admin || মুক্ত কলম সংবাদ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২ ৩:৪৪ অপরাহ্ণ
মিরু হাসান,বগুড়া জেলা সংবাদদাতাঃ ১২ ডিসেম্বর বগুড়ায় আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ৪ এপিবিএন বগুড়ার কল্যাণ শেডে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম।
এসময় উপস্থিত ছিলেন সহঃঅধিনায়ক (পুলিশ সুপার) মাহফুজ আফজাল, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার খালেকুজ্জামান পিপিএম ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া, প্রিন্সিপাল, এ.টি.এম মোস্তফা কামালসহ অত্র ব্যাটালিয়নের অন্যান্য সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথন ম্যাচে স্বাগতিক ৪ এপিবিএন বগুড়া ৪৭-২১ পয়েন্টে ১ এপিবিএন উত্তরা ঢাকাকে পরাজিত করেন। দ্বিতীয় ও শেষ ম্যাচে ৯ এপিবিএন চট্টগ্রাম ৩৯-২৩ পয়েন্ট ব্যাবধানে ১০ এপিবিএন বরিশালকে পরাজিত করেন। একই ভেন্যুতে ১৫ ডিসেম্বর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
| Sun | Mon | Tue | Wed | Thu | Fri | Sat |
|---|---|---|---|---|---|---|
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||