হোম
দুর্ঘটনা

বগুড়ার পাঁচ দিনের ব্যবধানে ৩ খু’ন, একজনের আত্মহত্যা

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি, ২০২৪ ৮:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান, স্টাফ রিপোর্টার:বগুড়ার শিবগঞ্জে পাঁচ দিনের ব্যবধানে তিনটি হত্যা ও একটি আত্মহত্যার ঘটনা ঘটেছে।গত রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটেছে। এমন ঘটনা বেড়ে যাওয়ায় আতঙ্কে ছড়িয়ে পড়েছে উপজেলার সাধারণ মানুষের মাঝে। সামাজিক সচেতনতা বৃদ্ধির দিকে জোর দেয়ার পরামর্শ দিয়েছেন সচেতন মহল।

সর্বশেষ উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামে মিষ্টি খাওয়াকে কেন্দ্র করে বাবার হাতে খুন হয়েছে ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়।

নিহত ব্যক্তির নাম ফারাজ আলী(২৫)। তিনি উপজেলার পিরব ইউনিয়নের বানিহার গ্রামের সোহরাব হোসেনের ছেলে। তিনি পেশায় অটো ভ্যান চালক ছিলেন।

স্থানীয়রা জানান, নিহত ফারাজ আলীর সাথে তাঁর বাবা সোহরাব হোসেন ও মা রুজিনা বেগমের সম্পর্ক ভালো ছিলোনা। গতকাল বুধবার দুপুরে ফারাজের ঘরে রাখা মিষ্টি খায় তাঁর ছোট ভাই উজ্জল হোসেন। এতে ফারাজ রাগ করে ছোট ভাইয়ের উপর চড়াও হলে তাঁর মা ছুটে আসে। এসময় ফারাজ তাঁর মা রুজিনা বেগমের সঙ্গে বাকবিতন্ডায় লিপ্ত হয়। এক পর্যায়ে ফারাজের বাবা সোহরাব আলী ঘটনাস্থলে এসে ফারাজের মাথায় কাঠের বাটাম দিয়ে আঘাত করলে মাটিতে লুটে পড়ে ফারাজ।

পরে, তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ফারাজের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেলে ভর্তি করানোর পরামর্শ দেন। পরে বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় ফারাজের।
এর আগের দিন বুধবার উপজেলার সদর ইউনিয়নের হুদাবালা গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিবেশীর হাতে খুন হন কৃষক আনারুল ইসলাম (৫০)। তিনি হুদাবালা গ্রামের মরহুম তুফানু প্রামানিকের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করে পুলিশ। আটকৃতরা হলেন, ঐ গ্রামের আবু বক্কর সিদ্দিক এর স্ত্রী রহিমা বেগম (৪৮) ও মাসুম মিয়ার স্ত্রী রুমা বেগম (২৪)।

এদিকে গত সোমবার উপজেলার মোকামতলা ইউনিয়নের লস্করপুর গ্রাম থেকে তিনদিন নিখোঁজ থাকার পর হালিমা খাতুন(০৭) নামের এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। আপন চাচা আনিছার রহমানের বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এঘটনায় চাচা, চাচি ও চাচাতো ভাইকে আটক করে পুলিশ। পরে, ১৬৪ ধারায় জবানবন্দি দেয় ১৪ বছর বয়সি চাচাতো ভাই। এসময় সে বলে, শিশুটিকে যৌন নির্যাতনের সময় হাতে কামড় দেয়ায় তাঁকে গলা টিপে হত্যা করে সে। পরে, লাশ বস্তাবন্দি করে ঘরে লুকিয়ে রাখে।

গত রবিবার বিকালে শয়ন কক্ষের ছাঁদ ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে এসএসসি পরীক্ষার্থী রাবেয়া খাতুন (১৬)। বুড়িগঞ্জ ইউনিয়নের ছাতড়া দক্ষিণ পাড়া গ্রামের গোলাম হোসেনের মেয়ে রাবেয়া রায়নগর ইউনিয়নের সুদামপুর গ্রামে নানা নানীর বাড়ী থাকতেন।

শিবগঞ্জে খুন খারাবি বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এই এলাকার সাধারণ মানুষ। বিশেষ করে শিশুকে ধর্ষণের পর লাশ বস্তাবন্দি করার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে উপজেলা জুড়ে।

সুশাসনের জন্য নাগরিক শিবগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান জানান, দিনদিন সামাজিক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। হত্যা,আত্মহত্যাসহ সামাজিক অপরাধ কমাতে জন সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বিষয়ক সভা করা উচিৎ। এছাড়া শিশু কিশোরদের মাদক ও পর্নগ্রাফি থেকে ফিরে আসার পরামর্শ দিতে হবে।

শিবগঞ্জ-সোনাতলা সার্কেলের সহকারী পুলিশ সুপার তানভির হাসান জানান, আইনশৃঙ্খলার অবনতির কারনে এসব হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে মনে করিনা। তবে, হত্যাকান্ড যেনো সংঘটিত না হয়, সে জন্য আরও বেশি সতর্ক থাকবো আমরা।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

দিনাজপুরে ২০ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেপ্তার।
অপরাধ 5 hours আগে

আরও নতুন ১৮টি বগি দিনাজপুরের সৈয়দপুরে আনা হয়েছে।
তথ্য ও প্রযুক্তি 8 hours আগে

সিরাজগঞ্জে ড্রেজিংয়ের বালি হরিলুট, সংঘাতের আশংকা অজ্ঞাত কারণে নিরব প্রশাসন।
আইন-বিচার 10 hours আগে

বাড়ি ফেরা হলো না সাংবাদিক লুৎফুজ্জামানের।
দুর্ঘটনা 15 hours আগে

রাজশাহীতে জমি ও দোকানঘর দখল চেষ্টার অভিযোগ, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন।
আইন-বিচার 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে গ্রামগঞ্জে কোকো টুর্নামেন্টে।
খেলাধুলা 1 day আগে

দিনাজপুরের কাহারোলে পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির তিন সদস্য গ্রেফতার।
অপরাধ 1 day আগে

দিনাজপুরের ঘোড়াঘাটে ৫টি সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করলেন মন্ত্রী জাহিদ
রংপুর 1 day আগে

দিনাজপুরের পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে
রংপুর 3 days আগে

দিনাজপুরের পার্বতীপুর কেলোকা পরিদর্শন করেন রেলমন্ত্রী ও প্রতিমন্ত্রী।
রংপুর 3 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক