হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী বলেছে ১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে যায় ১০ টাকা।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২১ ১০:৩৩ পূর্বাহ্ণ

ফাইল ছবি

বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী বলেছে ১০০ টাকা বরাদ্দ দিলে গ্রামে যায় ১০ টাকা। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, কোনো কোনো ক্ষেত্রে অনিয়ম হয়ে থাকে। দেখা যায়, ১০০ টাকা বরাদ্দ দেওয়া হলে গ্রামে গিয়ে পৌঁছায় ১০ টাকা। আজ সোমবার, ২২ নভেম্বর, রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এলডিসি গ্রাজুয়েশন নিয়ে এক সংলাপে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান। তাকে উদ্দেশ করে মন্ত্রী বলেছেন, হেলিকপ্টারে চড়ে গ্রামের বাড়িতে যান। দেখতে পাবেন গ্রামে আর খড় ও ছনের বাড়ি নেই।

সবার জন্য উন্নয়ন করছে বর্তমান সরকার। ড. মঈন খান দেশের উন্নয়ন নিয়ে প্রশ্ন তোলায় এ জবাব দেন মন্ত্রী। এ সময় পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, রুট লেভেল থেকে উন্নয়ন করছে সরকার। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এমন কোনো সংবাদ কোথাও পাওয়া যায়নি যে, করোনা সংকটের মধ্যে রাতে না খেয়ে ছিল কেউ। এম এ মান্নান বলেন, আমি ব্যক্তিগতভাবে বৈষম্যের পক্ষে নই। কিন্তু তারপরও বলব, কি ইউরোপ আর কি যুক্তরাষ্ট্র, সবখানে বৈষম্য আছে। আর বাংলাদেশের বর্তমান সরকার রুট লেভেল থেকে উঠে আসা। তাই তারা সবার সার্বিক উন্নয়নে কাজ করছে।

পরিকল্পনামন্ত্রী আরো বলেন, মিস ইউজ যে কিছু জায়গায় হচ্ছে না, সেটা বলা যাবে না। কেন্দ্রে থেকে ১০০ টাকা বরাদ্দ দেওয়া হলে ঠিকাদারের মাধ্যমে সেটা সাব-ঠিকাদারের কাছে যায়। সাব-ঠিকাদার আবার তার সাব-ঠিকাদারের হাতে পাঠায়। এভাবে নানা হাত বদলের কারণে বরাদ্দকৃত ১০০ টাকা গ্রামে গিয়ে পৌঁছতে ১০ টাকায় গিয়ে ঠেকে। অবশ্য বর্তমান সরকার চেষ্টা করছে এই বলয় ভেঙে ফেলার।

এম এ মান্নান বলেন, দেশের স্বাস্থ্যসেবার জন্য সরকার কাজ করেছে বলেই আজ আয়ু বেড়ে ৭৬ হয়েছে। মাথাপিছু আয়ের দিক থেকে বাংলাদেশ ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে। সত্যিকার অর্থে হিসাব করলে মাথাপিছু আয় ৩ হাজার ডলার ছাড়িয়ে যাবে। আমি মনে করি, আর পেছনে ফেরার সুযোগ নেই। আগামী ২০৩০ সালে মাথাপিছু আয় ৪ হাজার মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের চেয়ারম্যান ড. মানজুর আহমেদ চৌধুরী। অন্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন, সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, বিএনপি নেতা ড. আব্দুল মঈন খান প্রমুখ সংলাপে অংশ নেন।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সিরাজগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, আ,লীগকে হুঁশিয়ারি এমপি
রাজশাহী 14 hours আগে

দিনাজপুরের খানসামায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও
জাতীয় 14 hours আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জাদুঘরে রংপুর বিভাগের ছয় জেলা প্রশাসক, রোপণ করলেন
রংপুর 21 hours আগে

জাতীয় প্যারেড গ্রাউন্ডে গ্রাম পুলিশের ঐতিহাসিক মহাসমাবেশ রাজারহাট থেকে অংশ
জাতীয় 1 day আগে

পঞ্চগড়ে প্রতারণার অভিযোগ দুই মহিলার নামে থানায় মামলা,জেল হাজতে প্রেরণ।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের দ্বিতীয় বিয়ে করতে যাওয়ার সময় স্বামীর বাড়ির গেটে প্রথম
রংপুর 1 day আগে

সাভারে ডেঙ্গু আক্রান্তে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নাদিম এর
ঢাকা 1 day আগে

ঠাকুরগাঁওয়ের লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগের ছয় জেলার
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা।
অর্থনীতি 1 day আগে

বগুড়ার আদমদীঘিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ সিজন-২ উদ্বোধন।
খেলাধুলা 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক