলসভাবে কাজ করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আফতাব উদ্দীন আহমদ পুত্র, কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও গুণমুগ্ধ রেখে গেছেন। তাঁর এই অকস্মাৎ প্রয়াণে ব্র্যাক গভীরভাবে শোকাহত। বিজ্ঞপ্তিতে তাঁর আত্মার চির শান্তি ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 15 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 18 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 19 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 1 day আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক