হোম
নির্বাচিত কলাম

বগুড়ার মটর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে ব্যতিক্রমী বিয়ে

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ

ফাইল ছবি

শাহজাহান আলী,বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুর-ধুনট বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্হার উদ্যোগে আকরাম হোসেনের মেয়ে মোছাঃ আঁখি আক্তারকে দুইদিন ব্যাপি চমকল জমকালো আয়োজনে ওই বিয়ে দেওয়া হয়।

অভাবের সংসার। তাই শিশু বয়স থেকে খুবই কষ্টে বড় হয়েছি। আমার বাবা অন্যের একটি ট্রাক চালিয়ে যে টাকা আয় করেন তা দিয়েই কোনো রকমে সংসার চালাতেন। নিজস্ব কোনো জায়গা-জমি নেই। বাড়ি-ঘরও নেই বললেই চলে। পৌরসভার জায়গার ওপর তোলা খুপরি ঘরেই বসবাস। অর্থের অভাবে পড়াশোনা শিখতে পারিনি। দুই বোন এক ভাইকে নিয়ে খুবই দুশ্চিন্তা করতেন দরিদ্র বাবা-মা। এমন পরিস্থিতিতে কখনও ভাবিনি এত ধুমধামে আমার বিয়ে হবে। তবে এই আয়োজন দেখে বুঝলাম, যাদের কেউ নেই তাঁদের জন্য আল্লাহ আছে।

২৭ সেপ্টেম্বর(শুক্রবার)দুপুরে বগুড়ার শেরপুর পৌরশহরের ধুনটমোড় এলাকায় আয়োজিত বিয়ের আসরে কথাগুলো বলছিলেন কনে মোছাঃ আঁখি আক্তার। তাঁর বাবার নাম আকরাম হোসেন এবং মাতার নাম মঞ্জুয়ারা বেগম। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর এলাকায় থাকেন তাঁরা। আর বরের নাম ওমর ফারুক। একই ইউনিয়নের মামুরশাহী গ্রামের বাসিন্দা হযরত আলী ও পারুল বেগমের ছেলে তিনি। শেরপুর-ধুুনট বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার উদ্যোগে দুইদিন ব্যাপি জমকালো আয়োজনে ওই বিয়ে দেওয়া হয়। আলোকসজ্জা, তোরণ, কনে ও বরের মঞ্চ, কনে সাজানোর জন্য বিউটিশিয়ান, ভিডিও ধারণ কোনো কিছুরই কমতি ছিল না এই অনুষ্ঠানে। বরযাত্রীসহ আমন্ত্রিত অতিথি ছিলেন প্রায় পাঁচ শতাধিক।

জানা গেছে, আকরাম হোসেনের পরিবারের সদস্য সংখ্যা পাঁচজন। তাঁর স্ত্রী ছাড়াও দুই মেয়ে এক ছেলে রয়েছেন তাদের সংসারে। এরমধ্যে বেশকিছুদিন আগেই বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। অভাব-অনটনের কারণে আঁখি আক্তারের বিয়ে নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলেন ওই পরিবারটি। মাঝে মাঝে বিভিন্ন এলাকা থেকে বিয়ের জন্য মেয়েটিকে দেখতে আসতো। কিন্তু টাকার অভাবে বিয়ে দিতে পারছিলেন না। একপর্যায়ে বিষয়টি জানতে পারেন শেরপুর-ধুুনট বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার উপদেষ্টা ও নেতারা। এরপর আকরাম হোসেনকে মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে বলেন তাঁরা।

বিয়ের মধ্যস্থাকারী হিসেবে থাকা আবু হানিফ নামের এক ব্যক্তি বলেন, সংস্থাটির পক্ষ থেকে বিয়ের যাবতীয় খরচসহ সব আয়োজন করা হয়েছে। এমনকি স্বর্ণালংকার দিয়ে বর-কনে সাজানো ও সংসারে প্রয়োজনীয় যাবতীয় সামগ্রী, আসবাব-পত্র উপহার দেওয়া হয়েছে। এটি সম্ভব হয়েছে সংস্থাটির উপদেষ্টা শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা ও শ্রমিক নেতা আরিফুর রহমান মিলনের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। দুইদিনব্যাপি জমকালো বিয়ের আয়োজনের প্রথমদিনে (বৃহস্পতিবার) করা হয় গায়ে হলুদের অনুষ্ঠান।

শুক্রবার শেরপুর শহরের ধুনটমোড়স্থ সংস্থার কার্যালয়ে ওই বিয়েটির আয়োজন করা হয়। পাশেই অতিথিদের জন্য করা হয় রান্না-বান্না। সংস্হার একটি কক্ষে কনেকে সাজানোর কাজে ব্যস্ত একজন বিউটিশিয়ান। বরের জন্যও প্রস্তুত মঞ্চ। জুম্মার নামাজের পর এসে পড়েন বরযাত্রীরা। তাঁদের বরণ করলেন সংস্থার অর্ধশতাধিক শ্রমিক সদস্যরা। এরপর বর ও কনেকে মঞ্চে বসিয়ে ধর্মীয় আাচর-অনুযায়ী অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে দেন মুফতি শফিকুল ইসলাম।আবেগে আপ্লুত কনে আঁখির বাবা আকরাম হোসেন বলেন, কখনও ভাবেননি তাঁর মেয়ের এত বড় আয়োজনে বিয়ে হবে। এজন্য শ্রমিক সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেরপুর-ধুুনট বন্দর মটর শ্রমিক কল্যাণ সংস্থার উপদেষ্টা জানে আলম খোকা ও আরিফুর রহমান মিলন বলেন, সংস্থাটির পক্ষ থেকে কন্যাদায়গ্রস্ত হতদরিদ্র্র শ্রমিক পরিবারটির পাশে দাঁড়ানোর কেবল উদ্যোগ নেওয়া হয়। তাদের পাঁশাপাশি স্থানীয় অনেকেই এই মহতি কাজে সহযোগিতা করেছেন। তাই নব-দম্পতির হাতে স্বর্ণলংকার, শোকেস, আলমারি, ড্রেসিং টেবিলসহ নগদ টাকাও তুলে দেওয়া সম্ভব হয়েছে। এ ধরণের কাজ অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাঁরা। সেইসঙ্গে সমাজের গরিব-অসয়হা মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের প্রতি আহ্বান করা হয়।

মতামত জানান :

Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য গুলি বিদ্ধ ।
রংপুর 6 hours আগে

সুনামগঞ্জে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে
আইন-বিচার 7 hours আগে

সুনামগঞ্জের তাহিরপুরে হাওরে বজ্রপাতে ১জনের মৃত্যু।
দুর্ঘটনা 7 hours আগে

সাভারে ব্যবসায়ীর টাকা আত্মসাৎতের চেষ্টা ও প্রাণ নাশের হুমকি।
আইন-বিচার 1 day আগে

হাবিপ্রবিতে শিক্ষা মন্ত্রী এহসানুল হক বলে আজকের শিক্ষার্থীরাই আগামীর দেশ
রংপুর 1 day আগে

পীরগঞ্জে অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টির  লক্ষে কে.টি আর হস্তশিল্প কারখানার
অর্থনীতি 1 day আগে

পঞ্চগড়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের  অভিযোগে যুবকের এক বছরের কারাদন্ড
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের বিরলে বিজিবির নবনির্মিত মৌচোষা বিওপির উদ্বোধন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ডিসির বক্তব্য ভিডিও করতে বাধা দেওয়ায় সাংবাদিকদের অনুষ্ঠান
রংপুর 2 days আগে

বাংলাবান্ধা বন্দর দিয়ে নেপালে ১৬৬ মে.টন জুট রোল রপ্তানি।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক