হোম
আইন-বিচার

বিয়াম স্কুলের নামে তাহিরপুরের ইউএনও মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দেওয়ায় মুক্তিযোদ্ধাদের ক্ষোভ

আমির হোসেন || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে বাজারের সাথে স্থাপিত মুক্তিযোদ্ধা সংসদ ভবন ভাড়া দিলেন বিয়াম স্কুল এর নামে তাহিরপুর উপজেলার সদ্য বিদায়ী সাবেক ইউএনও আবুল হাসেম।

এনিয়ে উপজেলা মুক্তিযোদ্ধাগনের মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এদিকে কোনো আইনে এমন কাজ করলেন তা নিয়ে সচেতন মহল ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। বুধবার সকালে উপজেলার সকল মুক্তি যোদ্ধাগন ঐক্য বদ্ধ হয়ে বিয়াম স্কুল নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নামে কোন আইনে ভাড়ার চুক্তি করলেন তা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করার আয়োজন করে। এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধ সন্তানগন সবাই মুক্তিযোদ্ধা সংসদ ভবনের এসে জড়ো হয়।

এই সংবাদ জানাযানি হলে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন এবং এর সুষ্ঠু সমাধান করার সত্বে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করার জন্য আহবান জানান।

এতে সকল মুক্তিযোদ্ধাগন ও মুক্তিযোদ্ধা সন্তান গন ঐক্যমত পোষন করায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল স্থগিত করেছেন বলে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ।
তিনি আরও জানান,যদি আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন বিয়াম স্কুলের নামে দেয়া ভাড়ার চুক্তি বাতিল করতে হবে এবং পূর্বে যে ভাবে চলেছে সে ভাবেই চলতে হবে। না হলে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলবো। কোনো ভাবেই তা আমরা মেনে নিব না। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানগন ঐক্য বদ্ধ,এর কোনো ছাড় দেয়াও হবে না। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলীপি দিব।

বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঘা জানান, আমাদের মুক্তিযোদ্ধা সংসদ ভবন দুই তলা। দ্বিতীয় তলায় আমার অফিস ছিল। আর নিচ তলায় শুরু থেকে বিভিন্ন প্রতিষ্ঠান কে ভাড়া দিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধা দের স্বার্থে ও বিপদ আপদের সময় এই ভাড়ার টাকা থেকে সহায়তা পেয়েছি। এই ভাড়া সোনালী ব্যাংক মুক্তিযোদ্ধাদের নামে একটি একাউন্ট আছে সেখানে জমা হয়। এখন কোন স্বার্থে তাহিরপুর উপজেলার সাবেক ইউএনও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম স্কুলের নামে দিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান,১৯৭১ সালে মুক্তিযোদ্ধে বাংলাদেশ স্বাধীন হবার পর এই ভবনের পূর্বে একটি টিনসেট ঘর নির্মান করি সকল মুক্তিযোদ্ধাগন। পরে অনেক চড়াই উৎরাই পেড়িয়ে একতলা ভবন নির্মাণ করে আমরা আমাদের কার্যক্রম পরিচালিত হয়,পরে দুই তলাভবন করা হয়। এরপর দুই তলা ভবনে আমরা কার্যক্রম পরিচালনা করি। আর নিচ তলায় ভাড়া দেয়া হয়। এই ভাড়া আমাদেরই স্বার্থে কাজে লাগতো। আমাদের ভবন আমাদের কাছে থাকবে একটি স্কুলের নামে ভাড়ার চুক্তি করলেন কিভাবে। আমাদের সাথে না আলোচনা করেই আমাদের কথা চিন্তা না করেই।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 5 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »