হোম
নির্বাচিত কলাম

বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, চলবে না গণপরিবহন।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২১ ৯:৫৯ অপরাহ্ণ

ফাইল ছবি

বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে, চলবে না গণপরিবহন। দেশে করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এই সময়ে দোকান ও শপিংমল খোলা থাকলেও চলবে না গণপরিবহন। যদিও গণপরিবহনের মালিকরা আগামী ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালানোর ব্যাপারে আশবাদী ছিলেন। কারণে চলমান লকডাউনের মধ্যেই গতকাল রোববার (২৫ এপ্রিল) থেকে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়।

তবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দিলেও সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৯ এপ্রিল থেকে তা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। আজ সোমবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। নতুন নির্দেশনার বিষয়ে আগামীকাল মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাসের সার্বিক সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী চলমান বিধিনিষেধ কন্টিনিউ (অব্যাহত) করতে হচ্ছে। সেই পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, এ বিষয়ে আগামীকাল (মঙ্গলবার) প্রজ্ঞাপন জারি করা হবে।

ফরহাদ হোসেন বলেন, তবে বিধিনিষেধ চলমান থাকলেও দোকান-পাট ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। বর্তমানে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে, সেটা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হবে। মার্কেট খোলা রাখতে হচ্ছে বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে, কারণ এখানে তাদের (ব্যবসায়ী) বড় ধরনের বিনিয়োগের বিষয় আছে। তবে কঠোর স্বাস্থ্যবিধি মেনে মার্কেট ও দোকান-পাট খোলা রাখতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

প্রসঙ্গত, ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার শর্তে গতকাল রোববার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলা রাখার সিদ্ধান্ত জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। পরে গতকালই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়, রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান-পাট ও শপিংমল।

দেশে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণ ব্যাপক হারে বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গত ৫ থেকে ১১ এপ্রিল প্রথমে দেশে বিধিনিষেধ আরোপ করা হয়। এর পর ১৪ এপ্রিল থেকে বিধিনিষেধ আরো কঠোর করে সর্বাত্মক লকডাউন আরোপ করা হয়। এর অংশ হিসেবে গণপরিবহন, অফিস-আদালত, দোকান-পাট ও শপিংমল এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করা হয়। পরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে বিশেষ বিবেচনায় স্বাস্থ্যবিধি মানার শর্তে মন্ত্রিপরিষদ বিভাগ এক নির্দেশনায় গতকাল রোববার (২৫ এপ্রিল) থেকে দোকান-পাট ও শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 32 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক