admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২১ ১১:০২ অপরাহ্ণ
বাংলাদেশ রাশিয়া থেকে হেলিকপ্টার কিনতে চুক্তি। রাশিয়ান কোম্পানি থেকে দুটি হেলিকপ্টার কিনতে চুক্তি সই হয়েছে। আজ শুক্রবার, ১৯ নভেম্বর, পুলিশ সদর দপ্তরের হল অব প্রাইডে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। জননিরাপত্তা বিধান এবং দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ দুটি হেলিকপ্টার কেনা হচ্ছে। জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্স থেকে এম আই-১৭১এ২ মডেলের দুটি হেলিকপ্টার ক্রয়ের ব্যাপারে এদিন চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ রাশিয়া থেকে হেলিকপ্টার কিনতে চুক্তি।
ভার্চুয়ালি যুক্ত হয়ে চুক্তিতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, আইজিপি, ড. বেনজীর আহমেদ এবং জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কি।
এ সময় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান অ্যাম্বাসেডর আলেকজান্ডার মান্তিটস্কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, পুলিশের অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানরা।
অন্যদিকে, জেএসসি রাশিয়ান হেলিকপ্টার্সের পক্ষ থেকে মহাপরিচালক আন্দ্রে বোগিনস্কির সঙ্গে চুক্তি সই অনুষ্ঠানে দেশটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।