হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশে আগামী মাসের শেষ দিকে মেট্রোরেলের প্রথম ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৪ মার্চ, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ

বাংলাদেশে আগামী মাসের শেষ দিকে মেট্রোরেলের প্রথম ট্রেনটি ঢাকায় পৌঁছাবে-এম কে নিউজ

ফাইল ছবি

বাংলাদেশের আগামী মাসের শেষ দিকে মেট্রোরেলের প্রথম ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চলতি বছরই মেট্রোরেল প্রকল্পের উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত অংশ চালু করার পরিকল্পনা করেছে সরকার। এরই অংশ হিসেবে ইতোমধ্যে স্প্যান ও সেগমেন্ট বসানোর মধ্য দিয়ে এ অংশের ১১ দশমিক ৭৩ কিলোমিটার লাইন দৃশ্যমান হয়েছে। এবার প্রকল্পের জন্য তৈরি হওয়া প্রথম ট্রেনটি বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময় দুপুর ৩টা) জাপানের কোবে বন্দর থেকে এটি ছেড়ে এসেছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শেষ দিকে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে।

ণমাধ্যমকে তথ্যটি জানিয়েছেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। জানা গেছে, ট্রেনটি গত ২০ ফেব্রুয়ারি কোবে বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসার আসার কথা ছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় তখন সেটি পাঠানো যায়নি। তবুও আগামী ২৩ এপ্রিলের মধ্যে মংলা বন্দর হয়ে ঢাকার দিয়াবাড়িতে পৌঁছানোর কথা রয়েছে এটির। রাজধানীতে যানজটমুক্ত কার্যকর পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের (এসটিপি) আওতায় ২০১২ সালে প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প (এমআরটি লাইন-৬) অনুমোদন দেয়া হয়।

জাপানের সহায়তায় ২০২৪ সালের মধ্যে দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রো রেল নির্মাণ করার কথা রয়েছে। মতিঝিল থেকে লাইনটি কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ফলে দৈর্ঘ্য দাড়াবে ২১ দশমিক ৭০ কিলোমিটার। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগারগাঁও পর্যন্ত অংশ আগেই চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২০১৭ সালের আগস্টে মেট্রোরেলের জন্য ২৪ সেট ট্রেন তৈরি করতে জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ডিএমটিসিএল। ২০২০ সালের ডিসেম্বরের মধ্যে পাঁচ সেট ট্রেন প্রস্তুত হয়ে গেছে। আবহাওয়া অনুকূলে থাকলে দ্বিতীয় ট্রেনটি আগামী ১৬ জুন এবং তৃতীয় ট্রেনটি ১৩ আগস্ট ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 14 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 16 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 18 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 24 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 2 days আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 2 days আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক