হোম
আন্তর্জাতিক

বাংলাদেশে ও ভারতের পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরে মাল ওঠানামা বন্ধ হয়ে গেল, চালু হতে না হতেই

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মে, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ

Benapol-port-stop-mknewsbd

ফাইল ছবি

পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দরে মাল ওঠানামা বন্ধ হয়ে গেল চালু হতে না হতেই বাংলাদেশে যাওয়ার জন্য পেট্রাপোলে দাঁড়িয়ে শত শত ট্রাক। ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল স্থল সীমান্ত দিয়ে সীমিত আকারে আন্তর্জাতিক বাণিজ্য শুরু হওয়ার দিনতিনেকের ভেতরেই তা আবার বন্ধ করে দিতে হল। দুই দেশের ট্রাক সীমান্ত পারাপার করলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়বে – তাই বাণিজ্য বন্ধ রাখার দাবিতে রবিবার থেকে পথ অবরোধ শুরু করেন ভারতের দিকে সীমান্ত লাগোয়া জয়ন্তীপুর গ্রামের বাসিন্দারা। স্থানীয় বিজেপি নেতৃত্ব যদিও দাবি করছে রাজনৈতিক উদ্দেশ্যে মানুষকে ভুল বুঝিয়েই এটা করানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ওই স্থলবন্দরে মালপত্র চলাচল শুরু করা যায়নি।

ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল স্থল সীমান্ত

লকডাউনের জেরে এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর বেনাপোল-পেট্রাপোল স্থল বন্দর দিয়ে মালপত্র চলাচল শুরু হয়েছিল গত ৩০শে এপ্রিল। ঠিক তার আগের দিন রাতে টেলিফোনে কথা হয় দুই দেশের প্রধানমন্ত্রীর আর তার পরই দুদেশের ট্রাকগুলোকে নো-ম্যানস ল্যান্ডে এনে পিঠোপিঠি দাঁড় করিয়ে মাল ওঠানামা শুরু হয়ে যায়। কিন্তু মাত্র দিনতিনেক চলার পরই সেটা বন্ধ করে দিতে হয়েছে, বিবিসি বাংলাকে বলছিলেন ওই স্থলবন্দরের কাস্টমস হাউস এজেন্ট পঙ্কজ রায়।

বাণিজ্য চালু হলে ভারতীয়দের কীসের ভয়?

মি রায়ের কথায়, পরিষ্কার কথা হল, আমাদের দেশের যারা ট্রাক নিয়ে ওপারে বেনাপোলে যাবে তারা যেতে ভয় পাচ্ছে। কারণ লোকমুখে ওরা শুনেছে বেনাপোলে না কি জোর করে চোদ্দদিন কোয়ারেন্টিন করে দিচ্ছে। তা ছাড়া এটা একটা ইন্টারন্যাশনাল চেকপোস্ট, আন্তর্জাতিক স্থলবন্দর এখানে তো সংক্রমণের একটা বাড়তি ঝুঁকি থাকেই!

ভারত ও বাংলাদেশের মধ্যে পেট্রাপোল-বেনাপোল স্থল সীমান্ত শুধু ভারতীয় ট্রাকচালক বা খালাসিরাই যে ভয় পাচ্ছেন তা নয়, সীমান্ত লাগোয়া জয়ন্তীপুর গ্রামের বাসিন্দারাও স্থলবন্দর বন্ধ রাখার দাবিতে রবিবার সকাল থেকে যশোর রোড অবরোধ শুরু করেন। জয়ন্তীপুরের গ্রামবাসী অমিত বসু বলছিলেন, পেট্রাপোল দিয়ে যাতে কোনও মতেই ইমপোর্ট-এক্সপোর্ট না-করা হয়, সেই দাবি জানাতেই আমরা দশটা গ্রামের লোক দল-মত নির্বিশেষে একজোট হয়েছি। স্থানীয় বাসিন্দা গণেশ বসুও পাশ থেকে যোগ করেন, আমরা জানতে পেরেছি বাণিজ্য চালু হলে বাংলাদেশের শ্রমিকরা কাজ করবেন। তো তাদের থেকে তো ট্রাক চালক বা খালাসিদের সংক্রমণ ছড়াতেই পারে।

পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত?

স্থলবন্দরটির ভারতীয় অংশ যে বিধানসভা এলাকায় পড়ে, সেখানকার নির্বাচিত জনপ্রতিনিধি বা এমএলএ হলেন বিজেপির বিশ্বজিৎ দাস। তিনি আবার বলছিলেন, মালপত্র চলাচলের সঙ্গে যাদের রুটিরুজি জড়িত তারা বাণিজ্য চালু করার পক্ষপাতী হলেও স্থানীয় তৃণমূল নেতাদের বাধাতেই সেটা সম্ভব হচ্ছে না। বিশ্বজিৎ দাসের কথায়, তৃণমূল কংগ্রেস ওখানে তাদের প্রভাবিত ইউনিয়নগুলোর সাহায্যে এসব করাচ্ছে। এলাকার সাধারণ মানুষ কিন্তু আমাকে ফোন করে বলছেন তারা চান বাণিজ্য চালু হোক – কারণ তাদের রুটিরুজিতে মারাত্মক টান পড়েছে। আর তা ছাড়া ওপারের লোক তো ওপারেই থাকবে। গাড়ি আনলোড করার সময় আমাদের লোকদের সাথে বাংলাদেশি নাগরিকদের ঘেঁষাঘেঁষি বা মিলমিশ তো কিছু হচ্ছে না। তা সত্ত্বেও সাবেক এমএলএ গোপাল শেঠ মানুষকে অযথা বিভ্রান্ত করছেন।

তবে যারা এলাকার ভূমিপুত্র যার মধ্যে অনেক মুসলিমও আছেন তারা কিন্তু ফোন করে আমাকে বারবার বলছেন বাণিজ্য চলুক, জানাচ্ছেন মি. দাস। পাটবীজ এলেও অপেক্ষায় এখনও এগারোশো ট্রাক প্রথম ক’দিনে সীমান্তে যে ট্রাকগুলো খালাস হয়েছে, তার প্রায় সবগুলোতেই ছিল পাটবীজ যা বাংলাদেশে এখনই দরকার।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 10 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 11 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 17 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 21 hours আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 22 hours আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 22 hours আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 22 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক