হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে  লকডাউনে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২১ ৮:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে  লকডাউনে দোকানপাট খোলা রাখার সময়সীমা বাড়িয়ে বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কার্যাবলী বা চলাচলে বিধিনিষেধের সময়সীমা পাঁচই মে পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ২৮শে এপ্রিল মধ্যরাত থেকে পাঁচই মে মধ্যরাত পর্যন্ত এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পাঁচই এপ্রিল থেকে এ নিয়ে চতুর্থবারের মতো লকডাউনের মেয়াদ বাড়ানো হলো। তবে প্রথমদিকে কড়াকড়ি থাকলেও এখন অনেকটাই ঢিলেঢালাভাবে বিধিনিষেধ চলছে। ঢাকাসহ বড় শহরগুলোয় গণপরিবহন ছাড়া সব ধরণের যানবাহন চলছে। জরুরি সেবার বাইরেও ব্যাংক, কারখানা, বেসরকারি অনেক অফিস আগে থেকেই খোলা ছিল, ২৫ এপ্রিল থেকে শপিংমলও খুলে দেয়া হয়েছে।

বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সরকারের প্রজ্ঞাপনের সঙ্গে মিলিয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের স্থগিতাদেশ পাঁচই মে পর্যন্ত বর্ধিত করেছে। পাঁচই এপ্রিল আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করেছিল কর্তৃপক্ষ। পরে অভ্যন্তরীণ বিমান চলাচল চালু হলেও আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ রয়েছে।

প্রজ্ঞাপনে যেসব বিষয় উল্লেখ করা হয়েছেঃ

১. পণ্য পরিবহন ব্যতীত স্থল, নৌ ও বিমানযোগে কেউ ভারত থেকে বাংলাদেশে প্রবেশে করতে পারবেন না। তবে ভারতে থাকা যে বাংলাদেশিদের ভিসা উত্তীর্ণ হয়েছে, তারা বাংলাদেশ হাইকমিশনের অনুমতি/অনাপত্তি নিয়ে বিশেষ বিবেচনায় বাংলাদেশে প্রবেশ করতে পারবেন।

এক্ষেত্রে বাংলাদেশে প্রবেশকারীদের ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে।

২. দোকানপাট / শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে।

৩. ঈদ-উল-ফিতর নামাজের বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসরণ করে কার্যক্রম গ্রহণ করতে হবে।

৪. মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও চীন থেকে আগম যাত্রীদের ভ্যাকসিন গ্রহণের সনদসহ নন-কোভিড-১৯ সনদ যাদের রয়েছে, তাদের নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। এ ক্ষেত্রে তাদের আসার বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করতে হবে।

৫. এসব দেশ থেকে আসা ব্যক্তিদের যাদের নন-কোভিড-১৯ সনদ নেই, তাদের নিজের খরচে সরকার নির্ধারিত ব্যবস্থায় কোয়ারেন্টিনে থাকবেন। ৩ থেকে ৫ দিনের মধ্যে চিকিৎসকগণ তাদের পরীক্ষা করে সম্মতি প্রদান করলে তারা বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

৬. অন্যান্য দেশ থেকে আগত যাত্রীরা নিজেদের খরচে সরকার নির্ধারিত হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন।

বাংলাদেশে গত বছরের মার্চের ৮ তারিখে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার তথ্য দিয়েছিলো স্বাস্থ্য বিভাগ। এরপরের দুই মাস দৈনিক শনাক্তের সংখ্যা তিন অংকের মধ্যে থাকলেও সেটা বাড়তে বাড়তে জুলাই মাসে স্বর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এরপর বেশ কিছুদিন দৈনিক শনাক্তের সংখ্যা কমতে কমতে এক পর্যায়ে তিনশ’র ঘরে নেমে এসেছিল। কিন্তু এই বছরের মার্চ মাসের শুরু থেকেই সংক্রমণ ও মৃত্যুর হার বাড়তে শুরু করে। টানা কয়েকদিন প্রতিদিন একশ জনের বেশি মানুষের মৃত্যুর তথ্যও পাওয়া গেছে। ফলে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাসের পাঁচ তারিখ থেকে সরকার চলাচলে বিধিনিষেধ আরোপ করে, যা পরে আরো তিনবার বাড়ানো হয়।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 32 minutes আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 3 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 5 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 11 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 23 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক