হোম
ক্রিকেট

বিসিবির ক্রিকেটের নতুন চুক্তিতে বাংলাদেশের কোন খেলোয়াড় কত বেতন পাবেন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ মার্চ, ২০২০ ১০:৩৯ পূর্বাহ্ণ

BCB-BD-Salary-mknewsbd

ফাইল ছবি

জিম্বাবুয়ের সাথে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ম্যাচ সেরা হওয়ার পর সৌম্য সরকার, বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৭ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত করেছে, যেখানে সর্বোচ্চ বেতনের স্তরে থাকছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার। মুশফিকুর রহিম ও তামিম ইকবাল এ প্লাস ক্যাটাগরিতে লাল বল ও সাদা বল এই দুই চুক্তিতেই আছেন। সর্বোচ্চ বেতন স্তরে থাকার কারণে এই চারজন ক্রিকেটার মাসে বেতন পাবেন চার লক্ষ টাকা করে। এর আগে প্রথমবার বিসিবি যে বিজ্ঞপ্তি দেয়, সেখানে সৌম্য সরকারের নাম ছিল না।পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, সৌম্য সরকারের নাম ভুলে বাদ দেয়া হয়েছিল। এর পরের স্তর অর্থাৎ এ ক্যাটাগরিতে আছেন শুধু মমিনুল হক সৌরভ – তিনি মাসে পাবেন তিন লক্ষ টাকা। বি ক্যাটাগরিতে রয়েছেন লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান এবং তাইজুল ইসলাম। তবে তাইজুল সাদা বলের চুক্তিতে আছেন ডি ক্যাটাগরিতে। এই চারজন ক্রিকেটারের প্রতিজন প্রতি মাসে পাবেন দুই লক্ষ টাকা।সি ক্যাটাগরির ক্রিকেটারেরা পাবেন দেড় লক্ষ টাকা করে প্রতি মাসে। সি ক্যাটাগরিতে আছেন, সাদা বলের চুক্তিতে মোহাম্মদ মিথুন ও মোহাম্মদ সাইফউদ্দিন। ডি ক্যাটাগরিতে আছেন সাদা বলের চুক্তিতে থাকা নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব ও নাজমুল হোসেন শান্ত এবং লাল বলের চুক্তিতে থাকা নাইম হাসান, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহী ও মোহাম্মদ মিথুন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে যারা আছেন এর মধ্যে লাল ও সাদা বল উভয় ক্ষেত্রেই ডি ক্যাটাগরিতে আছেন নাজমুল হোসেন শান্ত। ডি ক্যাটাগরির সবাই এক লাখ টাকা করে বেতন পাবেন। চুক্তি থেকে বাদ পড়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা, যিনি নিজেই বিসিবির কাছে অনুরোধ করেছেন এবারের চুক্তিতে নাম না রাখার জন্য। আরও বাদ পড়েছেন সাকিব আল হাসান, যিনি সব ধরণের ক্রিকেটে বর্তমানে নিষিদ্ধ রয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে যারা বাদ পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে যারা বাদ পড়েছেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে যারা বাদ পড়েছেন এছাড়া ইমরুল কায়েস, আবু হায়দার রনি, সৈয়দ খালেদ হাসান, রুবেল হোসেন ও শাদমান ইসলাম অনিক চুক্তি থেকে বাদ পড়েছেন। চুক্তিতে জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, এবাদত হোসেন চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব এবং নাইম শেখ। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানো হয়। টেস্ট সংস্করণে প্রতি ম্যাচে একজন ক্রিকেটার এখন থেকে পাবেন ছয় লাখ টাকা। এর আগে যা ছিল তিন লাখ ৫০ হাজার টাকা। বেড়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচ ফি। ওয়ানডেতে এর আগে ম্যাচ ফি ছিল দুই লাখ টাকা, তবে এখন থেকে ক্রিকেটারেরা পাবেন তিন লাখ টাকা করে। টি-টোয়েন্টিতে ২০১৭ সাল থেকে ক্রিকেটাররা পেতেন এক লাখ ২৫ হাজার টাকা করে, এখন থেকে পাবেন দুই লাখ টাকা। তবে এই অর্থ গ্রেড অনুযায়ী পাবেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ম্যাচ খেলার হিসেব অনুযায়ী বাংলাদেশ ক্রিকেটে যে পয়েন্ট সিস্টেম, তার ভিত্তিতে ক্রিকেটারদের বেতন বাড়তে পারে। ম্যাচ রেটিংয়ের হিসেব মতে তামিম ইকবাল ২০১৯ সালে ৬ লাখ ৩০ হাজার ও মুশফিকুর রহিম ৬ লাখ ২০ হাজার টাকা বেতনও পেয়েছেন মাসে।

ক্রিকেটারদের আন্দোলন বিভিন্ন সময়ে বেতন-ভাতা ও সুযোগ-সুবিধার দাবি নিয়ে ক্রিকেটাররা নানা সময়ে আন্দোলন করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আন্দোলন। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি বিরোধ দেখা যায়। যেখানে ক্রিকেটাররা বেতনের পাশাপাশি রাজস্ব আয়ের ভাগ চান। তবে পরবর্তীতে একটি সমঝোতায় স্বাক্ষরের মধ্য দিয়ে দুই পক্ষ একমত হয়। অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা বোর্ডের আয়ের ভাগও পান এরপর থেকে। সেই আন্দোলনের অন্যতম দাবি ছিল নারী ক্রিকেটারদেরকেও পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা দেয়া। পরবর্তীতে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বোর্ড কমিটিতে অন্তত পাঁচজন নারীর অন্তর্ভূক্তি ও নারী ক্রিকেটারদের বেতন ভাতা বৃদ্ধি করে। ২০১৯ সালের অক্টোবর মাসে বাংলাদেশের ক্রিকেটারেরাও একই ধরণের একটি ধর্মঘটের ডাক দেয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 50 minutes আগে

ঠাকুরগাঁও রানীশংকৈলে স্বর্ণের মূর্তি দেখিয়ে প্রতারণায় আটক।
রংপুর 3 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে পিতার আঘাতে পুত্র নিহত।
অপরাধ 15 hours আগে

দিনাজপুরের চিরিরবন্দরে-১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক-১।
অপরাধ 21 hours আগে

রাজশাহীতে পিআইবির ৩ দিনব্যাপী এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ অনুষ্ঠিত। 
তথ্য ও প্রযুক্তি 21 hours আগে

দিনাজপুরের কান্তজীউ মন্দিরে ২০০টি গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন।
সারা বাংলা 22 hours আগে

সুনামগঞ্জে ভারতীয় কাতান শাড়ির বিশাল চালান জব্দ করেছে শহর পুলিশ।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের গ্রেপ্তার ও শান্তি প্রতিষ্ঠার
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধে বোনকে পিটিয়ে আহতের অভিযোগ,মাথায় গুরুতর জখম।
অপরাধ 1 day আগে

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন।
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক