হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোক্তারা ক্রসফায়ারে পড়েছে বলছে ক্যাব।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২১ ১০:০৪ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধিতে ভোক্তারা ক্রসফায়ারে পড়েছে বলছে ক্যাব। প্রায় এক দশক ধরে রান্নার কাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার ব্যবহার করেন শরীয়তপুরের একজন গৃহবধূ রানি আক্তার। তিনি বলছিলেন, যেভাবে পাল্লা দিয়ে গ্যাসের দাম বাড়ছে, তার সাথে তাল মেলাতে তিনি হিমশিম খাচ্ছেন।
তিনি বলছেন, প্রথমে একেকটা সিলিন্ডার কিনতাম সাড়ে তিনশো টাকা করে। সেটা এখন হাজার টাকার ওপরে। বাজারের সব জিনিসপত্রের দাম বাড়ছে। সেই সঙ্গে যদি এটার দামও বাড়তে থাকে, তাহলে আমাদের মতো স্বল্প আয়ের মানুষের তো খুব কষ্ট হয়ে যায়। দাম বাড়লে যে ব্যবহার কমাবো বা বাদ দিবো, সেই উপায় তো নেই।

বাসায় যেটুকু দরকার, তা তো লাগবেই। এখন দাম বাড়লেও কষ্ট করে চলতে হবে, তিনি বলছেন। বাংলাদেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মূল্য রবিবার প্রতি কেজিতে প্রায় ১৯ টাকা বাড়ানো হয়েছে, যা আগের দরের তুলনায় ২২ শতাংশ বেশি। প্রতি কেজি এলপিজির মূল্য আগের ৮৬ টাকা ০৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৪ টাকা ৯২ পয়সা। এর ফলে ১২ কেজির একেকটি সিলিন্ডারের মূল্য আগের ১০৩৩ টাকা থেকে বেড়ে দাঁড়াচ্ছে ১২৫৯ টাকা। গাড়িতে ব্যবহৃত এলপিজির দাম ৫০ টাকা ৫৬ পয়সা থেকে হচ্ছে ৫৮ টাকা ৬৮ পয়সা।

আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয়ঃ আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতেই এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে দাবি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের। গত এপ্রিলে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের সদস্য মোঃ মকবুল ই ইলাহী চৌধুরী বলছেন, কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির নতুন দাম ঠিক করা হয়েছে। তিনি বলছেন, গত এপ্রিলে যখন গ্যাসের দাম ঘোষণা করা হয়েছিল, সেটা নিয়ে এলপিজি অপারেটরদের কিছু আপত্তি ছিল। আগের দাম যেহেতু গণ শুনানির করে নির্ধারণ করা হয়েছিল, তাই তাদের আপত্তির পরে গত মাসের ১৪ তারিখে একটা গণ শুনানি করা হয়েছিল।

দ্বিতীয় আরেকটা কারণ হলো, আন্তর্জাতিকভাবে সৌদি কন্ট্রাক্ট প্রাইস (সিপি) প্রতি মাসে ঘোষণা করা হয়, সেটা প্রায় প্রতিমাসেই ওঠানামা করে। তাই আমাদেরও সেটার সঙ্গে মিল রেখে মূল্য ঠিক করতে হয়। এসব কারণে নতুন করে দর নির্ধারণ করতে হয়েছে। এপ্রিল থেকে গত চারমাসে চারবার এলপিজির দাম বাড়ানো হয়েছে। এর মধ্যে বেসরকারি বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর আবেদনের কারণে এই বছরেই দুইবার শুনানি করে দাম বৃদ্ধি করা হলো।

সংসারের বাজেটের ওপর চাপঃ কিন্তু সিলিন্ডার গ্যাসের এরকম মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ফরিদপুরের হামিদা আক্তারের মতো অনেকে। হামিদা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলছেন, ”যারা বাসায় পাইপের গ্যাস পায়,তারা যেভাবে ইচ্ছামতো খরচ করে। আর আমরা সিলিন্ডারের গ্যাস কিনে এতো হিসাব করে খরচ করি, তারপরেও তাদের চেয়ে আমাদের গ্যাসের পেছনে বেশি টাকা দিতে হয়। এটা তো ঠিক না। তিনি বলছেন, এখন শহরে বা গ্রামে তাদের মতো অনেক পরিবার রান্নার কাজে পুরোপুরি এলপিজির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে এই অতি প্রয়োজনীয় পণ্যের দর বৃদ্ধি মানেই সংসারের বাজেটের ওপর চাপ তৈরি করা।

বাংলাদেশে রান্নার কাজে এলপিজি সিলিন্ডারের ব্যবহার গত কয়েক বছরে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এখন গ্রামীণ এলাকাতেও এই সিলিন্ডারের ব্যবহার অনেক বেড়েছে। শিল্প ও আবাসিক মিলিয়ে বছরে দেশটিতে ১২ লাখ মেট্রিকটনের বেশি এলপিজি ব্যবহৃত হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪১ লাখ পরিবার এলপিজি ব্যবহার করেন। ভোক্তা অধিকার সংস্থা কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব বলছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে দর সমন্বয়ের কথা বলা হলেও বাংলাদেশে এলপিজির দাম নির্ধারণে ব্যবসায়ীদের স্বার্থকে গুরুত্ব দেয়া হয়েছে।

ক্যাবের জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলছেন, ”ব্যবসায়ীরা যেভাবে পরিবর্তনটা চেয়েছে, এই মূল্যহারের পরিবর্তনে সেটাই নিশ্চিত করা হয়েছে। এমনিতেই আন্তর্জাতিক বাজারে যেহেতু ঊর্ধ্বগতি আছে, তার সাথে দর সমন্বয় করতে হবেই। কিন্তু যেসব কারণ দেখিয়ে গ্যাসের দর বৃদ্ধি করা হয়েছে, সেগুলো গ্রহণযোগ্য নয় বলে আমরা মনে করি। শুধু সিপির (সৌদি কন্ট্রাক্ট প্রাইস) বাইরে যেভাবে বাড়িয়ে ব্যবসায়ীদের ইপ্সিত বেশি বেশি মুনাফা লাভের প্রত্যাশা পূরণ করা হচ্ছে, এই দুইটা মিলিয়ে বলা যায় ভোক্তারা ক্রসফায়ারে আছে। নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি অবশ্য বলছে, গ্যাসের নতুন দর নির্ধারণের সময় তারা ভোক্তাদের দিক যথেষ্ট গুরুত্বের সঙ্গেই বিবেচনায় রেখেছেন।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

‎সুনামগঞ্জে দেড়মাসেও সন্ধান মিলেনি নিখোঁজ হওয়া ১৩ বছরের শিশু তাহমিদার
দুর্ঘটনা 11 hours আগে

নওগাঁয় শিক্ষিকার মৃত্যুর খবরে শোক সইতে না পেরে ছাত্রীর হার্ট
দুর্ঘটনা 12 hours আগে

সুনামগঞ্জ যাদুকাটা নদীতে নিম্ন মানের কাজের কারণে নির্মাণাধীন সেতুর ৫
আইন-বিচার 14 hours আগে

ঠাকুরগাঁওয়ে দিনব্যাপি চাকরি মেলা উদ্বোধন।
রংপুর 14 hours আগে

পঞ্চগড়ে এই প্রথম ৪০ মন ওজনের ষাঁড়ের সন্ধান,বিক্রি হবে কোরবানী
ধর্ম ও ইসলাম 16 hours আগে

সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নির্বাচনের অনুষ্ঠিত।
ঢাকা 16 hours আগে

চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন।
রংপুর 16 hours আগে

দিনাজপুরে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত। 
রংপুর 1 day আগে

দিনাজপুরে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর উদ্বোধন
অর্থনীতি 1 day আগে

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ জন।
আইন-বিচার 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক