হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশ বিধি-নিষেধ জারি করেছে হোটেল-রিসোর্ট বন্ধের বদলে ঈদ প্যাকেজ!

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৭ মে, ২০২১ ১১:৪৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশ বিধি-নিষেধ জারি করেছে হোটেল-রিসোর্ট বন্ধের বদলে ঈদ প্যাকেজ! করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে বেশ কিছু বিধি-নিষেধ জারি করে তা প্রতিপালনের নির্দেশনা দিয়েছে সরকার। সে অনুযায়ী, সব ধরনের বিনোদন ও পর্যটন কেন্দ্র এবং সংশ্লিষ্ট হোটেল-রিসোর্ট বন্ধ রাখার কথা। সরকারি বিধি-নিষেধ বহাল থাকছে আগামী ১৬ মে পর্যন্ত, তা উপেক্ষা করেই চলছে পর্যটকদের আকৃষ্ট করার তোড়জোড়। দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন হোটেল ও রিসোর্টে ঈদ উপলক্ষে বিশেষ প্যাকেজ ঘোষণা চলছে। সামাজিকমাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে এ সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, হোটেল বন্ধ রাখার কোনো নির্দেশনা তারা পাননি। সেজন্য ঈদ প্যাকেজ ঘোষণা করেছেন তারা।

পর্যটকদের টানতে বিজ্ঞাপন প্রচার করছে কক্সবাজার ও ঢাকাসহ অন্যান্য অবকাশ কেন্দ্রের ছোট থেকে শুরু করে পাঁচ তারকা হোটেলও। এই তালিকায় থাকা কক্সবাজারের অন্যতম বড় হোটেল সায়মন বিচ রিসোর্ট তাদের ফেসবুকে পেজে পর্যটকদের জন্য ‘ঈদ রিক্রিয়েশন প্যাকেজ’ ঘোষণা করেছে। এ বিষয়ে জানতে চাইলে রিসোর্টটির মুখপাত্র আহসানুল হোসেন বলেন, হোটেল বন্ধ রাখার নির্দেশনা নয়, ধারণ ক্ষমতার অর্ধেক ফাঁকা রাখতে বলা হয়েছে।

coxs bazar beach during corona

কক্সবাজার জেলা প্রশাসনের বরাত দিয়ে তিনি আরো বলেন, প্রশাসনের নির্দেশনা মেনেই ঈদ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এতে সরকারি বিধিভঙ্গের কোনো ঘটনা ঘটেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজারের অধিকাংশ আবাসিক হোটেল, রিসোর্ট ও অবকাশ কেন্দ্র চালু রয়েছে। গণপরিবহন বন্ধ থাকলেও বিকল্প উপায়ে অনেকে সেখানে যাচ্ছেন এবং তাদের গ্রহণ করছে হোটেলগুলো। সেখানকার অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবাল বলছেন, সরকারি বিধি-নিষেধে আবাসিক হোটেল, রিসোর্ট ও অবকাশ কেন্দ্র খোলা থাকার সুযোগ নেই। কক্সবাজারসহ সকল পর্যটন কেন্দ্র বর্তমানে বন্ধ রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হোটেল বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, সে অনুযায়ী, হোটেলে পর্যটক রাখা যাবে না। এ ক্ষেত্রে ফেসবুকে ‘ঈদ প্যাকেজ’ প্রচারের তো সুযোগই নেই।

এদিকে, কক্সবাজার ছাড়া ঢাকার আশপাশে বিভিন্ন হোটেল ও রিসোর্টেও পর্যটকদের আকৃষ্ট করতে নানা কৌশল অবলম্বন করা হচ্ছে। গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও সাভারের অনেক অবকাশ কেন্দ্র পুরোপুরি সক্রিয় রয়েছে বলে জানা গেছে। এর আগে চলতি বছরের শুরুর দিকে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ার জন্য পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলোকে দায়ী করা হয়। গত মার্চে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পর্যটন কেন্দ্রে মানুষের ভিড় বাড়ায় সংক্রমণও বেড়েছে।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 6 minutes আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 13 minutes আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 21 hours আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 1 day আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সুনামগঞ্জে সাংবাদিকের ওপর বিএনপির নেতাদের হামলা।
অপরাধ 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক