হোম
নির্বাচিত কলাম

বর্ণিল আয়োজনে দিনাজপুর হাবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

ফাইল ছবি

জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি: দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯ টায় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা এবং প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবিরসহ সিনিয়র শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয় দিবসের ফেস্টুন ও বেলুন উড্ডয়ন এবং আকাশে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়।

এরপর শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর সামনের মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে শেষ হয়।
র‌্যালি শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে মহান শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে দিনটি উপলক্ষে ভাইস-চ্যান্সেলরের বাণী পাঠ ও বিতরণ করা হয়।
পরে টিএসসি’র সামনে মজার ইস্কুলের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন এবং কেক কাটা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস-চ্যান্সেলর ও ট্রেজারার শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে দিনাজপুর গোর-এ-শহিদ বড় ময়দানের পাশে অবস্থিত হাজী মোহাম্মদ দানেশের কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। সেখান থেকে তিনি ফরিদপুর কবরস্থানে প্রয়াত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হক এমপির কবর জিয়ারত ও তার স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

উল্লেখ্য, ২০০২ সালের ৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রজ্ঞাপন জারী এবং ২০০২ সালের ১৬ এপ্রিল প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হক এমপি কর্তৃক এ বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছিল।
শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে “মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে হাবিপ্রবির ভূমিকা ও ক্রমবিকাশ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাকেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যা। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন হাবিপ্রবির প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোশাররফ হোসাইন মিঞাঁ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রো ভাইস-চ্যান্সেলর, ট্রেজারার ও প্রক্টর।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. মো. আবু হাসান এবং সাদা দলের সভাপতি প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান বাহাদুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম।
প্রধান আলোচক প্রতিষ্ঠাতা ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোশাররফ হোসাইন মিঞাঁ তাঁর বক্তব্যে হাবিপ্রবির যাত্রা শুরুর সময়ের ঘটনাবলি নিয়ে বিস্তারিত আলোচনা ও স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় তাঁকে আমন্ত্রণ জানানোর জন্য তিনি বর্তমান প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী খুরশীদ জাহান হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পাশাপাশি উত্তরাঞ্চলের উচ্চ শিক্ষায় বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রযাত্রায় নিজ নিজ দায়িত্ব পালনে আন্তরিক ও দায়িত্ববান হওয়ার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এনামউল্যা বলেন, এতোদিন বিশ্ববিদ্যালয় দিবস ও এর প্রতিষ্ঠার ইতিহাসকে বিকৃত করা হয়েছিল, যেখানে বিশ্ববিদ্যালয়ের আইন পাশ হয়নি, প্রজ্ঞাপন হয়নি, অথচ একটি তারিখে বিশ্ববিদ্যালয় দিবস পালন করা হতো। আইনে স্পষ্ট উল্লেখ আছে যেদিন থেকে প্রজ্ঞাপণ জারী হবে, সেদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। সে অনুযায়ী আমরা এবার বিশ্ববিদ্যালয় দিবস পালন করেছি। যা দেশকে যে অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল তার তুলনায় এটা কিছুই না। তিনি বলেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন ও নতুন এই তরুণ প্রজন্মের জুলাই-আগস্টের বিপ্লবের মাধ্যমে আজকে আমরা এই পর্যায়ে এসেছি এবং এর মাধ্যমে দেশের স্বাধীনতা টিকে আছে।যা হওয়ার হয়ে গেছে, এখন আমাদের সকলকে সম্মিলিতভাবে হাবিপ্রবিকে এগিয়ে নিতে হবে।

আমাদের একার পক্ষে এটা সম্ভব নয়, দল মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসতে হবে। পরিশেষে তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এছাড়াও ২৪তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মুনাজাত করা হয় এবং ৭ এপ্রিল সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনাসমূহে আলোকসজ্জা করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

দিনাজপুরে প্রকাশ্য দিনের বেলায় বৃদ্ধাকে হত্যা করে নগদ অর্থ ও
আইন-বিচার 9 hours আগে

সুনামগঞ্জে প্রায় অর্ধ কোটি টাকা স্বর্ণ ও ডলার চুরি মামলার
অপরাধ 10 hours আগে

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা ইটভাটায় ২০ লাখ টাকা জরিমানা।
আইন-বিচার 1 day আগে

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থল বন্দরে তিন দিন
আন্তর্জাতিক 1 day আগে

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে অবৈধভাবে পেট্রোল বিক্রির দায়ে দুইজনের অর্থদন্ড
রংপুর 1 day আগে

নকল মুক্ত পরিক্ষায় কঠোর প্রশাসন-রাণীশংকৈলে সিসি ক্যামেরার আত্ততায় সব কেন্দ্র।
রংপুর 1 day আগে

দিনাজপুর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ১১৭৮ জন,একজন
রংপুর 1 day আগে

নওগাঁয় চার খুনের নেপথ্যে সম্পত্তির বিরোধ নাকি অন্য কিছু?
দুর্ঘটনা 1 day আগে

দিনাজপুরের বিরামপুরে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা।
অর্থনীতি 2 days আগে

ঠাকুরগাঁও হরিপুরে সাংবাদিকদের সাথে জনসংগঠন ভূমিহীন সমন্বয় পরিষদের মতবিনিময় সভা
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক