হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে সপ্তাহের ব্যবধানে সংক্রমন ৬০ ও মৃত্যু বেড়েছে ১৫০ শতাংশ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ৫:৪৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে সপ্তাহের ব্যবধানে সংক্রমন ৬০ ও মৃত্যু বেড়েছে ১৫০ শতাংশ। মরণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যুহার দেশে ধীরে ধীরে বাড়ছে। গত এক সপ্তাহে যেসব নমুনা পরীক্ষা করা হয়েছে, তাতে আগের সপ্তাহের তুলনায় নতুন রোগী শনাক্ত বেড়েছে ৬০ শতাংশ। পাশপাশি একই সময়ে মৃত্যুর হার বেড়েছে ১৫০ শতাংশ। কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ভার্চুয়াল বুলেটিনে আজ রোববার, ২ জানুয়ারি, দুপুরে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ, অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন এই তথ্য তুলে ধরেন। তিনি জানান, গত এক সপ্তাহে নমুনা পরীক্ষার হার বেড়েছে। এই সময়ে ১ লাখ ৩০ হাজার ৭৪৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে, যা এর আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ বেশি। এই সময়ে নতুন করে ২ হাজার ৯২৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন রোগী শনাক্তের ক্ষেত্রে যা আগের সপ্তাহের তুলনায় ৬০ শতাংশ বেশি।

ডা. মো. রোবেদ আমিন আরো জানান, ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আগের সপ্তাহের তুলনায় গেল সপ্তাহে ১২ জন বেশি মারা গেছেন। অর্থাৎ সবশেষ সপ্তাহে মৃত্যুর হার বেড়েছে ১৫০ শতাংশ। এর আগে গত, ২৬ ডিসেম্বর করোনায় আক্রান্তের হার ছিল ২ শতাংশের কম। অথচ গত ৩১ ডিসেম্বর সেই হার বেড়ে দাঁড়ায় ২ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা আরো বলেন, করোনার নমুনা পরীক্ষায় গত ২০ ডিসেম্বর পর্যন্ত শনাক্তের হার ২ শতাংশের নিচে ছিল। কখনো কখনো তা ১ শতাংশের কাছাকাছি ছিল। কিন্তু গত ২১ ডিসেম্বর থেকে ক্রমেই বাড়তে থাকে সংক্রমণের হার এবং বর্তমানে তা ২ দশমিক ৭৮ শতাংশ পর্যন্ত হয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে, মাঝে করোনার সংক্রমণ বেশ কিছু দিন স্থিতিশীল থাকলেও তা নতুন করে আবার বাড়ছে।

যেমন- মাসের ব্যবধান তুলনা করলেও দেখা যায়, গত নভেম্বর মাসে ৬ হাজার ৭৪৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তবে সদ্য সমাপ্ত ডিসেম্বর মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ২৫৫ জন। এই পরিস্থিতি থেকে উত্তরনের উপায় হিসেবে অধ্যাপক ডা. মো. রোবেদ আমিন বলছেন, করোনা প্রতিরোধে জারি করা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই বলেই অভিমত তার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

মাদক বিরোধী অভিযানে ৩ জনের সাজা,জব্দ মাদক ধ্বংস।
আন্তর্জাতিক 5 hours আগে

প্রতারক চক্রের খপ্পরে মর্জিনা ও মুজাহিদ
অপরাধ 10 hours আগে

পঞ্চগড়ের দেবীগঞ্জে মামি-ভাগ্নিকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ।
অপরাধ 2 days আগে

‎প্রবাসে থেকে ১৪ লাখ  টাকা পাঠিয়ে দেশে এসে  হিসাব চাইতে
অপরাধ 3 days আগে

নাগরিক ভাবনা : বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অনিবার্য অঙ্গীকার হচ্ছে: একমুখী
ঢাকা 4 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ভয়াবহ অগ্নিকাণ্ড।
দুর্ঘটনা 4 days আগে

পঞ্চগড়ে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির সতর্কতামূলক মাইকিং।
রংপুর 5 days আগে

কোরবানি পশুর চামড়ায় সংরক্ষণে লবণের যথার্থ ব্যবহার।
অর্থনীতি 5 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুলিশের বাড়ি থেকে মটসাইকেল চুরি।
দুর্ঘটনা 1 week আগে

দিনাজপুরের চিরিরবন্দরে পুনটি ইউনিয়নে ড্রেন নির্মাণ কাজের অনিয়মের অভিযোগ।
আইন-বিচার 1 week আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক
Translate Here »