হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে টিকার নিবন্ধন করেও অপেক্ষায় প্রায় ২ কোটি মানুষ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২১ ১১:২৭ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে টিকার নিবন্ধন করেও অপেক্ষায় প্রায় ২ কোটি মানুষ। বাংলাদেশে বেশ ঢাকঢোল পিটিয়ে করোনার গণটিকাদান কর্মসূচির দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে চলতি মাসের প্রথম দিকে। সরকারের প্রচারণা আর মানুষের সচেতনতার কারণে এ নিয়ে দেখা গেছে ব্যাপক আগ্রহ। কিন্তু বাস্তবে যখন সবাই টিকা নেওয়ার চেষ্টা শুরু করলো, বিপত্তিটা বাধলো তখনই। প্রকটভাবে সামনে চলে আসলো টিকার সংকটের বিষয়টি। টিকাদান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ে এসে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে করোনার টিকা। তবে সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম।

এনআইডি নিয়ে কেন্দ্রে গেলেই টিকা গ্রহণ করা যাবে, প্রথমে এমন কথা বলা হলেও সেখান থেকে সরে এসেছে সরকার। সে অনুযায়ী নিবন্ধন করেও ফিরতি এসএমএস না পাওয়ায় টিকা নিতে পারছেন না অন্তত ২ কোটি মানুষ। নিয়মানুযায়ী, নিবন্ধন সম্পন্ন করার পর ওই ব্যক্তির মোবাইলে একটি এসএমএস পাঠিয়ে কেন্দ্রের নাম, টিকা গ্রহণের তারিখসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিশ্চিত করা হয়। সেটা দেখিয়ে টিকা নেন আবেদনকারী। এই ক্ষুদেবার্তা না আসা পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে না। আবার অপেক্ষা করেও ফল পাওয়া যাচ্ছে না।

অনেকের ক্ষেত্রে মাস অতিক্রম করলেও এসএমএস আসছে না। গত ৫ আগস্ট পর্যন্ত নিবন্ধন করেও এসএমএসের জন্য অপেক্ষায় ছিলেন ৭৫ লাখ মানুষ। অপেক্ষমান এই মানুষের সংখ্যা গত ১৭ আগস্টে এসে দাঁড়িয়েছে ১ কোটি ৭২ লাখে। আজ ১৯ আগস্ট পর্যন্ত সংখ্যাটি দুই কোটি ছুঁইছুঁই। এই সময়ের মধ্যে টিকাদান কর্মসূচিও অব্যাহত আছে। অর্থাৎ, টিকা গ্রহণ করা মানুষের চেয়ে নিবন্ধন করা মানুষের সংখ্যা বাড়ছে কয়েকগুণ গতিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের টিকাবিষয়ক দপ্তরের পরিচালক মো. শামসুল হক বলেন, প্রত্যন্ত অঞ্চলের কেন্দ্রগুলোর জন্য প্রতিদিন একটি নির্দিষ্ট সংখ্যক টিকার ডোজ বরাদ্দ থাকে। সে অনুযায়ী, তালিকা দেখে আগে নিবন্ধন করা লোকদেরকে এসএমএস পাঠানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সফটওয়্যার ব্যবহার করে সাধারণত আগের দিন এসব এসএমএস পাঠানো হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, শুধু তালিকা অনুযায়ী এসএমএস পাঠানো হচ্ছে, বিষয়টা এমনও নয়। এক্ষেত্রে কার দ্রুত টিকার প্রয়োজন, সেটাও বিবেচনা করে দেখা হচ্ছে। আবার বিভিন্ন ধরনের সুপারিশের কারণে অনেকে পরে নিবন্ধন করেও আগে এসএমএস পাচ্ছেন এবং টিকা দিতে পারছেন। এভাবে চলতে থাকলে টিকা গ্রহণে মানুষের আগ্রহে ভাটা পড়তে পারে বলে আশঙ্কা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরের বোচাগঞ্জে কৃষক কার্ড তৈরীর তথ্য সংগ্রহ উদ্বোধন।
অর্থনীতি 9 hours আগে

যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মান জানানো হয় জুলাই যোদ্ধাদেরও রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা উচিত
জাতীয় 9 hours আগে

দিনাজপুর সুইহারী এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ী আটক। 
অপরাধ 10 hours আগে

যশোর-নড়াইলের সংযোগকৃত ভাঙ্গা ও পঁচা কাঠের সেতুর কারণে জীবনের ঝুঁকি
খুলনা 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জের বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা।
রংপুর 12 hours আগে

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 1 day আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 2 days আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 2 days আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 2 days আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক