হোম
নির্বাচিত কলাম

বাংলাদেশের কয়েকটি জেলায় অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ।

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৩ জুলাই, ২০২১ ২:০০ অপরাহ্ণ

ফাইল ছবি

হাসপাতালে অক্সিজেনের অভাব, বলছে রোগীদের স্বজন কিন্তু অস্বীকার করছে কর্তৃপক্ষ, বাংলাদেশের কয়েকটি জেলায় অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ এসেছে, স্বাস্থ্য অধিদফতর এবং মাঠ পর্যায়ের কর্তৃপক্ষ তা অস্বীকার করছে। কয়েকটি জেলায়, বিশেষ করে সাতক্ষীরা, খুলনা এবং বগুড়ায় করোনাভাইরাসের রোগী হাসপাতালে ভর্তি হয়েও অক্সিজেনের অভাবে মারা গেছে বলে জানিয়েছেন রোগীর আত্মীয়-স্বজন। আমার সামনে ১০ মিনিটের মধ্যে তিনজন মারা যায়, আমার শাশুড়ির অবস্থা এর মধ্যে খারাপ হয়ে যায়, বলেন সাতক্ষীরার শাহজাহান আলী। কিন্তু দেশের কোথাও অক্সিজেনের ঘাটতি থাকতে পারে বলে মনে করেন না স্বাস্থ্য কর্মকর্তারা।

সাতক্ষীরায় তদন্ত কমিটিঃ দক্ষিণ পশ্চিমের জেলা সাতক্ষীরায় অক্সিজেনের অভাবে যে কয়জন মারা গেছেন বলে অভিযোগ উঠেছে তাদের মধ্যে নাজমা খাতুন একজন। শুধুমাত্র কোভিড চিকিৎসার জন্য নির্ধারিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার পর তিনি মারা যান। তার ঘনিষ্ঠ আত্মীয় শাহজাহান আলী সেই সময় ঘটনাস্থলে ছিলেন। তিনি বলছিলেন তার শাশুড়ি ভর্তি ছিল হাসপাতালে, যার দেখাশোনা তিনি করছিলেন। হঠাৎ ফোন পেলেন যে, হাসপাতালে অক্সিজেনের অভাবে লোক মারা যাচ্ছে। আমি দ্রুত চলে যাই হাসপাতালে। যেয়ে দেখি অক্সিজেনের ফ্লো কমে একদম নেমে গেছে, তিনি বলেন। আমার সামনে ১০মিনিটের মধ্যে তিনজন মারা যায়। এর এক ঘণ্টা পরে অক্সিজেনের একটা ট্রাক আসে। আমার শাশুড়ির অবস্থা এর মধ্যে খারাপ হয়ে যায়। পরে যখন তাকে আবার অক্সিজেন দেয়া হয় ততক্ষণে তিনি মারা যান, মিঃ আলী বলেন। সাতক্ষীরার সিভিল সার্জন হুসেইন সাফায়াত বলছেন, এই ঘটনায় দুইটা তদন্ত কমিটি করা হয়েছে। একটা জেলা প্রশাসনের পক্ষ থেকে অপরটি হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে।

খুলনা শহরে কী অবস্থা?
এদিকে বাংলাদেশের এখন মৃত্যুর সংখ্যা যে শহরে সবচেয়ে বেশি সেই খুলনার কোভিড চিকিৎসায় নির্ধারিত হাসপাতালেও এখন অক্সিজেনের ঘাটতি রয়েছে বলে রোগীর পরিবার অভিযোগ করছে।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে বাবাকে করোনার চিকিৎসা করাচ্ছেন মোহাম্মদ শহীদুল। তিনি বলেন গতকাল অক্সিজেনের অভাব প্রকট আকার ধারণ করায় তার বাবার বেঁচে থাকা নিয়ে আশঙ্কা তৈরি হয়। গতকাল আমি ৮০% আশা ছেড়ে দিয়েছিলাম আমার আব্বা হয়ত বাঁচবে না, তিনি বলেন। তিনি একটা স্বেচ্ছাসেবী সংগঠনের কাছ থেকে একটা সিলিন্ডার সংগ্রহ করেন। হাসপাতালের সিলিন্ডার আসলো দুপুর দুইটাই। সারাদিন একটা সংকট লেগেই আছে, তিনি বলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ কী বলছে?
হাসপাতালটির মুখপাত্র সুহাস চন্দ্র হালদার বলেন খুলনার কোভিড চিকিৎসার নির্ধারিত এই হাসপাতালে কোন প্রকার অক্সিজেনের স্বল্পতা নেই। আমাদের কোন রোগি এখন পর্যন্ত অক্সিজেন ছাড়া ছিল না এবং এখনো থাকবে না। আমাদের সেই পরিমাণ অক্সিজেন মজুদ আছে, তিনি বলেন। মিঃ হালদার বলেন হাসপাতালে ১৩০আসনের বিপরীতে ২০৪জন রোগী আছে, যাদের অনেককে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। যদি কোন রোগীর অক্সিজেন প্রয়োজন হয় তাহলে একটা সিলিন্ডার খুলে আরেকটা সেট করতে দুই/তিন মিনিট লাগতে পারে। এছাড়া আমাদের কখনোই অক্সিজেন ঘাটতি হয় না,” তিনি বলেন।

বগুড়ায় বড় সঙ্কটের আভাসঃ এদিকে বগুড়াতে কোভিড চিকিৎসার নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে শুক্রবার সকালে একজন অক্সিজেনের অভাবে মারা গেছেন বলে মৃত একজনের ছেলে অভিযোগ করেছেন। মোস্তাক আলী নামে ঐ ব্যক্তি অভিযোগ করছেন তারা বাবা শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে মারা যান চরম শ্বাসকষ্ট এবং অক্সিজেনের অভাবে। কিন্তু হাসপাতালের পরিচালক অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, অক্সিজেনের অভাবে কেউ মারা যায়নি। করোনাভাইরাসের সংক্রমণ ও অন্যান্য শারীরিক সমস্যার কারণে গত ২৪ঘন্টায় ৫জন মারা গেছে, হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান বলেন। তিনি বলেনই তথ্য তারা স্বাস্থ্য অধিদফতরকেও জানিয়েছেন।

দেশে অক্সিজেনের ঘাটতি নেইঃ বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতরের একজন মুখপাত্র রোবেদ আমিন বলছেন দেশে এখন যে পরিমাণ অক্সিজেন উৎপাদন করা হচ্ছে সে অনুপাতে চাহিদা এখনো তৈরি হয়নি। ”সে হিসেবে বলা যাবে না যে দেশে অক্সিজেনের ঘাটতি তৈরি হয়েছে, তিনি বলেন। প্রতিদিন ১৯০টন তৈরি হচ্ছে অক্সিজেন। কিন্তু চাহিদা তো ১৯০টন না। আর সব রোগীর যে অক্সিজেন লাগবে সেটাও না, মিঃ আমিন বলেন। তিনি বলেনএকটা হাসপাতালে কয়টা সিলিন্ডার এবং কয়টা সেন্ট্রাল লাইন আছে সেটা হিসেব করে যদি একটা স্টেটমেন্ট দিয়ে দেয়া হয় সেটা ভুল হবে। এদিকে দেশের দক্ষিণ-পশ্চিমের চুয়াডাঙ্গা , যশোর, ঝিনাইদহ জেলা করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে তবে সেখানে অক্সিজেন স্বল্পতার অভিযোগ পাওয়া যায় নি।

 

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 4 hours আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 16 hours আগে

দিনাজপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক।
রংপুর 17 hours আগে

বগুড়া সিটি করপোরেশন ঘোষণা: নতুন সম্ভাবনার দ্বার খুললো উত্তরাঞ্চলের প্রবেশদ্বার।
বগুড়া 20 hours আগে

অনিয়ম ঠেকাতে ব্যতিক্রম উদ্বোগ নিয়েছে সাভার সাব-রেজিস্ট্রার জাকির হোসেন
জনদুর্ভোগ 20 hours আগে

‎সুনামগঞ্জে হানি ট্র্যাপের চক্র কর্তৃক এক বৃদ্ধকে উলঙ্গ করে ভিডিও
অপরাধ 20 hours আগে

সুনামগঞ্জে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাট।
অপরাধ 1 day আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ওয়েল্ডিং মেশিন চুরির দায়ে দুই ভাইসহ চারজন আটক।
অপরাধ 2 days আগে

ঠাকুরগাঁওয়ে ​নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নেমে শ্রমিকের মৃত্যু।
দুর্ঘটনা 2 days আগে

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে জব্দ ভারতীয় শাড়ি ও ২টি গরু।
আইন-বিচার 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক