হোম
নির্বাচিত কলাম

বগুড়ায় বিএনপির দুই শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩ ৭:৩৮ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টারঃ বগুড়া শেরপুর উপজেলার খানপুর ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির ২ শতাধিক নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ভান্ডার কাফুড়া (ভদ্রপাড়া) গ্রামে মোহাম্মদ আলীর সভাপতিত্বে, ওয়ার্ড আওয়ামী লীগের পরিচিতি সভা ও যোগদান অনুষ্ঠানে, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান’ মোঃ মজিবুর রহমান মজনুর হাতে ফুল দিয়ে, বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করেন।
শনিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ এ কথা জানান। তিনি বলেন, গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার খানপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নবগঠিত কমিটির পরিচিতি সভার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনুর হাতে ফুলেল তোড়া দিয়ে স্থানীয় ভান্ডার কাফুড়া এলাকার বিএনপি নেতা মতিউর রহমান মতি, শাহজাহান আলী, আল আমিন, ইউসুফ আলী ও কাসেম আলীর নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী নিয়ে আনুষ্ঠানিক ভাবে আওয়ামী লীগে যোগদান করেন। পরে তাদেরকেও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন অত্র ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা।
এসময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম ফারুক, সহ-সভাপতি আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজামাল সিরাজী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পরিমল দত্ত, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী, নুরুল ইসলাম নুরুসহ স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
আওয়ামী লীগে যোগদানকারী বিএনপি নেতা মতিউর রহমান মতি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি। এছাড়া বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে আমরা অভিভূত। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাদের মতো সবাইকে আওয়ামী লীগের সঙ্গে থাকার আহবান জানান তিনি। এদিকে উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু জানান, ওইসব ব্যক্তি কোনো দিনই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারা মূলত আওয়ামী লীগের রাজনীতি করতেন বলে শুনেছি। এছাড়া খানপুর ইউনিয়নে আমাদের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি রয়েছে। সেখানে তাদের কোনো নাম নেই বলেও দাবি করেন তিনি।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে নবাগত ইউএনও সখিনা আক্তারের সঙ্গে মত বিনিময়।
রংপুর 2 hours আগে

কুড়িগ্রামের রাজারহাটে কমিটি নিয়ে এন সি পির ক্ষোভ।
রংপুর 3 hours আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও তথ্য অধিকার আইনের ব্যবহার ও গুরুত্ব
তথ্য ও প্রযুক্তি 11 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১১ কোটি টাকা ব্যায়ে ডাম্পিং কম্পোস্টিং ষ্টেশন পৌরসভাকে
রংপুর 11 hours আগে

পঞ্চগড়ের সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট
তথ্য ও প্রযুক্তি 12 hours আগে

দিনাজপুরের বীরগঞ্জে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মমিন গ্রেপ্তার।
অপরাধ 12 hours আগে

বগুড়ার আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার।
আইন-বিচার 12 hours আগে

দিনাজপুরের পার্বতীপুরে জেন্ডার ভিত্তিক নাগরিক প্লাটফর্মের সেমিনার।
রংপুর 24 hours আগে

ঠাকুরগাঁও রাণীশংকৈলে পানির গর্তে পড়ে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু।
দুর্ঘটনা 1 day আগে

পঞ্চগড়ে রাষ্ট্রের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইনের
রংপুর 1 day আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক