হোম
আইন-বিচার

বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন

শামসুল আলম,বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬ ৪:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে সাংবাদিক সম্মেলন
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও সরকার পাড়া গ্রামের বসবাসকারী মৃত আবুল কাসেম এর পুত্র, মোঃ মিজানুর রহমান, আটগাও ফার্মেসীর স্বত্তাধীকারী ও তার পুত্র সাব্বিরকে বিদ্যুৎ এর খুটির সাথে বেধে অমানুষিক নির্যাতন ও এক লক্ষ পনের হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে ২ সেপ্টম্বর বুধবার সেতাবগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগী মেডিসিন ব্যবসায়ী মিজানুর রহমান সহ তার পরিবার।

লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের মোজাহারুল হক, পিতা- হজো মোহাম্মদ গত ২৯/আগস্ট, শনিবার দিবাগত রাত আনুমানিক ১০টার সময় আমার বসত বাড়ীর সামনে এসে, আমার মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময় আমি এবং আমার ছেলে ছাব্বির মৌখিক ভাবে প্রতিবাদ করায়, মোজাহারুল ক্ষিপ্ত হয়ে তার মুদি দোকান থেকে একটি ধাড়ালো দা নিয়ে আমাদেরকে লক্ষ করে এলোপাথারি কোপাতে শুরু করে। তার এলোপাথারী কোপে আমি এবং আমার বড় ছেলে সাব্বির শরিরের বেশ কয়েকটি স্থানে রক্তাক্ত যখম প্রাপ্ত হই। এ সময় আমি পাশের বেড়া থেকে বাঁশের বাতা খুলে আত্ম রক্ষার চেষ্টা করলে মোজাহারের হাত থেকে দা ফসকে মোজাহার নিজের দা দিয়ে নিজেই আঘাত প্রাপ্ত হন।

তিনি আরো বলেন, উপস্থিত এলাকাবাসী মোজাহারের রক্ত দেখে মনে করে আমরা তাকে আঘাত করেছি। এ সুযোগকে কাজে লাগিয়ে- কালাম, পিতা- মৃত পচা মফিজ, রফিকুল, পিতা- মৃত গলিয়া, আমিনুল, পিতা- কানু মোহাম্মদ, হাসিবুর, পিতা- মৃত মকবুল সহ আরো অনেকে আমাকে এবং আমার ছেলে ছাব্বিরকে জোর জবস্থি টেনে হেচড়ে আটগাঁও চৌরাস্তা বাজারে নিয়ে এসে প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বৈদ্যুতিক পিলাওে আমাকে এবং আমার পুত্র সাব্বিরকে দড়ি দিয়ে বেঁধে পিতা-পুত্রের উপর ঘন্টা ব্যাপী নির্যাতন চালায়।
তিনি অভিযোগ করে বলেন, এসময় আমার প্যান্টের পকেটে থাকা ব্যবসায়িক এক লাখ পনের হাজার টাকা এবং অন্য পকেটে থাকা মটরসাইকেল এর চাবি সহ দোকানের চাবি এবং মোবাইল ফোন জোর করে ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা পুলিশ ডেকে আমাদের পিতা-পুত্রকে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে আমার “মা” থানায় এসে আমাকে বলেন তারা মটরসাইকেল এর চাবি সহ দোকানের চাবি এবং মোবাইল ফোন ফেরৎ দিয়েছে।

কিন্তু কোন টাকা ফেরৎ দেয় নাই। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমাদের পিতা-পুত্রকে যে পিলারের সাথে বেঁধে নির্যাতন করা হয়েছে সেটা আপনারা সোস্যাল মিডিয়ায় হয়ত বা দেখেছেন। তারা শুধু আমাদের উপর নির্যাতনই করেনি তারা আমাদের সম্মান এবং অর্থ সবকিছুই ছিনিয়ে নিয়েছেন। আমি একজন নিরপরাধ মানুষ হওয়া সত্ত্বেও আমার প্রতিপক্ষরা আমাকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার জন্য আমাদের পিতা-পুত্রকে অপরাধী সাজিয়ে আমার প্রতি এবং আমার প্ররিবারের প্রতি চরম অমানুষিক নির্যাতন চালিয়েছে।

আমি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমার প্রতি হওয়া নির্যাতনের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলের ধরার জন্য আপনাদের প্রতি আকুল আবেদন জানাচ্ছি। আমার বিশ্বাস আপনারদের সত্য লেখনির মাধ্যমে আমি ন্যায় বিচার পাবো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

বোচাগঞ্জে মেডিসিন ব্যবসায়ীকে বিদ্যুৎ এর খুটিতে বেধে নির্যাতন
আইন-বিচার 1 hour আগে

স্থানীয়দের সরকারের নিকট করোতোয়া নদীতে সেতু নির্মাণের জোর দাবি।
জনদুর্ভোগ 2 hours আগে

কুড়িগ্রামের খাদ্য গুদামের দুর্নীতি ও ওসিএলএসডির শাস্তির দাবিতে মানববন্ধন।
আইন-বিচার 2 hours আগে

বগুড়ায় চলন্ত ট্রেনে পুলিশের ডিউটিরত অবস্থায় খাবারগাড়িতে নারী ধর্ষণ ধর্ষক
অপরাধ 7 hours আগে

বগুড়ায় চোর সন্দেহে শামীম নামে এক যুবককে রাতভর নির্যাতন চালিয়ে
অপরাধ 20 hours আগে

পঞ্চগড়ের সীমান্ত থেকে ৪ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
আইন-বিচার 20 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
রংপুর 21 hours আগে

কেন্দ্রীয় লোকো মোটিভ কারখানা পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূত-ব্রেন্ট ক্রিস্টেনসেন।
তথ্য ও প্রযুক্তি 23 hours আগে

বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী জনগণের প্রত্যাশা।
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে গ্রেফতার-৩ : বিপুল পরিমান মাদক উদ্ধার।
অপরাধ 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক