হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সাধারণ ছুটি শেষ হবার এক সপ্তাহ পর বাসে-বিমানে যাত্রী কম,স্বাস্থ্যবিধি অনুসরণে ঢিলেঢালা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ জুন, ২০২০ ৮:৩০ পূর্বাহ্ণ

BD-korona-mknewsbd

ফাইল ছবি

বাংলাদেশে সাধারণ ছুটি শেষ হবার এক সপ্তাহ পর বাসে-বিমানে যাত্রী কম, স্বাস্থ্যবিধি অনুসরণে ঢিলেঢালা,মুখে মাস্ক আছে, কিন্তু সামাজিক দূরত্ব মানা হচ্ছে না বেশিরভাগ জায়গায় বাংলাদেশে গত রোববার থেকে গণ-পরিবহনসহ সব ধরণের সরকারি-বেসরকারি অফিস চালু হয়েছিল। কিন্তু সরকার ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিত স্বাস্থ্যবিধি, বিশেষ করে সামাজিক দূরত্ব রেখে কাজ করার নিয়ম অনেক জায়গাতেই মেনে চলা হচ্ছে না। অফিস, দোকান, বাজার কিংবা গণ-পরিবহন সব খানেই একই পরিস্থিতি। তবে করোনাভাইরাস নিয়ে শঙ্কা আর দ্বিধার কারণে নেহায়েত জরুরি প্রয়োজন না হলে মানুষ বাইরে বের হচ্ছেন না।

এদিকে, আন্তঃজেলা পরিবহন ও বিমান চলাচলে অনেক ক্ষেত্রেই প্রত্যাশামত যাত্রী পাওয়া যাচ্ছে না বলে বলছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরকারি-বেসরকারি অফিসে ও রাস্তায় ঢিলেঢালা স্বাস্থ্যবিধি অনুসরণ ঢাকার মতিঝিল, তেজগাঁও, মহাখালী এবং গুলশানের বেশিরভাগ অফিসের বাইরে থেকে দেখা যায়, ঢোকার মুখেই ব্লিচিং পাউডারে ভেজানো পাপোষ, শরীরের তাপমাত্রা মেপে ভেতরে ঢোকানো, এবং হাতে স্যানিটাইজার মেখে কর্মীদের ভেতরে প্রবেশ করানো হচ্ছে।

কোন কোন প্রতিষ্ঠানে জীবাণুনাশক টানেলের ব্যবস্থাও রয়েছে, তবে সেগুলো মূলত বহুজাতিক বা আন্তর্জাতিক সংস্থার অফিস।
তবে, সরকারি অফিস ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর প্রবেশমুখে সুরক্ষায় অতটা কড়াকড়ি দেখা যায়নি, সেই সঙ্গে ব্যাংকে ঢোকার জন্য গ্রাহকদের সারিতেও সামাজিক দূরত্ব মানার ব্যাপারেও যেন গরজ ছিল কম। রাস্তায় নামা লোকের ভিড় মূলত অফিস কেন্দ্রিক,ফলে শহরের শপিং মলগুলো খুললেও সেখানে একেবারেই ভিড় নেই।

ঢাকার একটি প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠানের কর্মী মোহসিনা সুরভী, সাধারণ ছুটির এক সপ্তাহ পরেও নিজের অফিসের সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নন। আমাদের অফিসটা কর্মীর তুলনায় একটু ‘কনজেস্টেড’, যে কারণে রোস্টার করে দেয়া হয়েছে। কিন্তু তারপরেও অফিসের মধ্যে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সব সময় সম্ভব হয় না।আবার অফিসের যে লিফট, সেখানেও অনেক মানুষই আসা-যাওয়া করে, প্লাস যে গার্ড লিফট অপারেটর করে তার নিরাপত্তারও কোন বিশেষ ব্যবস্থা নেয়া হয়নি, কিন্তু তার সংস্পর্শে তো অনেক মানুষ আসে রোজ। ফলে মনের মধ্যে সব সময়ই ভয় থেকে যাচ্ছে। পরিবহন খাতে কী অবস্থা ঢাকার মধ্যে চলাচল করা গণপরিবহনের মালিক ও শ্রমিকেরা বলছেন, বাস চালু হলেও যাত্রী সংখ্যা খুবই কম।

সেই সঙ্গে চালক সংকটের কারণে বাসও নামানো হয়েছে কম। মিরপুর ১২ নম্বর থেকে সদরঘাট পর্যন্ত যায় বিহঙ্গ পরিবহন, এর একজন সুপারভাইজার মোঃ বশিরউদ্দিন বলছিলেন, যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেবার পরেও যাত্রী পাওয়া যাচ্ছে না।আমাদের ৪৫ আসনের বাসে আমরা সর্বোচ্চ ২২জন যাত্রী নেব, এমন সিদ্ধান্ত হয়েছে। কিন্তু আমরা যাত্রী পাই ৮জন, ১০জন বা পিকের টাইমে সর্বোচ্চ ১৫ জন। আরেক সমস্যা হলো, লক-ডাউনের টাইমে অনেক ড্রাইভার ও হেল্পার ফল বিক্রি, ডিম বিক্রি এমন অন্য পেশায় চলে গেছে, অনেকে গ্রামে চলে গেছে। যে কারণে এখন ড্রাইভারেরও সংকট আছে, সব গাড়ি (বাস) নামানো যায় নাই রাস্তায়। এদিকে ঢাকা থেকে দূরপাল্লার বাসেও যাত্রী সংখ্যা অনেক কমে গেছে বলে জানিয়েছেন পরিবহন সংস্থার মালিক-শ্রমিকেরা। গাবতলি ও মহাখালী বাস টার্মিনালের কয়েকটি পরিবহন সংস্থার প্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে, যাত্রী কমে যাওয়ার কারণে বাসের ট্রিপ সংখ্যা কমিয়ে দেয়া হয়েছে।

বিমানেও যাত্রী কমঃ যাত্রী কমেছে বিমান সংস্থাগুলোতেও। যাত্রী স্বল্পতার কারণে অভ্যন্তরীণ রুটে গত সাত দিনের মধ্যে পাঁচদিনই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়। বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, যাত্রী স্বল্পতার কারণে সোমবার পর্যন্ত বিমানে সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আমরা প্রথম দিন সাতটি ফ্লাইট অপারেটর করেছি—সৈয়দপুর, সিলেট ও চট্টগ্রামে। এর পরদিন ছয়টা এবং পরেরদিন চারটা করে ফ্লাইট শিডিউল করা হয়, কিন্তু আমরা টিকেট বুকিং এর হার পর্যালোচনা করে দেখেছি, সেটা খুব একটা সন্তোষজনক নয়, ফলে ফ্লাইট বাতিল করা হয়েছে।তবে বাংলাদেশ বিমানের মত যাত্রী স্বল্পতায় ফ্লাইট বাতিল করতে হয়নি অন্য বেসরকারি সংস্থাকে। এখনো নিতান্ত প্রয়োজন না হলে কেউ ভ্রমণ করছেন না। তবে স্বাভাবিক সময়ের মত যাত্রী সংখ্যা হতে এখনো বেশ কিছুদিন সময় বলেই মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

তেঁতুলিয়ায় এক প্রতিষ্ঠান থেকে ১ জনসহ পঞ্চগড়ে ৩ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসিতে
রংপুর 8 hours আগে

আন্তঃজেলা সংঘবদ্ধ প্রতারক চক্রের গডফাদার ও শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফকতার।
রংপুর 8 hours আগে

পঞ্চগড়ে আইনজীবী জামাতার অত্যাচারে অতিষ্ঠ শ্বশুর, প্রতিবাদে মানববন্ধন।
অপরাধ 13 hours আগে

বগুড়ার চেলোপাড়া রেল সেতুতে বড় পরিবর্তন, হচ্ছে নতুন ওয়াকওয়ে ও
জনদুর্ভোগ 13 hours আগে

প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সাপাহারে চারা বিতরণ।
রাজশাহী 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে বিদ্যালয়ের দোকান ঘর দখলের অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন।
রংপুর 14 hours আগে

মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্রে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
চট্টগ্রাম 14 hours আগে

বগুড়ায় দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কায় নিহত-৩,আহত-২
দুর্ঘটনা 14 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে মিথ্যাচার ও অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন করেন এলাকাবাসী।
আইন-বিচার 14 hours আগে

সীমান্তে বাংলাদেশি বৃদ্ধকে আটকের জবাবে ভারতীয় যুবককে ধরে আনল এলাকাবাসী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক