admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২১ ১১:২১ অপরাহ্ণ
রফিকুল ইসলাম জিলু, স্টাফ রিপোর্টার ঢাকা সাভার থেকেঃ বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে জানালেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় সাভার সদর ইউনিয়নে নির্বাচনী পথ সভায় প্রধান বক্তার বক্তব্যে একথা বলেন তিনি। মঞ্জুরুল আলম রাজীব জানান, বাংলাদেশ আজ বিশ্বের দরবারে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আপনারা-আমরা পনের বিশ বছর আগেও কি ভেবেছি, এই দেশের চেহারা এভাবে বদলে যাবে? উন্নয়নের ধারা এই পর্যায়ে চলে যাবে এটা কি ভেবেছি? আজকে এখানে কি ময়লা কাপড় পরে বসে আছেন? আজ বিভিন্ন গ্রামে-গঞ্জে গেলে দেখবেন লক্ষ লক্ষ টাকার বিভিন্ন ফল বিক্রী হয়, বড় বড় মাছ সেখানে পাওয়া যায়। এটা কেনো হয়েছে? মানুষের অর্থনৈতিক উন্নতি হয়েছে, ক্রয়ের সক্ষমতা বেড়েছে। আমাদের বাংলাদেশের গড় আয় এখন ভারত এবং পাকিস্তানের চেয়ে বেশী। আজকে সারা বাংলাদেশে উন্নয়নের এক মহাযজ্ঞ চলছে। তিনি আরও বলেন, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছি। বিশ্বে পরিচয় পেয়েছি একটি উন্নয়নশীল দেশের। এটা নিজেরা বললেই এই পরিচিতি আসে না। জাতিসংঘের এসংক্রান্ত একটি ‘ক্রাইটেরিয়া’ ফুলফিল করলেই এরপরে এই পরিচিতি লাভ করা যায়।
আজকে মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে তাঁর কার্যক্রমের মাধ্যমে আমাদেরকে পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবার স্বপ্ন দেখিয়েছেন। এই কার্যক্রম কেবল আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব। আজকে আপনারা দেখেন, বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, পদ্মা সেতু হচ্ছে, নদীর নিচ দিয়ে টানেল হচ্ছে, এই আমিনবাজারেও নদীর নিচের তৈরী টানেল দিয়ে গাড়ি চলাচল করবে। এটা চিন্তা করা যায়? সাভার উপজেলা চেয়ারম্যান জানান, আজকে আমাদের পাশের রাষ্ট্র ভারতের চেয়ে অনেক সূচকে আমরা এগিয়ে। আমরা একসময় খোলা জায়গায় পায়খানা করতাম, সেই পৃথিবীর সবচেয়ে দরিদ্রতম বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আজ কোথায় নিয়ে গেছেন ভাবুন একবার। আমাদের প্রধানমন্ত্রী ২৪ ঘন্টার মধ্যে ১৮ ঘন্টা কাজ করেন। আমাদের প্রধানমন্ত্রী পৃথিবীর তিনজন সৎ প্রধানমন্ত্রীর মধ্যে একজন। এটা কিন্তু আমাদের কথা না, বিশ্বে এসংক্রান্ত এক জরিপেই এটা উঠে এসেছে।
পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক কিংবা সরকার প্রধান এই দুঃসাহস দেখাতে পারবে না যে তাদের দেশে একজন মানুষও দরিদ্র ও গৃহহীন থাকবে না। শেখ হাসিনা এটা দেখিয়েছেন এদেশে। সরকারি ভাবে গৃহহীনদের জমি সহ ঘর তৈরী করে দিয়েছেন এবং দেশব্যাপী ধাপে ধাপে এই কার্যক্রম চলমান রয়েছে। এই করোনার লকডাউনের সময় মাননীয় প্রধানমন্ত্রী চাল, ডাল, তেল সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। পাশের দেশ ভারতে এসময় অনাহারে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। বাংলাদেশে এই করোনাকালে করোনায় আক্রান্ত ছাড়া একজন মানুষকেও মাননীয় প্রধানমন্ত্রী না খেয়ে মরতে দেন নাই। বাংলাদেশের মানুষ অনেক সৌভাগ্যবান এবং আল্লাহর অশেষ রহমত যে আমরা দেশরত্ন শেখ হাসিনার মতো এরকম একজন দক্ষ নেতৃত্ব দেবার মত মানুষ পেয়েছি। রাজীব বলেন, এই যে মাননীয় প্রধানমন্ত্রী এতকিছু করছেন, এই সাভার ইউনিয়নের কথাই ধরুন, এখানে রাস্তাঘাট সহ সকল অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এই যে উন্নয়ন, এর টাকাগুলো কে দিয়েছেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই টাকা বরাদ্দ দিয়েছেন।
সাভার পৌরসভায় সাড়ে তিনশো’ কোটি টাকার কাজ হয়েছে। এই টাকা মাননীয় প্রধানমন্ত্রী বরাদ্দ দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়নে এবং বাংলার মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। এসময় উপজেলা চেয়ারম্যান সকলের কাছে জানতে চান, এই যে ভালো কাজগুলো মাননীয় প্রধানমন্ত্রী করে যাচ্ছেন, এই ভালো কাজের সহযোগিতা করা, সমর্থন করা -এটা কি আমাদের ধর্মীয় দায়িত্ব না? এটা আমাদের ধর্মীয় এবং ঈমানী দায়িত্ব। তাহলে কিভাবে সহযোগিতা করবেন? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সাভার ইউনিয়নে চেয়ারম্যান পদে দল থেকে যাকে মনোনয়ন দিয়েছেন, সেই সোহেল রানাকে ভোট দিলেই শেখ হাসিনাকে আরও অধিকতর উন্নয়নের কাজে আপনাদের সহযোগিতা করা হবে। আর যদি না করি তাহলে বেঈমানী করা হয়ে যাবে।
তাই আগামী ৫ জানুয়ারির নির্বাচনে আপনারা নৌকা প্রতীকে ভোট দিবেন সেই অনুরোধ করে গেলাম। সাভার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল এর সঞ্চালনায় এবং সভাপতি মোঃ সোহেল রানার সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আব্দুল গণি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, আশুলিয়া থানা আওয়ামী লীগের আহবায়ক ফারুক হাসান তুহিন, ডজাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন ।