হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ঈদের আগে কি উঠে যাচ্ছে লকডাউন?

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ মে, ২০২১ ২:৫০ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ সরকারের সর্বশেষ ঘোষণা অনুযায়ী ঈদের আগে কি উঠে যাচ্ছে লকডাউন? চলমান বিধিনিষেধ বা লকডাউন চলবে আগামী ৫ মে পর্যন্ত। এর পর ১৩ কিংবা ১৪ মে পবিত্র ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এখন ঈদের মধ্যেও কি লকডাউন অব্যাহত থাকবে, নাকি কিছু বিধিনিষেধ বহাল রেখে লকডাউন তুলে নেওয়া হবে, সেক্ষেত্রে আবার গণপরিবহন চালুর ব্যাপারে কী হবে- এসব বিষয় নিয়ে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিরা আলোচনা করছেন বলে জানা গেছে।সূত্র বলছে, জীবন ও জীবিকার বিষয় মাথায় রেখে ঈদের আগে লকডাউন না রাখার পক্ষেই মত দিয়েছেন সংশ্লিষ্টরা। সরকারের চিন্তা-ভাবনাও অনেকটা সে রকমই। তবে লকডাউন তুলে নিলে আন্তঃজেলা বাস চালু করা হবে কি না, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তাছাড়া কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাবনাও দেওয়া হয়নি।

এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব পক্ষের সঙ্গেই আলোচনা করা হবে।
চলমান লকডাউনে ঈদের আগে ব্যবসায়ীদের অনুরোধে স্বাস্থ্যবিধি মানা ও শর্তসাপেক্ষে দোকান-পাট, মার্কেট ও শপিংমল খুলে দেওয়া হয়েছে। তবে এখনো বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি অফিস, গণপরিবহন ও দূরপাল্লার বাস। এ বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লা বলছেন, এখানে একটি পরিকল্পনা দরকার বলে আমরা মনে করি। অর্থাৎ কিছু বিধিনিষেধ বহাল রেখে লকডাউন তুলে দেওয়া উচিত। এ ব্যাপারে আমাদের জনস্বাস্থ্য বিষয়ক কমিটির পক্ষ থেকে সরকারকে ইতোমধ্যে এক্সিট প্ল্যান দেওয়া হয়েছে। সরকার এখন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনা করছে যে, কীভাবে প্ল্যানটি বাস্তবায়ন করা যায়।

প্ল্যান অনুযায়ী ঈদের আগে যদি লকডাউন তুলে নেওয়া হয়, তাহলে ঈদ উপলক্ষে গ্রামমুখী মানুষের চাপ বাড়বে। এতে আবারো ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে করোনা পরিস্থিতি। এমনকি শহর থেকে করোনা ছড়িয়ে পড়তে পারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে। এসব বিষয় চিন্তা করে দূরপাল্লার বাস চলাচলের ক্ষেত্রে কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে? অধ্যাপক সহিদুল্লা বলছেন, সময় এখনো আছে। এটি নিয়ে সরকারও চিন্তা-ভাবনা করতে পারে যে, কী করা যায়। সরকার কী ধরনের চিন্তা-ভাবনা করছে, সেটা দেখার পর হয়তো আমাদেরও একটা পরামর্শ থাকবে। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলছেন, সবদিক বিবেচনা করেই ঈদের আগে লকডাউনের বিষয় নিয়ে আলোচনা করছে সরকার। তিনি আরো বলেন, ৫ মের পর সরকারের কার্যক্রম কী হবে, সেটা এখনো চিন্তা-ভাবনার পর্যায়ে রয়েছে। যে সিদ্ধান্ত হয়, সেটা আমরা আগেই জানাব, অথবা ৫ তারিখের মধ্যেই জানাব।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল-ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১ কিশোর,আশঙ্কাজনক।
দুর্ঘটনা 57 minutes আগে

আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমান বন্ধর চালু হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা
রংপুর 2 days আগে

পঞ্চগড়ে বালু ভর্তি মাহিন্দ্র ট্র্যাক্টর উল্টে চালকের হেলপারের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

দিনাজপুরে ফায়ার সপ্তাহের উদ্বোধন ও সচেতনতা মূলক র‍্যালি অনুষ্ঠিত।
জাতীয় 2 days আগে

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 3 days আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 3 days আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 3 days আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 3 days আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 3 days আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক