হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে আসতে পারে কঠোর বিধিনিষেধ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশে আসতে পারে কঠোর বিধিনিষেধ, ট্যাবলেট টিকার বিকল্প নয়। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট বা ধরন ওমিক্রন। এ নিয়ে দেশে দেশে কড়াকড়িও চলছে। তবে ওমিক্রন সংক্রমনের দিক থেকে বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলেই জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, বিশ্বের কিছু দেশে যেভাবে ওমিক্রন হানা দিয়েছে, সেই তুলনায় বাংলাদেশের অবস্থা ভালো। বাংলাদেশে ইতোমধ্যে করোনার প্রতিষেধক হিসেবে টিকার পাশাপাশি মুখে খাওয়ার ট্যাবলেট অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটা দেশের বাজারে চলে এসেছে। তবে টিকার বিকল্প নয় এই ট্যাবলেট।

করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে আবারো কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে বলেও উল্লেখ করেন তিনি। মানিকগঞ্জ নার্সিং ইনস্টিটিউটে বুস্টার ডোজ টিকা প্রদান অনুষ্ঠানে শনিবার, ১ জানুয়ারি, বিকেলে স্থানীয় সংবাদ কর্মীদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, প্রশাসন, অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক আব্দুল লতিফ, ভারপ্রাপ্ত সিভিল সার্জন লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

সংক্রমণের ঊর্ধ্বমুখী প্রবণতা ঠেকাতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যুক্তরাজ্যে ১ লাখ এবং যুক্তরাষ্ট্রে ৪ লাখ পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা হোক, সেট আমরা চাই না। তবে দেশকে সুরক্ষিত রাখতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক অবশ্যই পরতে হবে, কারণ প্রাথমিকভাবে আমাদের সংক্রমণ ঝুঁকি কমাবে এই মাস্ক। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, যেভাবে সংক্রমণের হার বাড়ছে, তাবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে আমাদের কঠোরতা অবলম্বন করতে হবে।

তিনি বলেন, ওয়ার্ড পর্যায়ে ইতোমধ্যে করোনার টিকা কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের প্রত্যাশা, চলতি জানুয়ারি মাসে অন্তত ৪ কোটি ডোজ টিকা দেওয়া সম্ভব হবে। এ ছাড়া আগামী এপ্রিল থেকে মে বাসের মধ্যেই আমরা সাড়ে ১২ কোটি জনগণকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারব বলে আশা করা যায়। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, বর্তমানে বাংলাদেশে টিকার কোনো অভাব নেই। টিকা কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার জন্য ইতোমধ্যে যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন করা হয়েছে। চীন থেকে নতুন আরো ৬ কোটি সিরিঞ্জ আমদানি করা হয়েছে টিকা দেওয়ার জন্য। দেশের ৬টি বেসরকারি প্রতিষ্ঠানকে করোনার মুখে খাওয়ার প্রতিষেধক রেটিনোভি ও নির্মাট্রেলভি বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। ইতোমধ্যে বাজারজাত শুরু করেছে বেক্সিমকো।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষণের মামলায় ৩ জনের আমৃত্যু ও ৩ জনের
রংপুর 9 minutes আগে

বিএনপি ফ্যাসিস্ট হয়ে উঠলে তাদের পরিণতি আমীলীগের চেয়েও খারাপ হবে
রংপুর 4 hours আগে

সুনামগঞ্জে ইজারা নিয়েও ফাজিলপুর ঘাটের সম্পূর্ণ দখল না পাওয়ার অভিযোগ।
আইন-বিচার 12 hours আগে

বগুড়ায় সার চোরাকারবারির অভিযোগ,কৃষি কর্মকর্তার ভূমিকা নিয়ে প্রশ্ন।
অপরাধ 19 hours আগে

দিনাজপুর পার্বতীপুরে মা ও মেয়ের হত্যার ন্যায় বিচারের দাবীতে সংবাদ
আইন-বিচার 1 day আগে

নাগরিক ভাবনা : স্বপ্নভঙ্গের দীর্ঘ রাত,উড়ার কথা ছিল কিন্তু হলো
নাগরিক ভাবনা 1 day আগে

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাক চাঁপায় মাদ্রাসা ছাত্র নিহত।
দুর্ঘটনা 1 day আগে

সুনামগঞ্জে রানু মাসুকের নেতৃতে চলে নদীর পাড় কাটা বিলীনের পাথে
অপরাধ 1 day আগে

সান্তাহারে চিহ্নিত মাদক ব্যবসায়ী রেজাউন নবী গাঁজাসহ গ্রেপ্তার।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বাড়ির পাশের পুকুরে ডুবে শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক