হোম
আইন-বিচার

বগুড়ায় এক নারীকে পেটালেন পুলিশ সার্জেন্ট

admin || মুক্ত কলম সংবাদ

প্রকাশিত: ১১ জুন, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

ফাইল ছবি

মিরু হাসান,স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে জায়গার সীমানা নিয়ে আয়রিন সুলাতানা শাপল (৪২) নামের এক প্রতিবেশীকে পেটানোর অভিযোগ উঠেছে এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে।

অভিযোগ উঠা ওই পুলিশ সার্জেন্টের নাম মশিউর রহমান (৫২) তিনি বগুড়া সদরের ট্রাফিক পুলিশ সার্জেন্টের দায়িত্বে রয়েছেন এবং আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম মোজাহার হোসেনের ছেলে। গত ৭ জুন শনিবার ঈদের দিন সকাল সাড়ে ৯টায় উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকার এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে রবিবার বিকেলে পুলিশ সার্জেন্ট মশিউর রহমানের বিরুদ্ধে নিকটবর্তী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ দায়েরের ৩দিন অতিবাহিত হলেও পুলিশের জোড়ালো কোন পদক্ষেপ নেই। এদিকে ভুক্তভোগীকে বারবার মিমাংসার জন্য চাপ সৃষ্টি করেছেন ওই পুলিশ সার্জেন্টের আত্মীয় স্বজনরা। ফলে নানা হুমকি ধামকির মধ্য দিয়ে আতঙ্কে দিনযাপন করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার ছাতিয়ানগ্রাম এলাকায় জায়গার সীমানাসংক্রান্ত বিষয় নিয়ে আয়রিন সুলাতানা শাপলার পরিবারের সঙ্গে তার প্রতিবেশী পুলিশ সার্জেন্ট মশিউর রহমানের বিরোধ চলছিলো। গত ৭ জুন শনিবার ঈদের দিন সকালে আয়রিন সুলাতানা শাপলার দুই বছর বয়সী শিশু সন্তান তাকরিম খেলা-ধুলা করছিলো। খেলতে খেলতে তাদের সীমানা থেকে মশিউর রহমানের সীমানায় পৌঁছামাত্র আয়রিন সুলাতানাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। গালিগালাজ করতে নিষেধ করলে একপর্যায়ে পুলিশ সার্জেন্ট মশিউর রহমান ক্ষিপ্ত হয়ে এলোপাথারী কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে তাকে মারধর করে।

তখন আয়রিন সুলতানার বৃদ্ধ বাবা এসে বাধা প্রদান করলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় মশিউর রহমান। আয়রিনের চিৎকারে আশেপাশে লোকজন এগিয়ে আসলে পুলিশ সার্জেন্ট মশিউর রহমান তাকে ভয়ভীতি হুমকি ও বিভিন্ন মামলার ভয় দেখিয়ে চলে যায়। এসময় ৯৯৯ এর ফোন পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ পরিদর্শন করে। তখন থানার পুলিশের সঙ্গে মশিউরের কথা-কাটাকাটি হয় বলে জানায় স্থানীয়রা। এরপর অহত অবস্থায় আয়রিন সুলাতানাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এ ঘটনায় রবিবার বিকেলে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে থানায় পুলিশ সার্জেন্ট মশিউর রহমানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের তিনদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত জোড়ালো কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি পুলিশের। ফলে ভয়ভীতি ও হুমকি ধামকির মধ্য দিয়ে আতঙ্কে দিনযাপন করেছেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।

পুলিশ সার্জেন্ট মশিউর রহমান গণমাধ্যম কর্মীর সাথে মুঠোফোনে অশোভন আচরণ করে জানান, ঘটনার বিষয়ে থানা পুলিশের তদন্ত করতে বলেন। তারা দেখুক কার জায়গায় কে রয়েছে। আর আমার পিছনে আপনাকে কে লাগিয়ে দিয়েছে। পরে সামলাতে পারবেন। মারামারি বিষয়ে জিজ্ঞাসা করতে তিনি বিষয়টি এড়িয়ে চলেন।

অভিযোগের তদন্তকারী অফিসার আদমদীঘি থানার উপ-পরিদর্শক মোঃ ইনতাজুল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ফেসবুক মন্তব্য

মতামত জানান :

সর্বশেষ খবর

কুড়িগ্রামে এক কর্মকর্তার কাঁধে তিন উপজেলা,তদারকিতে চাপে শিক্ষা প্রশাসন।।
রংপুর 7 hours আগে

সুনামগঞ্জে তিন সন্তানকে নিয়ে বাবার বিষপান,তিন শিশুর মৃত্যু।
দুর্ঘটনা 8 hours আগে

পঞ্চগড়ে পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১০ ।
আইন-বিচার 1 day আগে

ঠাকুরগাঁওয়ে সাইবার সুরক্ষা আইনের মামলায় শাওন আমিন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ,শুনানি
রংপুর 1 day আগে

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ।
অপরাধ 1 day আগে

ঠাকুরগাঁও পীরগঞ্জ ও দিনাজপুর সীমান্তে ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার,আটক ১।
অপরাধ 1 day আগে

জ্বালানি সংকটে ফের দিনাজপুরের ফুলবাড়ি খনি প্রসঙ্গ তবে আগে পুনর্বাসন।
অর্থনীতি 2 days আগে

পঞ্চগড়ে কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত।
তথ্য ও প্রযুক্তি 2 days আগে

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ব্যবসায়ীর বোনের মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ
আইন-বিচার 2 days আগে

দিনাজপুরের পার্বতীপুরে এমপি রেজওয়ানুল হককে ইউনিয়ন বাসীর নাগরিক সংবর্ধনা।
রংপুর 2 days আগে

পাঠকপ্রিয়

শিরোনাম :

কুড়িগ্রামে ঐতিহাসিক আসনে কঠিন চ্যালেঞ্জে জাপা,মাঠ গরম এনসিপি-বিএনপির। হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় দিনাজপুর সীমান্ত ৪২ বিজিবির রেড অ্যালার্ট জারি। রোহিঙ্গা মেয়েরা পাচার ছাড়াও বিদেশীদের দ্বারা যৌন কাজে ব্যবহারের টার্গেট হয়ে উঠছে ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচিতে হানাদার মুক্ত দিবস উদযাপিত। ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিত হয়েছে ৪র্থ জেলা রোভার মুট-২০২৫। কুড়িগ্রামের রাজারহাটে প্রাণিসম্পদ সপ্তাহের প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠিত। পার্বতীপুরে জাতীয় প্রাণি সম্পদ ও ডেইরি প্রকল্পের উদ্বোধন। রাণীশংকৈলে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত পলাতক শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকার ভেঙে ৮৩২ ভরি স্বর্ণ জব্দ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০ জন ৩ ডিসেম্বর রংপুরে বিভাগীয় মহাসমাবেশ সফল করতে দিনাজপুরে ৮ ইসলামী দলের সমন্বয় সভা অনুষ্ঠিত। দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সব বাহিনী প্রস্তুত: সিইসি পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৬ হাজার কৃষক পাচ্ছে বিনামূল্যে গম বীজ ও সার। মাত্র চার মাসের শিশু সুমাইয়া বাঁচতে চায়! পঞ্চগড়ের বোদা উপজেলায় হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠন। ভূমিকম্পে সম্ভাব্য ক্ষতি কমাতে এখনই শক্তিশালী ও সমন্বিত উদ্যোগ নিতে হবে: সৈয়দা রিজওয়ানা হাসান রাজধানীতে  আজ থেকে ঘরে বসেই মেট্রোরেলের কার্ড রিচার্জ করবেন? নীলফামারীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ। আর কোনো পরিস্থিতি নেই যে নির্বাচন ব্যাহত হবে-ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল  ৫-বছরেও শেষ হয়নি ওয়াশব্লকের নির্মাণ কাজ-জনস্বাস্থ্য অফিস বলছেন বাদ দেন চা খাওয়ার জন্য কিছু নেন। পার্বতীপুরে শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবীতে কর্মী সভা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী বাঁচাও আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরিক সমাবেশ। পঞ্চগড়ের তেঁতুলিয়া ইউএনও এক গৃহহীন ভারসাম্যহীন নারীর পাশে দাঁড়ালো। ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর নার্সিং এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার স্মারকলিপি ঠাকুরগাঁওয়ের হরিপুরে ইউনিয়ন সিএসওর লাইভস্টক সংলাপ সভা অনুষ্ঠিত বগুড়ায় প্রেম করে বিয়ে অতপর ভাড়া বাসায় স্ত্রীকে হত্যা করল স্বামী। দিনাজপুরে ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা ও পিঠা উৎসবের সমাপনী। দিনাজপুরের বিরলে শতাধিক নেতা-কর্মীর মামলা থেকে বাঁচতে ফ্যাসিস্ট আ,লীগ থেকে পদত্যাগ! অভিযোগ দিয়ে ও কাজ বন্ধ হচ্ছে না আদমদিঘীতে সরকারি জায়গা দখল করে করা হচ্ছে অবকাঠামো নির্মাণ! বগুড়ার কইপাড়ায় নববধূ শম্পা হত্যার অভিযোগ, যৌতুক দাবির জেরে স্বামী আটক